প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই-উৎরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করেছে ২৫টি বছর। রজতজয়ন্তী উপলক্ষে কলেজে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। সেখানে পুরোনো স্মৃতিকে আরেকটু স্পর্শ করতে রাখা হয়েছিল ‘প্রতীকী ক্লাস’ আবার ক্লাস শেষে বাজে ছুটির ঘণ্টাও।
বুধবার (২৫ ডিসেম্বর) এভাবেই পুরো কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। সেজেছিল রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। বুধবার রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থলে দেখা গেছে, কিছু ব্যতিক্রমী আয়োজন। ক্লাস শুরুর ঘণ্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নেন। ক্লাস শেষে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠে আনন্দ...






