Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া শুরু ১৬ ডিসেম্বর

বিজ্ঞান-প্রযুক্তি
আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইলফোন রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকদের আঙ্গুলের ছাপ নেয়া শুরু হবে। তবে নতুন গ্রাহকদের জন্য বুধবার এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, মোবাইল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেন, আমাদের বকেয়া রাজস্ব আদায় ৭৮.৯১ কোটি টাকা এবং বকেয়া আদায় এবং অনান্য আয় হিসেবে ২. ৬৪ কোটি টাকাসহ সর্বোমোট ৭৯০.৬৭ কোটি টাকা আদায় হয়েছে। আমি মনেকরি এটা আমার কাছে আনন্দের সংবাদ। তিনি আরো বলেন, আমাদের মোবাইল ফোন অপারেটরদের সাথে কথা হয়েছে তাদের যে রকম কর্নসান ছিলো বায়োমেট্রিক এর ব্যাপারে সেগুলো আমরা সকল কিছু সমাধান করে আমরা মোবাইল ফোন অপারেটরদের যে পারস্পরিক সমাধান করে আমরা এ পর্যায়ে এসেছি। ১৬ ডিসেম্বর আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করবো। মন্...

২০১৮ সাল থেকে থাকছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

জাতীয়
২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এবং তা হবে সম্পূর্ণ অবৈতনিক। তাই ওই বছর থেকে আর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। গতবারের মতো এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে প্রায় ২৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গত কয়েক বছর ছেলে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও এবার মেয়েরা এগিয়ে গেছে। এবছর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে ১ লাখ ৬০ হাজার বেশি। এবারো প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশী থা...

জাতীয় স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ এক থাকতে হবে

জাতীয়
জাতীয় স্বার্থে বিএনপি ও আওয়ামী লীগকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ‘সমস্যা ও সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আবদুল্লাহ আল নোমান বলেন, আমি আল করেছি। আরেকজন রাস্তা করবেন। উন্নয়নে সমন্বয় থাকতে হবে। জাতীয় স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ এক থাকতে হবে।’ চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, আমরা হতাশ হবো না, নিরাশ হবো না। আশাটাই বড়। আশা করি, চট্টগ্রামের মেয়র, সিডিএ চেয়ারম্যান নতুন চিন্তায় চট্টগ্রামকে স্বনির্ভর করতে এগিয়ে আসবেন। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন মাস্টারপ্ল্যান তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, সাগর, নদী, পাহাড়ে সমৃদ্ধ চট্টগ্রাম। এ তিনটি থাকলে সম্পদশালী এলাকা বলা হয়। কিন্তু সম্পদ ব্যবহারে প...

করেরহাটে দূর্ঘটনা রোধে ফ্রেন্ডশীপ-৯৮ এর জনসচেতনতামূলক ফলক

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : করেরহাটে গত কয়েকমাসে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। এতে বিশেষ করে বিদ্যালয়গামী শিার্থীরা আহত হয়েছে। এছাড়া গত বছর ট্রাক চাপায় মেহেদী হাছান নামে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিার্থী নিহত হয়েছে। তাই দূর্ঘটনা রোধে করেরহাটের সামাজিক সংগঠন ফ্রেন্ডশীপ-৯৮ করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়, করেরহাট এনবি শিশূ একাডেমী, করেরহাট মাদ্রাসা, হাবিলদারবাসা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সচেতনতামূলক নামফলক স্থাপন করেছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের সদস্যরা এ ফলকগুলো স্থাপন করেন। এতে বিদ্যালয়ের সামনে সীমিত গতিতে যান চলাচল করতে চালকদের দৃষ্টি আকর্ষন করা ও দূর্ঘটনার ফলাফল তুলে ধরা হয়েছে। ফ্রেন্ডশীপ-৯৮ এর পরিচালক সাইফুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা চাইনা আমাদের কোন সন্তান দূর্ঘটনায় প্রাণ হারাক। আশা করি আমাদের এ উদ্যোগ সামান্যতম হলেও জনসচে...

