Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: nasir news

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কলেজ অধ্যক্ষ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ অধ্যক্ষ আমিনুর রসুল। সোমবার (২রা এপ্রিল) দুপুর ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রাম মুখি দাঁড়িয়ে থাকা একটি সেইফ লাইনের পেছনে ধাক্কা লাগে একই মুখি দ্রুতগতির একটি ট্রাকের। এসময় সেইফ লাইনটি পাশবতি একটি দোকানের উপর পড়ে ধুমড়ে মুছড়ে যায়। এঘটনায় ওই সেইফ লাইনে থাকা আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল নিহত হন। ওই কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মিমুল কান্তি ভৌমিক জানান, “স্যার আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে যাচ্ছিলেন। এসময় তিনি এই দূর্ঘটনার শিকার হন।” তার মৃত্যুতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অধ্যক্ষ আমিনুর রসুলের গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজ...

মিরসরাইয়ে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ সৃজনশীল মেধা অন্বেষনে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মিরসরাই উপজেলা প্রশাসন উক্ত প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি মিরসরাই জেলা পরিষদ অডিটোরিয়ামে গত ৩১ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তাদের একাডেমিক কার্যক্রমের জন্য বার্ষিক মূল্যায়ন স্বরুপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এদিন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনকে মিরসরাইয়ের ৫টি কলেজের অধ্যক্ষদের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন সোহরাব হোসেনের হাতে শ্রেষ্ঠ অধ্যক্ষের ক্রেষ্ট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য...

মীরসরাইয়ে লাইনম্যানকে হঠিয়ে অটোরিক্সা থেকে চাঁদা উত্তোলনের প্রতকিার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের বারইয়ারহাটস্থ রামগড়-খাগড়াছড়ি অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতির লাইনম্যানকে মারধরকরে স্ট্যান্ড থেকে বিতাড়িত করে অবৈধভাবে চাঁদা উত্তোলনের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় মীরসরাই প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠকরে ভূক্তভোগি জোরারগঞ্জ থানাধীন জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ফজলুল ইসলাম জনি (৩০)। এসময় সে লিখিত বক্তব্য পাঠকরে বলে, “আমি গত ১৩/০৫/২০১৭ ইং তারিখে স্টাম্পে চুক্তিনামার মাধ্যমে বারইয়ারহাটস্থ রামগড়-খাগড়াছড়ি অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতি লিঃ রেজিনং (১৯০) এর বৈধ লাইনম্যানের দাত্বিভার গ্রহণ করি। আমার (সদস্য কোড ৫২৩)। আমি সংগঠনের নিয়ম অনুযায়ী উক্ত সড়কে চলাচলকারী প্রতিটি সিএনজি অটোরিক্সার সিরিয়াল নিয়ন্ত্রণ করি এবং উক্ত সিএনজি অটোরিক্সা থেকে সংগঠনের নামীয় রশিদের মাধ্যমে দৈনিক ১০টাকা হারে সংগঠনের ফান্ডের জন্য অন...

জোরারগঞ্জ থানা পুলিশের হাতে দেশী ও বিদেশী মদ, গাড়ীসহ আটক ৩

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাইমদ, ভারতীয় হুইসকি, ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) ভোর ৪ টার সময় ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর-পূর্বজোয়ার এলাকার ওবায়দুল হক কোম্পানি বাড়ীর কাঁচারী ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি অপারেশন আনোয়ার উল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথের নের্তেৃত্বে, এএসআই মো. ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেনসিডিল, ২ ব্র্যন্ডের ৩৯ বোতল হুইসকি এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হল, জয়পুর-পূর্বজোয়ার কাজী পাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ সাকাইয়্যা (৩২), একই এলাকার ওবায়দুল হক কোম্পানি বাড়ীর জামাল উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন রানা (২৪)। এদিকে একই রাতে করেরহাট-রামগড় রোড়ে ফরেস্ট অফিসের সামনে থেকে থানার এসআই...

বারইয়ারহাটে মিজান চেয়ারম্যানের শোকসভা অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমানের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের আয়োজনে ২রা মার্চ শুক্রবার বিকেল ৪ টার সময় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। এতে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন হারুনের সঞ্চালনায় এবং বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি ভিপি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। শোকসভায় মিজান চেয়ারম্যানের ছোটভাই সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির...

মিরসরাইয়ে উত্তর মোবারকঘোনা আনোয়ারা স্কুলের শুভ উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দারে মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শফিউল্লাহ চৌধূরী ফাউন্ডেশন কর্তৃক ‘আনোয়ারা বেগম স্কুল’ শিরোনামে একটি প্রাথমিক স্তরের বিদ্যালয়ের শুভ উদদ্বোধন করা হয় বুধবার ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময়। প্রতিষ্ঠানটি চলতি অর্থ বছরের জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারের কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির শুভ উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন শেষে আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মোবারকঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মির্জা জসিম উদ্দিন, গোলকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন ইরান, এম এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠ...

মিরসরাইয়ে র‌্যাবের হাতে ১ হাজার বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে র‌্যাবের হাতে ১ হাজার বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৩৭-৬১৫৭) জব্দ করা হয়। র‌্যাব ৭’ র ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ জানুয়ারী বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মুখি একটি প্রাইভেটকারকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের গ্রীণ টাওয়ারের সামনে থামান। এসময় গাড়ীর ভেতর থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ফেনসিডিল পাচারকারী কুমিল্লা জেলার বাসিন্দা মো. মশিউর রহমানকে (২৮) আটক করা হয়। র‌্যাব ৭’ র ফেনী ক্যাম্পের অধিনায়ক সাফায়েত জামিল ফাহিম, (পিপিএম) জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।...

মহাজনহাট এফ আর স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমি নবীন বরণ অনুষ্ঠান

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরনিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী নবীর বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে, উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। বুধবার ২৪ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম লেক ও পর্যটন এরিয়া মহামায়া লেকের পাড়ে এই নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ ক্যাম্পাসের বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অনেকটা বনভোজনের মদ্যদিয়ে এই আয়েজন করা হয়। যা এপর্যন্ত এতদ অঞ্চলের কোন বিদ্যালয় করতে পারেনি। এতে করে অতিথি এবং শিক্ষার্থীদের মাঝে অন্যরকম আনন্দ লক্ষ্য করা যায়। সকাল থেকে কলেজ শিক্ষার্থীদের নাচে, গানে আবৃতিতে এবং অভিনয়ের মধ্যদিয়ে এই জমকালো আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের ১ম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মানপত্র পাঠের মধ্যদিয়ে মুল অনুষ্ঠানের সূচনা করা হয়। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের সঞ...