থিয়েটার ইনষ্টিটিউটে কবি শুক্কুর চৌধুরী’র কবিতার বইয়ের মোড়ক উন্মোচন ও কাব্য সন্ধ্যা
নিজস্ব প্রতিনিধি ::
বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরীর ১১তম কাব্যগ্রন্থ “অক্লেশে অকাতরে” এর মোড়ক উন্মোচন ও এক মনোজ্ঞ কাব্য সন্ধ্যা অন গত শনিবার (২৩ আগষ্ট ২৫ইং ) চট্টগ্রাম থিয়েটার ইনষ্টিটিউট এর গ্যালারী হলে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন মোঃ ওসমান গনি এমজেএফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যলেয়ের অধ্যাপক কবি ড. ফরিদ উদ্দিন ফারুক, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, মাসিক আন্দরকিল্লা সম্পাদক কবি নুরুল আবসার, পাক্ষিক খবরিকা সম্পাদক কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, ঐশী সম্পাদক কবি ড. এস এম শাহনুর , সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি কবি হৃদয় হাসান বাবু ,কবি গৌতম কানুনগো, লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন ইয়াসমিন কবীর, লায়ন শারমিন সুলতানা মৌ, কবি সেলিম তালুকদার আকাশ ও কবি বদিউল আলম বদরুল। আরো উপস্থিত ছিলেন লায়ন মোঃ শওকত উল ইসলাম, কাজী ছিদ্দিকুর রহমান, মোঃ জসিম উদ্দিন, ন...







