Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

‘পুলিশ গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে’

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, দুবাই : পুলিশ সর্বদা একটি গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে বলে মন্তব্য করলেন পুলিশ এর মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক। শনিবার রাতে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী কর্তৃক শারজাহ ক্রিস্টাল প্লাজার ডানিয়াল রেষ্টুরেন্ট এর হল রুমের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি বিরোধী দলের অবরোধের সময় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষকে পুডিয়ে মারা কোনো রাজনীতি হতে পারে না। তারা চেয়েছিল ঢাকাকে অন্য জেলাগুলো থেকে বিছিন্ন করে সরকার পতন ঘটাবে, কিন্তু তা করতে দেয়া হয়নি। পুলিশ এসব ব্যাপারে সব সময় সচেতন।’ প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের কন্স্যাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান। নুরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কমার্শিয়াল কাউন্সিলার রফিকুল ইসলাম, অধ্যাপক আবদু সবু...
আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, আবুধাবী : ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে সকল মানবতা বিরোধী অপরাধীদের বিচার। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করার লক্ষে দেশ প্রবাসের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগের কান্ডারীদের উদ্দেশ্যে আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন। বক্তব্যে তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শনিবার আবুধাবীর ফুড ল্যান্ড হোটলে স্থানীয় সময় রাত আটটায় শুরু হওয়া দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ইউএই আওয়া...
আবুধাবী আওয়ামীলীগের সম্মেলন শনিবার

আবুধাবী আওয়ামীলীগের সম্মেলন শনিবার

আমিরাত সংস্করণ
নিজস্ব প্রতিনিধি, আবুধাবী : শনিবার (২৩ মে) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। গতকাল আবুধাবী সেন্ট মেরিন রেস্টুরেন্টের হল রুমে এক মতবিনিময় সভায় নিজেদের প্রস্তুতির কথা জানান দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির নেতারা। দ্বিবার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বানও জানান বক্তরা। সম-সাময়িক প্রসঙ্গ টেনে বক্তরা বলেন, 'একটি মহল দেশের উন্নয়নে বার বার বাধা গ্রস্থ করে আসছে। তাদের হাতে দেশ কখনো নিরাপদ নয়। তারা আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষ হত্যা করছে। সালাউদ্দিন আহমদকে তারা দীর্ঘদিন আত্মগোপনে রেখে সরকারকে বেকায়দায় ফেলার অহেতুক অপ-প্রচেষ্টাও চালাচ্ছে।' এসময় কমিটির সভাপতি মোহাম্মদ ইউছুফ’র সভাপতিত্বে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন সহ সভাপতি শহিদুল্লাহ শহিদ, প্রকৌশলী নজরুল ইসলাম, মাসুদ ...
কায়সার হামিদ দুবাই আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত

কায়সার হামিদ দুবাই আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, দুবাই : আগামী তিন মাসের জন্য দুবাই আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সংগঠনের সিনিয়ন যুগ্ন সম্পাদক কায়সার হামিদ। সংগঠনের ২০১৫/১৬ মেয়াদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শাকিব রাদিতুল্লাহ বাহার ব্যক্তিগত কারণ দেখিয়ে লিখিত আবেদনের মাধ্যমে দলীয় পদ থেকে সরে দাঁড়ালে সাংগঠনিক ভাবে সর্বসম্মতিক্রমে কায়সার হামিদকে এ দায়িত্ব দেয়া হয়। শাকিব রাদিতুল্লাহ বাহার সংগঠনের কাছে ব্যক্তিগত কারণ দেখি লিখিত পত্রে জানান, 'ইউএই আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন সহ বাংলাদেশি কমিউনিটির সকল সংগঠন ও শুভানুধ্যায়ীরা বিগত প্রায় ৯ বছর ধরে আমাকে যেভাবে সাংগঠনিক সহযযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক একই ভাবে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হামিদ আমার দীর্ঘ দিনের সহযোদ্ধা। সে হিসেবে সংগঠনের নেতাকর্মীরা তার পাশে থেকে সব ধরণের রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ...
ফেনীতে ইয়াবা, হিরোইন ও বিদেশী মদসহ দুইজন আটক

ফেনীতে ইয়াবা, হিরোইন ও বিদেশী মদসহ দুইজন আটক

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৭ ফেনী ক্যাম্প ১৮ মে দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল ফেনী জেলার দাগনভূঁইয়া থানাধীন কুরাইশ মুন্সির হাট নিউ মাকেটস্থ রহমানিয়া বিরিয়ানী এন্ড কফি হাউজে অপারেশন পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ পুরিয়া হেরোইন, ১৩ বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রির নগদ ১৫,৭০০/- টাকাসহ দুই জনকে আটক করে। আটককৃতরা হলো রামচন্দ্রপুরের মোঃ জিল্লুর রহমান (৩৬) পিতাঃ মোঃ ফজলুর রহমান ও দাগনভূঁইয়ার মোঃ মোশাররফ হোসেন (২৭) পিতাঃ মৃতঃ মফিজুর রহমান। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক ফেনী দাগনভূঁইয়া থানায় হস্তান্তর করা হয় ।...
সময়ের এক ফোঁটা

