আমিরাতে বাংলাদেশ সমিতির কাছে প্রবাসীদের প্রত্যাশা
: মুহাম্মদ রফিক উল্লাহ :
আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সংগঠন বাংলাদেশ সমিতির কাছে প্রবাসীদের অনেক চাওয়া-পাওয়া ও প্রত্যাশা রয়েছে হরহামেশা। এমনটি শুনে আসলেও কতটুকু পুরণ করতে পেরেছেন তারা! তা পাঠক মহলে ছেড়ে দিলাম। আজ আমার এই ক্ষুদ্র লেখার মাঝে যা লিখেছি তা আমার একান্ত ব্যক্তি মতামত ছাড়া আর কিছু নয়। আমি মনে করে আমার এই লেখার মাধ্যমে প্রবাসীদের সামান্য উপকার হলে নিজের লেখাটা স্বার্থক মনে করবো। আরব আমিরাতে দেশীয় মিডিয়াতে কাজ করার সুবাধে বিগত ৫ বছর ধরে বাংলাদেশ সমিতিকে আমার পক্ষে সামান্য জানা সম্ভব হয়েছে। কথায় আছে, বৃক্ষ তার ফলে পরিচয়। বাংলাদেশিদের এই সমিতির কথা শতকরা ৮৫ ভাগ প্রবাসীর জানা আছে কিনা সন্দেহ। বাল্যকালে আব্বার কাছে যখন স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণ শেষ করে যুক্ত বর্ণের মিলন শিখলাম তখন পড়েছি “যত জন তত মন” ঠিক তেমনি ভাবে প্রবাসের বুকে জনে আর মনে অনেক সংগঠন...






