মঘাদিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে শিশু ও নারী সহ অন্ত:ত ৫ জন। গুরুতর আহত রেজাউল করিম খোকন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্প্রতিবার ( ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোওমাওয়ালা পূর্বপাড়া গ্রামে কতিপয় হামলাকারীর আঘাতে রেন্ট এ কার ব্যবসায়ী রেজাউল করিম খোকন ( ৪১), তার বৃৃদ্ধা মা বিবি আমেনা ( ৬৫), সালমা আক্তার ( ৩২), অয়ন ( ১) সহ ৪জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরস্থ সেবা আধুনিক হাসপাতাল ও পরে চমেক নিয়ে যায় । হামলার বিষয়ে আহত বিবি আমেন ( ৬৫) বলেন প্রতিপক্ষ আবুল বশর এর পরোক্ষ প্ররোচনায় রফিক, আনোয়ার সহ কতিপয় হামলাকারীরা দা ছুরি লাঠি ও মাত্তুল নিয়ে অতর্কিত হামলা করে আমার ওরা আমার একমাত্র ছেলে খোকনকে কুপিয়ে এতো জখম করেছে যে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ...







