Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: nasir news

বারইয়ারহাট মেডিকেল সেন্টারে বিজয় দিবস উপলক্ষে রোগীদের ফ্রী চিকিৎসা প্রদান

মীরসরাই, সারা-দেশ, সুস্বাস্থ্য
নাছির উদ্দিন ঃ হাতের কাছে মায়ের সেবা এই স্লোগানে গড়ে উঠা বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়স্থ শাহজাহান মার্কেটে অবস্থিত বারইয়ারহাট মেডিকেল সেন্টারের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২শতাধিক রোগীকে এই সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। এসময় মেডিকেল সেন্টারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চিকিৎসা সেবা প্রদানের সময় প্রথমে মেয়র নিজাম উদ্দিনের পেশার এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরে সমবেত সকল রোগীরেদ পর্যায়ক্রমে চিকিৎসা করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডায়ালোজিস্ট, ইন্টেনসিভ কেয়ার মেডিসিন ও ব্যাথা বিশেষজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেন, সার্জারী বিশেষজ্ঞ ডা. প্রদীপ কুমার নাথ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির শিমুল, মেডিসিন ও ড...

বিজয় দিবসে শহীদ বেদীতে মীরসরাই প্রেস ক্লাবের শ্রদ্ধা অর্পন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
বিজয় দিবসে শহীদ বেদীতে মীরসরাই প্রেস ক্লাবের শ্রদ্ধা অর্পন নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে মীরসরাই প্রেস ক্লাবের নের্তৃবৃন্দ। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবস উৎযাপন করেছে। এসময় উপজেলা প্রসাশন কর্তৃক পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ১৬ ডিসেম্বর শনিবার ভোরে এই শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ-সভাপতি রনজিৎ কুমার ধর, আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, সাহিত্য সম্পাদক শরীফ উদ্দিন শিবলু, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, গত্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, সদস্য রিপন গোপ পিন্টু, কামরুল ইসলাম, রেজা তানভীর, সানোয়ারুল ইসলাম রনি, তৌহিদুল ইসলাম, আব্দুল মান্নান রানা...

মীরসরাই ডিগ্রী কলেজের উন্নয়ন ভাবনা নিয়ে মীরসরাই প্রেসক্লাবের সাথে অধ্যক্ষের মতবিনিময়

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মীরসরাই ডিগ্রী কলেজের উন্নয়ন ভাবনা নিয়ে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদেরসাথে এক মতবিনিময় করেন কলেজ অধ্যক্ষ নুরুল আপছার। গত রবিবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় কলেজ অধ্যক্ষ নুরুল আপছার কলেজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বলেন, তিনি দায়িত্ব নেয়ার পর থেকে কলেজের শিক্ষকদের নিয়ে এবং গভর্নিং বডির সদস্যদের মতামতের ভিত্তিতে কলেজের সার্বিক ফলাফল ভালো করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। তিনি আসা করেন আগামী দিনগুলোতে কলেজের ফলাফল আর উন্নতি লাভ করবে। কলেজের বর্তমানে এইচএসসি এবং ডিগ্রিতে নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী আছে প্রায় ৩ হাজারের অধিক। বর্তমানে ২ বিষয়ে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞানে অনাস কোর্স চালু করা হয়েছে। আগামী বছর আর ২-৩ টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হবে। এছাড়াও গত বছর থেকে যুক্ত হয়েছে বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএস...

বারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাই উপজেলার বুুুারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৯ ডিসেম্বর বারইয়ারহাট মৎস্য আড়তের মাঠে বাদ আসর থেকে উক্ত মাহফিল শুরু হয়ে রাত ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বারইয়ারহাট আউয়াল ফিস সেন্টারের স্বত্ত্বাধিকারী এম. এ আউয়াল মেম্বার। এতে প্রধান আলোচক হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা বিশ^ বিদ্যালয়ের উপ-রেজিস্টার মাওলানা গুলজার হোসাইন। এতে বিশেষ ওয়ায়েজেন হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী, বারইয়ারহাট কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি। মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা গুলজার হোসেনের আগমনে উক্ত মাহফিলে অনেক ওলামায়েকেরামসহ অন্তত ২...

মিরসরাইয়ে নিউ স্পাইসি গার্ডেনের শুভ উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ নিরিবিলি পরিবেশে প্রকৃতির ছোঁয়ায় স্লোগানে মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাটে নিউ স্পাইসি গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে শুভ যাত্রা শুরু করে প্রতিষ্টানটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন, ফেনী জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টক (টিআই প্রশাসন) মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফেনী মেহেদী হাসান, বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী সৈয়দ আলীম উদ্দিন, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার, স্পাইসি গার্ডেনের স্বত্ত্বাধিকারী মো. সাইফুর রহমান মিঠু। এসময় মিঠু বলেন, আমাদের এই প্রতিষ্টানটি অনেকটা ভিন্ন আকৃতির। এখানে সম্পূর্ন প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে এই গার্ডেনটি করা হয়েছে। এখানে পরিবার, বন...

মিরসরাইয়ে প্রাইভেটকারের ভেতর ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার হাজী এ্যগ্রোর সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের নের্তত্বে এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত এবং এসআই আলমগীর সোনাপাহাড় এলাকার হাজী এ্যাগ্রোর সামনে ঢাকামুখি সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো গ, ১৭-৩৮০৯) থামান। তখন গাড়ীতে থাকা মহিলাসহ ৩ জনকে তল্লাশি করে তাদের সাথে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হল, খুলনা জেলার খান জাহান আলী শাহ্ থানার মাত্তম ডাংগা গ্রামের মৃত হাসানের ছেলে মাহমুদ (৩২), বাগেরহাট জে...

বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ ‘শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত গড়ে দিই আমরা’ এই শ্লোগানে প্রতিষ্ঠিত মিরসরাইয়ের ইংলিশ মিডিয়াম সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল। বৃহম্পতিবার (৩০ নভেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইনিং স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী। সাইনিং স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরস্ চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহিন কাকলী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মশিয়ার রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য আলহাজ্ব মহসিন আলী, মিরসরাই উপজেলা কিন্ডার গার্টে...

মিরসরাইয়ে বিএনপি নেতা আটক

মীরসরাই, সারা-দেশ
মিরসরাই প্রতিনিধি ঃ মিরসরাই উপজেলা যুবদল ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, আটককৃতর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তাতারি পরোয়ানা রয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩টায় বারইয়ারহাট পৌর বাজারের গাছ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, মাঈনউদ্দিন লিটনের বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিএনপি নেতাকে আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিস্কৃত) নুরুল আমিন, কৃষকদল উত্তর জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী প্রমুখ নেতৃবৃন্দ।...