Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইতে গাঁজা ও ইয়াবা সহ মাদক স¤্রাট আটক

মীরসরাই
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজার মনজুর আলম (৩০) নামের এক মাদক স¤্রাটকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ । গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় গাঁজা ও ইয়াবা সহ তাকে বারইয়াহাট রেলগেইট থেকে আটক করা হয় । গতকাল রবিবার ( ২২ নভেম্বর) জোরারগঞ্জ থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে। উক্ত মাদক স¤্রাট দীর্ঘদিন এলাকায় মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের ব্যবসা করে আসছিল বলে জানা যায়। জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক বিপুল চন্দ্র জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার উপ সহকারি পরিদর্শক এনায়েত শাহ ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করে। বারইয়াহাটের রেল গেইট এলাকায় মাদক বিক্রয়কালে অন্তঃত ১ কেজি গাঁজা ও কিছু ইয়াবা সহ আটক করা হয় তাকে। আটককৃত মনজর আলম উপজেলার ওচমানপুর ইউনিয়নের বাঁশখালি গ্রামের মুছা মিয়ার পুত্র। অভিযোগ রয়েছে উক্ত মনজুর আলম দীর্ঘদিন থেকে বারইয়াহাট, করেরহাট ও জোরারগঞ্জ রুটে ফেনসি...

মীরসরাইয়ে কৃষকলীগের সমাবেশে গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ ‘জঙ্গিবাদের অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি ॥ ‘স্বাধীনতা বিরোধী সকল যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। আপিল বিভাগে চট্টগ্রামের কুখ্যাত রাজাকার সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। শীঘ্রই রায় বাস্তবায়ন করা হবে। যুদ্ধাপরাধীদের রায় কেন্দ্র করে বিএনপি জামায়াত যাতে ওয়ান এলিভেনের মতো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শনিবার (২১ নভেম্বর) বিকালে জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে আয়োজিত নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃষি সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘দেশের কৃষকদের জন্য সহজে কৃষি সুযোগ সুবিধা পেতে মাত্র দশ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব চালু করেছে সরকার। কৃষকদের সার পেতে অতীতে সারা দেশে ২৯ জন কৃষককে খুন হতে হয়েছে। আর আজ বাংলাদেশ সার নেওয়ার জন্য কৃষক খুঁজে পাওয়া যাচ্ছে না। চাহ...

সাকা-মুজাহিদের ফাঁসি: চট্টগ্রামে আনন্দ মিছিল

জাতীয়
দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। শনিবার দিনগত রাতে ফাঁসির রায় কার্যকর করার পর তাৎক্ষণিকভাবে নগরীর চেরাগি পাহাড় মোড়ে মিছিল বের করা হয়। এসময় মিষ্টি বিতরণ করা হয়। গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রতারণার মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করতে চেয়েছিল। তার পরিবারও সময়ক্ষেপণের জন্য প্রতারণা আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্রের অবসান হয়েছে। চট্টগ্রাম আজ আনন্দে ভাসছে। সাকার ছেলে দেখা করতে চেয়ে সময় নষ্ট করছে অভিযোগ করে তিনি বলেন, সাকা’র ফাঁসি কার্যকরের মাধ্যমে চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে। একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর...

প্রথমদিন মুখোমুখি রংপুর-চিটাগং, ঢাকা-কুমিল্লা

খেলাধুলা
অনেক জল্পনা-কল্পনার পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। উদ্বোধণী ম্যাচ শেষে একই মাঠে সন্ধ্যা পৌঁনে সাতটায় কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমদিনের দুটি ম্যাচকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে চার দলই। সকালে অনুশীলন করে রংপুর। ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে নেটে অনুশীলন করেছেন দলটির ওপেনার সৌম্য সরকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিসবাহ-উল-হক ও ড্যারেন স্যামি যোগ দেন অনুশীলনে। দলটির অধিনায়ক সাকিব আল হাসান রাতে ঢাকায় ফিরে রোববার (২২ নভেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের মিড...

