Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মুক্তিযোদ্ধাদের জায়গা বেদখলের প্রতিবাদে সভা :: প্রশাসনের হস্তক্ষেপ দাবি মুক্তিযোদ্ধা ও পরিবারগুলোর

মুক্তিযোদ্ধাদের জায়গা বেদখলের প্রতিবাদে সভা :: প্রশাসনের হস্তক্ষেপ দাবি মুক্তিযোদ্ধা ও পরিবারগুলোর

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  রাজিব মজুমদার ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় ২০৪ জন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ পাওয়া সরকারি জমি বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে। জমি দখলের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবাদ সভা করেছে মীরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা। জোরারগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানা উল্ল্যাহ দোহা। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সদস্য মুছা মিয়া, রবিউল হোসেন, আবুল কালাম, নুরুল আবছার, সোলায়মান আজাদ ভূঁইয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. আলাউদ্দিন, সামছুদ্দিন ও নাসরিন ফৌজিয়া প্রমুখ। সভায় বক্তারা জানান, ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে মুক্তিয...
মিঠানালার এক অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো ছাত্রদল : সহযোগিতার আহবান

মিঠানালার এক অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো ছাত্রদল : সহযোগিতার আহবান

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: থাকার ঘর নেই বললে চলে, নেই নিজস্ব কোনো জমিজমা। সহায়-সম্বলহীন স্বামী হারানো তিন সন্তানের জননী হাসিনা বেগম। মীরসরাইয়ের মিঠানালা রহমতাবাদ গ্রামের মৃত ইসমাইল হোসেনের সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো মীরসরাই উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল পরিবারটির এক মাসের যাবতীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, মসলা সহ নিত্য প্রয়োজনীয় বাজার তুলে দেন তারা। এতে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ খান, জিয়া উদ্দীন, মেহেদী হাসান, মো. হৃদয়, মো. রিয়াদ,মো. শরিফ, মো. রাব্বি, স্থানীয় বিএনপি নেতা মুক্তার হোসেন, মহিউদ্দিন সহ অন্যরা। ছাত্রদল নেতাগন জানান পরিবা...
খান ফাউন্ডেশন “ভয়েজ ফর চেঞ্জ” কর্মশালা অনুষ্ঠিত

খান ফাউন্ডেশন “ভয়েজ ফর চেঞ্জ” কর্মশালা অনুষ্ঠিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
হারাধন চক্রবর্তি :: মীরসরাই উপজেলায় খান ফাউন্ডেশন “ভয়েজ ফর চেঞ্জ" প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) মীরসরাই বি.আর. ডি. বি হলরুমে ইলমা, চট্টগ্রাম সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারী উভয় খাতে কমিটি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে কমিটি সদস্যদের কর্মপরিধি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণকারীরা দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা অর্জন করে যা তাদের কাজের মান উন্নয়নে সহায়ক হয়। প্রশিক্ষণে মুলত কমিটি গঠন,কার্যাবলী, সিদ্ধান্ত গ্রহন, দলগত কাজ,সহযোগিতা,আইন ও বিধি- বিধান,কার্যকর, যোগাযোগ, সমস্যা সমাধান, জবাব দিহিতা ও স্বচ্ছতার বিষয়ে আলোচনা করা হয়। 'ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কার্যকর...
চলমান মিরসরাই’র আয়োজনে লেখক, পাঠক ও সুধী সমাবেশ

চলমান মিরসরাই’র আয়োজনে লেখক, পাঠক ও সুধী সমাবেশ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ের আঞ্চলিক পত্রিকা চলমান মিরসরাইর আয়োজনে লেখক পাঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। চলমান মিরসরাই’র প্রতিষ্ঠাতা সম্পাদক মনজুরুল হকের সভাপতিত্বে ও সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সুধী সমাবেশে লেখক, পাঠক, সাংবাদিক, সংগঠক, রাজনীতিবিদসহ মিরসরাই জনপদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশে বক্তারা বলেন, সংবাদপত্র হলো জাতির দর্পন। সমাজের যে কোন অনিয়ম, দুর্নীতি সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারি। প্রশাসনও সংবাদপত্রে প্রকাশের পর যে কোন সমস্যা সমাধানে তৎপর হন। সত্য সংবাদ পরিবেশন করে চলমান মিরসরাই দীর্ঘ ২১ বছর ধরে এ জনপদকে সেবা দিয়ে আসছে। চলমান মিরসরাই সংবাদকর্মী তৈরির আঁতুড়ঘর। এই পত্রিকা থেকে অনেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। এসময় তারা এমন একটি প্...
মীরসরাইয়ে ধ্বসে পড়া ব্রীজটি দ্রুত সংস্কার করলো সওজ

