Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

রাজন হত্যায় কামরুলসহ চার জনের ফাঁসির রায়

সারা-দেশ
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যায় মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই রায় দেন। রায়ে মামলার ১৩ আসামির মধ্যে খালাস পেয়েছেন তিন জন। কামরুলের তিন ভাইয়ের হয়েছে সাত বছর করে কারাদণ্ড। বাকিদের মধ্যে এক জনের যাবজ্জীবন এবং দুই জনের এক বছর কারাদণ্ড হয়েছে। রায়ে এক বছর করে কারাদণ্ড হওয়া দুইজনকে এক হাজার টাকা করে এবং দণ্ডপ্রাপ্ত অন্যদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদয়ে তাদেরকে আরও ২ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। গত ৮ জুলাইয়ের ওই হত্যাকাণ্ডের বিচার শুরুর পর মাত্র ১৭ কার্যদিবসে ঘোষিত হলো দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলার রায়। গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল মামলার বিচার। গত ২৭ অক্টোবর মামলার দুই পক্ষের যুক্তিতর্ক শেষে একই বিচারক রায়ের দিন ঠিক করে দেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য...

আজব গ্রামে সব মেয়ে হয়ে যাচ্ছে ছেলে!

বিনোদন
‘ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’। সোজা বাংলায় যাকে বলে ‘বাস্তব কল্পনাকেও হার মানায়’। সেটাই ঘটে চলেছে ডোমিনিকান রিপাবলিক নামের দেশটির এক প্রত্যন্ত গাঁয়ে। গ্রামটির সব মেয়েশিশু ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পা দেবার পরপরই হয়ে যাচ্ছে ছেলে। তাদের মেয়েলি শরীর রূপান্তরিত হচ্ছে। হয়ে যাচ্ছে পুরুষ-শরীর। মানে মেয়েলি জননাঙ্গের স্থলে গজিয়ে উঠছে পুরুষ জননাঙ্গ। কেবল ওই গ্রামটিতেই ঘটে চলেছে এই আজব ঘটনা। আর কোথাও নয়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই গ্রামটির নাম সালিনাস। আশপাশের গ্রামগুলো থেকে এটি রীতিমতো বিচ্ছিন্ন। কিন্তু কেন এমন হচ্ছে? চিকিৎসকরা বলছেন, এই অদ্ভুতুড়ে ঘটনার জন্য দায়ী আসলে এক ধরনের জিনগত ত্রুটি। খুবই বিরল এই ত্রুটি। কিন্তু কেন শুধু একটিমাত্র গ্রামের সব মেয়েশিশু এহেন প্রাকৃতিক গোলমালের শিকার? কেনই বা কেবল ১৩ বছরে পা দেবার পরপরই এমনটা হচ্ছে? এই দুটি প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা কেউই দিতে ...

দ্বিতীয় সন্তানের জননী হলেন ঈশিতা

বিনোদন
জনপ্রিয় টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ফুটফুটে কন্যাসন্তানের জননী হন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। শুক্রবার সকালে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঈশিতা। এই অভিনেত্রী বলেন, মা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। শুধু বলবো আমি অনেক খুশি। সবার কাছে দোয়া চাইবো আমার মেয়ের জন্য। ঈশিতার মেয়ের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। ঈশিতার সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে!...

মীরসরাইয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য আটক

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, মোটর সাইকেলে করে সুফিয়া রোড এলাকায় ঘুরাঘুরির সময় পুলিশের সন্দেহ হয়। এসময় তাঁদের তল্লাশি করতে গেলে তারা পালিয়ে যেতে চায়। পরে তাদের তল্লাশি করে দুইটি ধারালো ছুরি পান মীরসরাই থানার এসআই আলীউল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন স্থানে ডাকাতি ও ভাড়ায় অপকর্মের কথা স্বীকার করে। ডাকাতদের ব্যবহৃত মোটর সাইকেল (ঢাকা মেট্রো ২১-৪৩৪২) আটক করে থানায় নিয়ে আসা হয়। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভুঁইয়া জানান, ডাকাতদের আচরণ সন্দেহ হলে তাঁদের তল্লাশিকালে দুটি ধারালো ছুরি পাওয়া যায়। তারা বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে জড়িত। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।...

মীরসরাইয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক:: আজ সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এক যোগে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। আজ শনিবার (৭ নভেম্বর ২০১৫) সকাল ১০ টায় মীরসরাই উপজেলায় র‌্যালি ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রয়েল মাল্টি লিঃ এর সাধারণ সম্পাদক আবু জাপর নিজামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমদ সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমবায় অফিসার গাজী মুঃ ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, ১২ নং খইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, আফকা সমবায় সঞ্চয় ও ঋনদান সমিতির সভাপতি আবুল হাসেম, বারোইয়ারহাট গ্রামীন পল্লী সঞ্চয় ও ঋনদান সমিতির চেয়ারম্যান এড. আনিছুল হক। এ সময় উপস্থিত ছিলেন মীরস...

মীরসরাই ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহযোগিতায় সংশপ্তক পরিচিতি ও মত বিনিময় সভা সম্পন্ন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৫ নভেম্বর মীরসরাই ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহযোগিতায় সংশপ্তক পরিচিতি ও মত বিনিময় সভা সম্পন্ন হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্ষে কামাল আহম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলনা করেন নাছির উদ্দিন ও মোশারফ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকতা শাহ আলম ও প্রোগ্রাম ম্যানেজার সংশপ্তক অগ্রদূত দাস(গুপ্ত) প্রমুখ। এই মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল- ১- নিরাপদ বিদেশ গমন প্রক্রিয়া সম্পর্কে সরকারি ,বেসরকারি সংস্থা,সুশীল সমাজের প্রতিনিধিসহ লক্ষিত জনগোষ্ঠীকে অবহিত করা। ২- অদিবাসিদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ বিষয় গুলো তুলে ধরা। ৩- সমাজের সকল শ্রেণীর জনগণকে প্রতারিতদের পক্ষে কাজ করা ও মধ্যস্থ্যতাকারীদের প্রতারণার বিরুদ্বে জনমত গঠন উদ্বুদ্...

মীরসরাইয়ে চার শিবির কর্মী আটক

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে চার শিবির কর্মীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ( ৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, জোরারগঞ্জ থানা শিবিরের সম্পাদক আরাফাতুর রহমান মিনহাজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নেতৃত্বে নাহেরপুর গ্রামের হোসেন সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল, মহিউদ্দিন ও আবু সাঈদ নামের আরো তিনজনকে আটক করে। অভিযানের সময় শিবির কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিপে করে। এসময় শিবির কর্মীদের হামলায় এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই মাঈন উদ্দিন, এসআই সুজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা (নং-৯)দায়ের করেছে। জোরারগঞ্জ থানার ...

মীরসরাইয়ে কাভার্ডভ্যান-লরি’র মুখোমুখী সংঘর্ষে একজন নিহত

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান-লরি’র মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদীফকিরহাটে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সাথে ঢাকাগামী লরি’র সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কাভার্ডভ্যান ভ্যান চালককে হাইওয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত কাভার্ডভ্যান চালকের নাম তোফায়েল আহম্মেদ (৪৫)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই ফরিদ উদ্দিন জানান, দূর্ঘটনার পর অতি দ্রুত আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করে। যানজট এড়াতে দ্রুত মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও লরি সরিয়ে নেওয়া হয়েছে।...