সালমানের ছবি দেখতে না পেরে আত্মহত্যা

বিনোদন
বলিউড সুপারস্টার সালমান খানের ভক্ত ও অনুসারীর অভাব নেই! তিনি ছবিতে থাকলেই তার তারকাখ্যাতির সুবাদে হিট হয়ে যাচ্ছে। ‘প্রেম রতন ধন পায়ো’ আরেকবার তা প্রমাণ করলো। এটি বক্স অফিসে গড়ে যাচ্ছে নতুন নতুন রেকর্ড। যদিও সমালোচকদের মন জয় করতে পারেনি ছবিটি। এ কারণে ভক্তরা বারবার প্রেক্ষাগৃহে গিয়ে ‘প্রেম রতন ধন পায়ো’ দেখে তাদের ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। কে কার আগে প্রিয় তারকার ছবি দেখে নিতে পারেন তা নিয়ে তাদের মধ্যে চলে অদৃশ্য প্রতিযোগিতা! এর মধ্যে এক অন্ধভক্ত করে বসলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা গেছে, ছবিটি মুক্তির প্রথম দিনের প্রথম প্রদর্শনী দেখতে না পেরে আত্মহত্যা করেছেন সালমানের এক ভক্ত। মধ্যপ্রদেশের বজরঙ্গ নগরের ওই বাসিন্দা সল্লুর সব ছবি মুক্তির প্রথম দিন প্রথম প্রদর্শনী দেখতেন। তিনি প্রেক্ষাগৃহে যাওয়ার আগে সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে জেনে সিনেমা হলের ম্যানেজার ও স্টাফের সঙ্গে তর্কে জড়ান তিনি। শ...

জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে মুক্তিযোদ্ধার খেতাব

জাতীয়
জাতীয় পরিচয়পত্রে মুক্তিযোদ্ধার নামের পাশে খেতাব যুক্ত করার সুযোগ আনছে নির্বাচন কমিশন (ইসি)। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যায়। সূত্র জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদকে একটি প্রস্তাব দিয়েছেন। যেখানে তিনি ভোটার তালিকায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের পাশে খেতাব উল্লেখের সুযোগ রাখার কথা বলেছেন। ভোটার তালিকা অনুযায়ীই জাতীয় পরিচয়পত্রে নাগরিকের নাম লিপিবদ্ধ করা হয়। জানা যায়, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি পদবি বা খেতাবসহ তার নাম ভোটার তালিকায় উল্লেখ করতে পারতেন। তবে ভোটার তালিকা (সংশোধিত) আইন-২০১৩ অনুযায়ী, কোনো নাগরিক কেবল জন্ম সনদ, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উল্লেখিত নামই ভোটার ত...

আগ্রাসন ইতিহাসে মাশরাফি

খেলাধুলা
খবরিকা ডেস্ক::ব্যাটসম্যান বোলারকে মোকাবিলা করছেন, তাকে ঘিরে ধরেছেন ফিল্ডাররা—ক্রিকেট আগ্রাসনের অন্যতম সেরা দৃশ্য এটি। এগারো জনের দলের আট-নয়জনই যদি ব্যাটসম্যানকে ঘিরে দাঁড়িয়ে থাকেন, তাহলে তিনি যত বড় দুঁদে ব্যাটসম্যানই হন না কেন চাপে পড়ে যেতে বাধ্যই। মনস্তাত্ত্বিকভাবে ব্যাটসম্যানকে চাপে ফেলে তাঁকে দুর্বল করে দেওয়ার এমন দৃশ্য টেস্ট ক্রিকেটে খুব বিরল না হলেও রঙিন পোশাকের ক্রিকেটে সাধারণত খুব একটা দেখা যায় না। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের শেষ লগ্নে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের বিপরীতে ঠিক এমনই একটা দৃশ্যপট তৈরি করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯৯৯ সালে স্টিভ ওয়াহও ৯ ফিল্ডার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাজিয়েছিলেন আগ্রাসী এক মুহূর্ত। ছবি: সংগৃহীত।জিম্বাবুয়ের শেষ উইকেটে মুজারাবানির বিরুদ্ধে পাঁচ স্লিপ আর তিন গালি নিয়ে বল করলেন মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়া...

অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় হবেই

মুক্তাঙ্গন
খবরিকা ডেস্ক::জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, `দীপন আমার ঘনিষ্ঠজন, সে মুক্তচিন্তা আর মুক্তবুদ্ধির প্রসার চেয়েছিল তাই তাকে মৌলবাদী শক্তি হত্যা করেছে। এইভাবে খুন করে, আক্রমণ করে মুক্তচিন্তার স্রোতকে বন্ধ করা যাবে না। মুক্তবুদ্ধির প্রচার, প্রসার এবং চর্চা অব্যাহত থাকবেই। অন্ধকারের বিরুদ্ধে আলো জয়ী হবেই।` গতকাল সোমবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল লেখক-প্রকাশকদের ওপর অব্যাহত মৌলবাদী হামলা এবং জাগৃতির প্রকাশক দীপন হত্যার প্রতিবাদে এক প্রতিবাদী আলোক মিছিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। `বিক্ষুব্ধ শাবি পরিবার` ব্যানারে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীর যৌথ উদ্যোগে এই আলোক মিছিলে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় বিক্ষুব্ধ শাবি পরিবারের উদ্যোগে এক প্রতিবাদী মৌন মিছিল ...