সময়ের এক ফোঁটা

মুক্তাঙ্গন
আবু সাইদ আমার এমন এক সময় ছিলো চিনতাম না কিছুই, চার-দেয়ালের গন্ডির বাহির কোন পথ। শৈশবের বাল্য বন্ধুরাই আমার একমাত্র জীবন চলার সাথী। মায়ের মমতা বাবার স্নেহ প্রতিবেশির কোলাহল মুগ্ধ করতো আমাকে। ভার্চ্যুয়াল জগত বলতে আমি তেমন পরিচিত ছিলাম না। ২০১২ সালের কথা, আমি হাতে একটি ফোন পাই, সাথে সিম কিন্তু বাদ যায়নি। যথাযথ ভাবে আমি তখন কোন এক বড় ভাইয়ের মুখে ইন্টারনেট নামক শব্দটি সাথে পরিচিত হই। তখন থেকেই আমার মনের ভিতর নানা ধরনের প্রশ্নের দানা বাঁধতে শুরু করে, আসলে এইটা কি? এক বড় ভাইয়ের সহায়তায় ফেসবুক একাউন্ট খুলি। শুরু হয় ফেসবুকে আমার পথ চলা। ধীরে ধীরে আমি ফেসবুকের প্রতি চরম আসক্ত হয়ে গেলাম। আমার নিদ্রা, ঘুম, খেলাধুলা সব কিছু দিন দিন ভুলতে বসলাম। যা আমার জীবনে এক ধরনের বিরূপ প্রভাব ফেলতে লাগল। তখন আমার বয়স সবে মাত্র ১৪ ছুঁই ছুঁই। যদিও আমি ইন্টারনেট চালানোর তেমন উপযোগী ছিলাম না। কিন্তু এই ফেসবুক...
সভাপতি পলাশ, সম্পাদক রাজিব ; মীরসরাই সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি পলাশ, সম্পাদক রাজিব ; মীরসরাই সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক, মীরসরাই : 'দেশের প্রধান অর্থনৈতিক জোন আজ এই মীরসরাইয়ের উপকূলে বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ তাদের কার্যক্রম প্রক্রিয়া ও শুরু করেছে। একমাত্র শেখ হাসিনার সরকারই পারে এই দেশের বিদ্যুৎ, জ্বালানী, ও অর্থনৈতিক ভাগ্য বদলাতে। আর দেশের এই ভাগ্য বদলের সহযোদ্ধা আপনারা সাংবাদিকরাও।' শনিবার মীরসরাই সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বক্তব্যে তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের ভাগ্যের উন্নয়নকে আরো তরান্বিত করার আহ্বান জানান। শনিবার সকাল ১১ টায় মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তন কক্ষে সাংবাদিক ও এডভোকেট নারায়ন চন্দ্র চর্মকারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় মীরসরাই সাংবাদিক ইউনিয়ন ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম স...
‘ কাজের স্পৃহা বাড়াতে আমিরাতে ভিন্ন আয়োজন ‘ 

‘ কাজের স্পৃহা বাড়াতে আমিরাতে ভিন্ন আয়োজন ‘ 

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, দুবাই : সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকদের কাজের স্পৃহা বাড়াতে ভিন্নধর্মী আয়োজন করেছে আরব আমিরাতের বেলকো ইলেক্ট্রু মেকানিক্যাল কোম্পানী এল এল সি। বিশ্বের অন্যান্য দেশের মতো আরব আমিরাতে মে মাসে এ দিবসটি পালন করতে দেখা না গেলেও এমন আযোজন করতে পেরে বেলকো'র মালিক শ্রেণী বলছে ' এতে করে শ্রমিকদের যেমন কাজের স্পৃহা বাড়বে তেমনি নিজেদের মধ্যে সেতু বন্ধনও রচনা করতে পারবে তারা।' গত বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে কোম্পানীর সকল কর্মকর্তা-কর্মচারীরা আমিরাতের দুবাইয়ে ক্রু কর্ণেশে প্রমোদ তরী ভ্রমণ করেন। এসময় তাৎপর্য তুলে শ্রমিকেরা বলেন, আমিরাতে অন্য কোনো কোম্পানীতে এমন আয়োজন চোখে পড়েনা। প্রমোদ তরীতে ভ্রমণ দেশীয় সংস্কৃতিকে মনে করিয়ে দেয় সেই সাথে ভিন্ন দেশি শ্রমিকদের সাথে আমাদের সেতু বন্ধন রচনা করে দেয়।' সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকেরা এমন আয়োজন পেয়ে বেলকো কর্তৃপক্ষকে ধন্যবাদ ...