Friday, October 30Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

সীতাকুণ্ডের শিবপুর ডেঙ্গু সচেতনতামূলক পথসভা- লিফলেট বিতরন

সীতাকুণ্ডের শিবপুর ডেঙ্গু সচেতনতামূলক পথসভা- লিফলেট বিতরন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘর উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরন করা হয়েছে। আজ শনিবার (২৪ আগষ্ট) সকালে সকাল থেকে এই পথসভা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। সংগঠনের সভাপতি নুরুচ্ছাপার নেতৃত্বে ডেঙ্গু সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরন কর্মসূচীর উদ্ভোধন করেন সাংবাদিক ইমরান হোসেন। পরে সংগঠনের সদস্যরা পুরো এলাকাজুড়ে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরন ও পথসভার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় সকলকে সজাগ থেকে বাড়ির নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্ববান জানান। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক ইমরান হোসেন বলেন, যদি নিজেরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকি, বাড়ির আশপাশ পরিস্কার রাখি তাহলে ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধ করা খুবই সহজ। এসময় তিনি শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র এসব সামাজিক ও সচেতনতামূলক কাজের প্রশংসা করেন।...
আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আমিরাত সংস্করণ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না :: ঈদ উল আযহার উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাত রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সংগঠন মীরসরাই সমিতির ঈদ পুনর্মিলনী। রজনীগন্ধা খান সি আই পি হল রুমে গত ১২ই আগস্ট, সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মীরসরাইবাসীর এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মীরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত’র সম্মানিত সভাপতি, মীরসরাই কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক, মানবতার কবি, সফল উদ্যােক্তা, আলোকিত মানুষ, ফখরুল ইসলাম খান সি আই পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজম পরিচালনা করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, উপদেষ্টা, মোহাম্মদ জাফর উল্ল্যাহ, উপদেষ্টা মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ, কবি মির্জা মোহাম্মদ আলী সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মীরসরাই সমিতির সিনিয়র সহসভাপতি সালা উদ্দিন হেলাল, মোজাম্মেল হোসেন, মামুন যুগ্ম...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক শোকর‌্যালী সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। শোকর‌্যালী উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গনের আলোচনাসভা স্থলে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজে...
কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়। বিকাল ৪টায় মীরসরাই পৌরসভা মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত আলোচনা সভা প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতাপ বণিক রানা ও মাহবুব পলাশ এর শোকের পংক্তিমালা দিয়ে শুরু হওয়া উক্ত বঙ্গবন্ধুকে নিয়ে আলোকপাত করেন অতিথী আলোচক বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন। কবিতা আবৃত্তি সহ আলোচনা করেন যথাক্রমে কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্র...
মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন ধূম অসুস্থ : দোয়া কামনা

মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন ধূম অসুস্থ : দোয়া কামনা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধূমলিভার জনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ( ৮১৭ নং কেবিনে) ভর্তি হয়েছেন। তাঁর এই অসুস্থতা আরোগ্য কামনা করে তাঁর জন্য দোয়া / আশীর্বাদ কামনা করেছেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রনজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক ইমাম হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল হক রনি, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন সহ সংগঠনের সকল কর্মকর্তা বৃন্দ।...
আরব আমিরাতে যুগান্তর স্বজনের সাহিত্য আসর

আরব আমিরাতে যুগান্তর স্বজনের সাহিত্য আসর

আমিরাত সংস্করণ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
আমিরাত ব্যুরো :: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সাহিত্য আসর। শনিবার (৩ আগস্ট ) স্থানীয় সময় দুপুর ১ টা আল আইনস্থ লুলু ফ্যাশন হল রুমে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উৎসবমুখরভাবে সম্পন্ন হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল স্বরচিত কবিতা আবৃত্তি , অভিনয়, বাংলা সাহিত্য বিষয় নিয়ে আলোচনা। অনুষ্ঠান উদ্বোধন করেন সুদূর বাংলাদেশ থেকে আগত গ্র্যাজুয়েট ওমেন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম শাখার সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক রুসিলী রহমান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নারী সংগঠক, সমাজ সেবক, আলোকিত নারী, আশার আলো বিদ্যাপাঠ প্রতিষ্...

করেরহাটে মীরসরাই প্রেস ক্লাবের ‘জনতার মুখোমুখি’ উৎসবমুখরভাবে সম্পন্ন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ‘ জনতার মুখোমুখি’ এর ১ম পর্ব ১নং করেরহাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩ আগষ্ট, শনিবার, সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রথম পর্বের করেরহাটে উক্ত আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষের ও বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট কেএম উচ্চ বিদায়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন ও প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঞা। রাজনৈতিক সমস্যা ও বিভিন্ন প্রতিকূলতা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারন সম্পাদক শেখ সেলিম ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। করেরহাট বাজারের সমস...
সন্দেহে অযথা নিরীহ লোককে গণপিটুনি দিবেন না -ওসি জাহিদুল কবির

সন্দেহে অযথা নিরীহ লোককে গণপিটুনি দিবেন না -ওসি জাহিদুল কবির

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কিছু মহল ছেলে ধরা সংবাদ অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল সৃষ্টির পায়তারা করছে। ছেলে ধরা সন্দেহে অযথা নিরীহ লোকজন কে গণপিটুনি দিবেন না। ছেলে ধরা গুজবে কান দিবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থা কে অবগত করুন। রাস্তাঘাটে চলাচলরত সন্দিহান আগন্তুক, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধিমতো অপরিচিত কোন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে মারধর করবেন না। জরুরী প্রয়োজনে ৯৯৯ নম্বরে জানানো সবার প্রতি অনুরোধ করেন মীরসরাই থানার ওসি জাহিদুল কবির। মীরসরাই সদরে ছলে ধরা গুজব না ছড়াতে জনসচেতনতামুলক র‌্যালী ও এক সমাবেশ মীরসরাই থানা পুলিশ। এসময় সচেতনামূলক বক্তব্য প্রদানকালে ওসি তদন্ত উপরোক্ত বক্তব্য রাখেন। র‌্যালীতে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মীরসরাই পৌরসভা, পৌরসভা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রবিবার (১৮ জু...