Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পবিত্র হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় সদ্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট শাহ আলম। আজ এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার নির্দেশ ছিল আদালতের। হাজির না হওয়ায় শুনানি শেষে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, মহানবী সা., তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে  কটূক্তি করেন।এ নিয়ে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ধর্ম অবমানার এক ডজনের বেশী মামলা হয়।এর ফল...
গোবিন্দর দুর্দিন

গোবিন্দর দুর্দিন

বিনোদন
শাদ আলীর ছবি ‘কিল দিল’য়ে গোবিন্দার নতুন লুক দেখে বেশ খুশিই হয়েছেন গোবিন্দর ভক্তরা। কিন্তু তাদের জন্য একটা খারাপ খবর। এতদিন জানা গিয়েছিল যে ‘কিল দিল’ ছাড়াও আরও দুটি ছবিতে দেখা যাবে গোবিন্দকে। কিন্তু দুটি ছবি থেকেই বাদ গেলেন তিনি। বিকাশ বহল তার চবি ‘শানদার’য়ে গোবিন্দকে কাস্ট করেছিলেন। এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট ও শহিদ কাপুর। ছবিতে আলিয়ায় বাবার চরিত্রে অভিনয় কথা ছিল গোবিন্দর। কিন্তু ফিজ পছন্দ না হওয়ায় এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গোবিন্দ। এ ছাড়া রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা জাসুস’ ছবিতেও রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করার কথা ছিল গোবিন্দর। এই ছবি থেকেও আচমকা মুখ ফিরিয়ে নিয়েছেন গোবিন্দ। আসলে এই ছবির স্ক্রিপ্টে হস্পক্ষেপ করতে চেয়েছিলেন গোবিন্দ। আর পরিচালক অনুরাগ বসু ছবির স্ক্রিপ্ট নিয়ে এতটাই খুঁতখুঁতে যে তাতে অন্য কেউ হাত লাগাক তা তাঁর একেবারেই না পছন্...
গঞ্জালু আটলান্টিকে হারিকেনে রূপ নিচ্ছে

গঞ্জালু আটলান্টিকে হারিকেনে রূপ নিচ্ছে

আন্তর্জাতিক
  গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গঞ্জালু সোমবার ক্যারিবীয় অববাহিকার পূর্বে হারিকেনের শক্তি সঞ্চয় করেছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা সেন্ট মার্টিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের জন্য সতর্কতা জারি করেছেন।মায়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২১০০টায় সেন্ট টমাসের ১৪০ মাইল (২৩০ কিলোমিটার) পূর্ব ও দক্ষিণ-পূর্বে ঝড়টি কেন্দ্রীভূত ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)।...
হংকংকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারাল মেসিরা

হংকংকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারাল মেসিরা

খেলাধুলা, খেলার মাঠ
হংকংকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে দলের হয়ে মেসি করেন দুটি গোল। হিগুয়েন ও জাইতানের দুটি ও বেনেগার একটি করে গোল করেন।খেলার ১৯ মিনিটে এভার বেনেগা গোলের সূচনা করেন। পরে খেলার ৪২ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গঞ্জালো হিগুয়েন। তার দুই মিনিট পরেই স্কোর তিনে নিয়ে যান এন জাইতান। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর নেমেই যেন আবারও গোল উৎসবে মেতে উঠেন আলবিসেলেস্তেরা। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন হিগুয়েন।এরপর খেলার ৬০ মিনিটে মাঠে নেমে ৬৬ মিনিটে গোল উৎসবে যোগ দেন মেসিও। পরে খেলার ৭২ ও ৮৪ মিনিটে নিজেদের জোড়া গোল পূরণ করেন জাইতান ও মেসি। খেলা বাকি সময় আর কোনো গোল না হলে ৭-০ ব্যবধানেইন জয় মাঠে ছাড়ে মার্টিনোর শিষ্যরা।...
২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

বিশেষখবর
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে।আগামী ২২ অক্টোবর সংসদভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে নবনির্বাচিত সিপিএ সভাপতি শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও মাহবুব আরা বেগম গিনি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিমণ্ডলী এবং সংসদ সদস্যগণ প্রস্তুতি সভায় উপস্...
ছাত্রদলের নতুন কমিটি

ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়, সংবাদ শিরোনাম
রাজিব আহসানকে সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সভাপতি রাজীব আহসান আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের সভাপতি ছিলেন। আকরামুল হাসান আগের কমিটির যুগ্ম সম্পাদক এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সভাপতি ছিলেন। কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে মামুনুর রশিদ মামুনকে এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ইসহাক সরকার। সহসভাপতি মনোনীত হয়েছেন ৩৩ জন আর যুগ্ম সম্পাদক করা হয়েছে ৩৫ জনকে। সহসাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হয়েছে ২৭ জনকে, সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২৮ জনকে। এ ছাড়া সম্পাদকমণ্ডলীর বেশ কয়েকটি পদে মনোনয়ন দেওয়া হলেও সদস্য...
বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : খালেদা জিয়া

বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেছেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে। খালেদা জিয়া বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। খালেদা জিয়া আজ মঙ্গলবার বিকেলে শুভ বিজয়া উপলক্ষে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিউটিশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে। কিন্তু অনেকেই আছেন, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু এটা তারা মনে বিশ্বাস করে না। হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপিকে সমর্থন করলে তারা ক্ষমতাসীনদের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ তোলেন। বেগম জিয়া বলেন,দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হ...
বাংলাদেশের সব পোশাক কারখানাতেই নিরাপত্তার সমস্যা

বাংলাদেশের সব পোশাক কারখানাতেই নিরাপত্তার সমস্যা

জাতীয়, স্লাইড
বাংলাদেশের ১১ শতাধিক পোশাক কারখানা পরিদর্শন শেষে এর প্রায় সবগুলোতেই নানা ধরনের সমস্যা দেখতে পেয়েছে পশ্চিমা পোশাক ব্রান্ডগুলোর জোট ‘একর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’।একর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রাড লোয়েন জানিয়েছেন, প্রায় সব কারখানাতেই তারা নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখতে পেয়েছেন। এর মধ্যে ছোট-খাট সমস্যা থেকে শুরু করে মারাত্মক ঝুঁকিও আছে। তিনি বলেন, একর্ডের টিম এখন বাংলাদেশের কারখানা মালিক, পোশাক ব্রান্ডগুলো এবং শ্রমিক নেতাদের সঙ্গে মিলে এসব সমস্যা দূর করার চেষ্টা করছে। আমস্টারডাম থেকে একর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট এক হাজার ১০৬টি কারখানা তারা পরিদর্শন করে। এর মধ্যে ৪০০ কারখানার জন্য ইতিমধ্যে তারা একটি সংস্কার পরিকল্পনাও চূড়ান্ত করেছে।এতে আরো বলা হয়, এসব কারখানা পরিদর্শনের সময় তারা প্রায় ৮০ হাজার সমস্যা বা ত্রুটি-বিচ্যূতি দেখতে পেয়েছে। এর ম...