সন্ধ্যা হলেই সকল শিক্ষার্থীকে ঘরে প্রবেশ করে পড়ার টেবিলে বসতে হবে –মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
নাছির উদ্দিন ঃ
সারাদিন বাইরে থাকলেও বেলা শেষে সকল শিক্ষার্থীকে ঘরে প্রবেশ করে পড়ার টেবিলে বসতে হবে। পড়া শোনায় মনযোগী হয়ে পরদিনের পাঠ চুকিয়ে প্রত্যেককে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে এমনটা মন্তব্য করেছেন মীরসরাইয়ের সাংসদ, গৃহয়ান ও গণপূর্ত মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারী মীরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘আমরা যখন পড়াশোনা করেছি তখন, ক্লাস শেষে বাড়ী ফিরে পরোক্ষনে বাইরে থাকলেও সন্ধ্যা হলেই বাড়ী ফিরে পড়ার টেবিলে বসতাম। কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণ উল্টো। এখনকার শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে বাইরে ঘোরাফেরা করে দোকান পাটে অযথা সময় নস্ট করে। তাই তোমাদের প্রতি আমার আহবান তোমরা আগেকার আমাদের মত দিন...