মশা তাড়াতে ৬ ঘরোয়া পদ্ধতি

বিজ্ঞান-প্রযুক্তি
ক্ষুদ্র একটি প্রাণি তার নাম মশা। কিন্তু ক্ষুদে এ পতঙ্গের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষসহ গৃহপালিত প্রাণীও। মশার কয়েল ও অ্যারোসল স্প্রে করেও তাদের কামড় থেকে রেহাই পাবার জো নেই। বরং এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন আপনি নিজেই। বাড়ির পাশের নর্দমা, ঝোপঝাড়, বদ্ধ জলাশয় ও স্যাঁতস্যাঁতে স্থান থেকে মশার বংশ বিস্তার হয়। বিশেষ করে বর্ষাকাল ও শীতে মশার উপদ্রব বাড়ে। ফলে এসময় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বাড়তে থাকে। মশার উপদ্রব কমাতে পরিবেশবান্ধব কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কফি গুঁড়া বাড়ির আশপাশে পানি জমে থাকলে সেখানে কফি গুঁড়া ছিটিয়ে দিন। এতে পানির ভেতর থেকে মশার ডিমগুলো ভেসে উঠবে। পানি থেকে ওপরে উঠে গেলে অক্সিজেনের অভাবে সেগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কর্পূর দরজা-জানালা বন্ধ করে ঘরে কর্পূর রেখে দিন। আধঘণ্টা বাদে দেখবেন ঘরে একটি মশাও নেই। রসুন রসুন কুচি করে পানিতে...

মীরসরাইতে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার সমন্বয় কমিটির ৬ দফা দাবীতে সমাবেশ ও মানববন্ধন

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি ঃ সারা বাংলাদেশের মোট ৪৮৯ টি উপজেলায় বিসিএস ক্যাডারদের প্রতি সরকার যে বৈষম্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে প্রকৃচি ও বাংলাদেশ বিসিএস সমন্বয় কমিটি মীরসরাই উপজেলা শাখা। গতকাল বুধবার ( ২৮ অক্টোবর) মীরসরাই উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারি এক যোগে সকাল ১০টায় উপজেলা চত্বরে এক সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। মানব বন্ধন কর্মসূচি সঞ্চালনা করেছেন মীরসরাই উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারি প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিল আংগিজ বেগম, কনসালটেন্ট ডাঃ তৌহিদুল ইসলাম সোহেল ও ডাঃ নুরুল আবছার প্রমুখ। বক্তাগন তাঁদের বক্তব্যে ৬ টি দাবী তুলেছেন। যে দাবী গুলো পুরন না হলে উন্নয়নের অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে ...

জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
রাজিব মজুমদার : চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল মণি চৌধুরীর সঞ্চালনায় এবং দর্শণবারিধি অধ্যাপক শ্রীমৎ ধর্মরতি মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিজামপুর বৌদ্ধ ভিুু সমিতির সভাপতি ধর্মবারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামপুর ভিু সংঘের কার্যকরী সভাপতি, কর্মবীর শ্রীমৎ জিনালংকার মহাথের। প্রধান ধর্মালোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড. জিনবোধি মহাথের। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিহারের বিহার অধ্য ও বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার পুরকীর্তি সচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের। সূচনায় মঙ্গলাচরণ করেন শ্রীমৎ জ্ঞানলংকার ভিুু। প্রসার কান্তি বড়–য়ার সার্বিক তত্ত্বাবধা...

আবার বাড়ল ব্যয় ও সময়, বাড়ল জনগনের দুর্ভোগ ও দুর্ঘটনার আশংকা

জাতীয়, মীরসরাই
সপ্তমবারের মত ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের সময় বাড়ল। কাজ শেষ করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এছাড়া প্রকল্পটি ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ৩ হাজার ৮১৬ কোটি ৯০ ল টাকা। এতে করে ব্যয় বেড়ে গেল প্রায় আটশ কোটি টাকা। শুরু থেকে প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ১ হাজার ৭শ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলেছেন, বর্ষা শেষ হয়েছে। এখন পুরোদমে কাজ চালালে বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করা যাবে। চট্টগ্রাম বন্দরের সাথে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগের গতি বাড়ানো, দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করার ল্েয চার লেন প্রকল্প গ্রহণ করা হয়। চট্টগ্রাম সিটি গেইট থেকে কুমিল্লাহ দাউদকান্দি লোল প্লাজা পযর্ন্ত ১৯২ দশমিক ৩০ কিলোমিটার সড়ক চার লেন করার এই প্রকল্পটি শুরু থেকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। পরামর্শক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়া বাধা গ্রস্ত ...