মীরসরাইয়ে ধ্বসে পড়া ব্রীজটি দ্রুত সংস্কার করলো সওজ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসদরের বুক চিরে বয়ে যাওয়া ফটিকছড়ি সংযোগ সড়কের পূর্ব গোভানিয়া লোহার সেতুটি ধ্বসে পড়ার খবর প্রকাশের পর দ্রুততম সময়ে রবিবার ( ২২ জুন) সকাল ১১টা থেকে রিপেয়ারিং সরঞ্জাম নিয়ে আসে সওজ কর্মীরা। দুপুরের মধ্যে চট্টগ্রাম থেকে ক্রেং ও নিয়ে আসে সড়ক বিভাগ। অবশেষে বিকেলের মধ্যেই ধ্বসে যাওয়া অংশ তুলে দুপাশে রেলিং সংযোজন এর মাধ্যমে রিপেয়ারিং কাজ চলমান থাকে। এই বিষয়ে উক্ত সংস্কার কার্যক্রম স্থানে দায়িত্বরত সওজ এর আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন আজকের মধ্যেই আমরা চলাচল শুরু করার চেষ্টা করছি। তবে দুপাশের্^র রেলিং স্থাপন, সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রুপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার সকাল নাগাদ লাগতে পারে। তিনি বলেন আবহাওয়া অনুকুল থাকলে আমরা দ্রুততম সময়েই পুরো রিপেয়ারিং কাজ সম্পন্ন করে ফেলবো। দায়িত্বরত প্রকৌশলী আরো বলেন ক্রেং নিয়ে আসতে একট...
বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি মান্নান মুন্না, সা : সম্পাদক সোলায়মান আকাশ

বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি মান্নান মুন্না, সা : সম্পাদক সোলায়মান আকাশ

আন্তর্জাতিক, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মেলন গত ১৩ জুন শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরস্থ চৌধুরী সেন্টারের ( ৬ষ্ঠ তলায়) অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ঢাকা ট্রিবিউন এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বিজয় ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকার আবু, নিউজ চব্বিশ ঘন্টা এর পরিচালনা সম্পাদক মাষ্টার আবুল হোসেন, দৈনিক সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক সংবাদ প্রতিনিধি রনজিত কুমার ধর, দ্যা নিউ নেশন কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি এইচ এম মান্নান...
মীরসরাইয়ে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর ঈদ পূণর্মিলনী ও প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত

মীরসরাইয়ে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর ঈদ পূণর্মিলনী ও প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদর সংলগ্ন লতিফী গেট এলাকার বায়তুর নুর মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার ( ১০ জুন) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এফডিইবি) এর চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে মীরসরাই উপজেলার ঈদ পূণর্মিলনী ও প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ আবদুর রহমানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মীরসরাইয়ের মাটিও মানুষের প্রিয় মুখ এডভোকেট সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মীরসরাই থানার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির, এফডিইবির জেলা সেক্রেটারি প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল হাসান, এতে এক ঝাঁক তরুণ প্রকৌশলী উপস্থিত থেকে সম্মেলনে উৎসবময় করে তোলে। অনুষ্ঠানের আগামীর মীরসরাইকে নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা আলোচনা করা হয়।...

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ৯০০ কেজির “কালো মানিক” দাম হাঁকানো হয়েছে ১৩ লক্ষ টাকা

Uncategorized
মামুন নজরুল  প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে চট্টগ্রামের মীরসরাই  উপজেলার আবুতোরাব হাজী এগ্রো সাড়ে ২২ মন ওজনের ‘কালো মানিক’। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত এই বিশাল দানব আকৃতির ফ্রিজিয়ান জাতের গরু ‘কালো মানিক’। আর এই ‘কালো মানিক’ মীরসরাই উপজেলায় এখন আলোচনার তুঙ্গে রয়েছে। চলতি বছর উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে গরুটি। মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো আশরাফ উদ্দিন বলেন  ৩ বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের গরুটি ক্রয় করেন । শখের গরুটি যত্ন সহকারে নিঃসন্তানের মত লালনপালন করছেন তিনি। শুধু খড়, খৈল, ভুসি, ভুট্টা,গোল আলু, ঘাসসহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন ‘কালো মানিক’কে। মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ করেনন...