Tuesday, July 28Welcome khabarica24 Online

ফেনীতে ইয়াবা, হিরোইন ও বিদেশী মদসহ দুইজন আটক

প্রেস বিজ্ঞপ্তি :

DSC07375

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প ১৮ মে দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল ফেনী জেলার দাগনভূঁইয়া থানাধীন কুরাইশ মুন্সির হাট নিউ মাকেটস্থ রহমানিয়া বিরিয়ানী এন্ড কফি হাউজে অপারেশন পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ পুরিয়া হেরোইন, ১৩ বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রির নগদ ১৫,৭০০/- টাকাসহ দুই জনকে আটক করে।

আটককৃতরা হলো রামচন্দ্রপুরের মোঃ জিল্লুর রহমান (৩৬) পিতাঃ মোঃ ফজলুর রহমান ও দাগনভূঁইয়ার মোঃ মোশাররফ হোসেন (২৭) পিতাঃ মৃতঃ মফিজুর রহমান।

গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক ফেনী দাগনভূঁইয়া থানায় হস্তান্তর করা হয় ।