বেলুনে বেলুনে পৃথিবী ঘিরছে গুগল, ছুটবে নেট!
খবরিকা ডেস্ক::তার বা টাওয়ার নয়। এবার ইন্টারনেট সংযোগ বেলুন থেকে। হাওয়ার চেয়েও হালকা বেলুন ভেসে বেড়াবে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে। তার নীচে চল্লিশ কিলোমিটার ব্যাসের এলাকা জুড়ে ইন্টারনেট সিগন্যাল মিলবে প্রায় ৪জি-র সমান স্পিডে।
গুগলের এই প্রকল্পের নাম লুন ইন্টারনেট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে স্ট্র্যাটোস্ফিয়ারে বেলুন ভাসিয়ে গোটা পৃথিবীকে ঘিরে ইন্টারনেট সিগন্যালের একটি বলয় তৈরি করতে চাইছে গুগল। একেবারে নতুন প্রকল্প নয়। ২০১৩ সালে পরীক্ষামূলকভাবে শুরু নিউজিল্যান্ডে।
তার পর ধাপে ধাপে প্রযুক্তি এবং পরিষেবার অনেক উন্নতি ঘটিয়েছে গুগল। এ বার গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে গুগলের এই নতুন গ্যাস বেলুন। আপাতত ইন্দোনেশিয়ার আকাশে ভাসতে শুরু করছে গুগলের বেশ কয়েকটি দৈত্যাকার হিলিয়াম বেলুন। প্রতিটি বেলুনে থাকছে দু’টি করে রেডিও ট্রান্সসিভার। তাদের কাজ ডেটা আদান-প্রদান করা।
কোনো কারণে যান্ত্রি...
