Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

কর্ণফুলী টানেল : আধুনিক যোগাযোগে ঐতিহাসিক পথচলা চীনা প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

জাতীয়
বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্প সম্পন্ন করবে বাংলাদেশ সরকার। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে নতুন মাত্রা সংযোজিত হবে। অনুমোদিত প্রকল্পের বিষয়ে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কর্ণফুলী টানেল প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে দেশের আধুনিক যোগাযোগ নেট-ওয়ার্ক সম্প্রসারণের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘সাংহাই যা পেরেছে, হংকং যা পারে, আমরাও সেটা অনুসরণ করার চেষ্টা করছি।’ প্রকল্পের গুরুত্ব সর্ম্পকে মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে চীন সফরকালে চীন সরকারকে টানেল নির্মাণের অনুরোধ করেন। তারই আন্তরিক প্রচেষ্টায় চীন সরকার টানেল নির্মাণে সহায়তা দিতে সম্মত হয়। তিনি বলেন, ...

মীরসরাইয়ে সাহিত্য পত্রিকা দুর্বার এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে কবি লেখকদের মিলনমেলা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি : কবি, নাট্যজন, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের মিলনমেলায় পরিণত হয়েছে মীরসরাইয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা মাসিক দুর্বার এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। “দেয়াল গড়লে ঘর, ভেঙ্গে ফেললে পৃথিবী”, ও “সাধনার নান্দনিক তত্ত্বে সাহিত্য হয়ে উঠুক শিল্পিত”, এই কবিতার লাইনকে সামনে রেখে শিল্প সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক দুর্বার এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান গত সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় মীরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে কবিতা পাঠের আসর, সাহিত্য আলোচনা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরনী এক নান্দনিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। প্রথমে শিল্পী ও সাংবাদিক রণজিত ধর এর সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। আলোচনা সভায় দুর্বার সম্পাদক রাজিব মজুমদার ও নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় এবং লেখক ও উপন্যাসিক কাউয়ুম নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে...

মীরসরাইয়ে শিক্ষার্থীদের সচেতনতায় মাদক বিরোধী সমাবেশ

মীরসরাই
ইমাম হোসেন ঃ মাদক কে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে শিক্ষার্থীদের সচেতনতার লক্ষে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ) করেরহাট কে এম উচ্চ বিদ্যলয়ে মাঠে উপজেলা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ভাবনা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্রগ্রাম উওর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপনের সভাপত্বিতে ও প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ,করেরহাট উদয়ন ক্লাবের ...

সাকিব আল হাসান এক ম্যাচের জন্য নিষিদ্ধ

খেলাধুলা
আম্পায়ারের সাথে অশোভন আচরনের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিপিএেল সিলেট রয়্যালসের বিপক্ষে একাটি জোড়ালো আউটের আবেদন করলে আম্পায়ার সেলিম শাহেদ তা নাকচ করে দিলে সাকিব আম্পায়ারের সাথে উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে লেগ আম্পায়ার দৌড়ে এসে ঘটনা সামাল দেন। এছাড়াও পৃথক আরেকটি ঘটনায় সাকিব কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের ইনিংস চলার সময় এই দুই ঘটনা ঘটে। থিসারা পেরেরার করা ত্রয়োদশ ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে রংপুর। বল গ্লাভসবন্দি করেই উৎসব শুরু করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন; জ...

স্থানীয় নির্বাচনে যাচ্ছে ২০ দল

জাতীয়
দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে স্থানীয় নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে নির্বাচনে যাওয়া ঠিক হবে কি না- এ ব্যাপারে জোট শরিকদের কাছে মতামত চাইলে বেশিরভাগ শরিক নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেয়। এরই ভিত্তিতে দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। তবে এ সিদ্ধান্ত এখনই মিডিয়ার কাছে প্রকাশ করতে চান না তিনি। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে জোটের অবস্থান তুলে ধরবেন জোট নেত্রী খালেদা জিয়া। এ ব্যাপার জানতে চাইল বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন দেশের ব...

টক ঝাল মিষ্টি জলপাই আচার

সুস্বাস্থ্য
নানা স্বাদের নানা ঢং এ আচার বানাতে জলপাই সেরা। তাছাড়া কেউ থাকেন জলপাই আচারের প্রথম সারির ভক্ত। সে সব ভক্তদের মন মজাতে সক্ষম আস্ত জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। তাই আজই শিখে নেয়া যাক সেই আচার বানানোর সহজ পদ্ধতি। যা যা লাগবে জলপাই ১ কেজি, হলুদ ১ চা চামচ, সরিষার তেল ২০০ গ্রাম, পাঁচফোড়ন ১ চা চামচ, কালিজিরা আধা চা চামচ, চিনি ১ কাপ, সিরকা ৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, রসুন ফালি এক টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, এলাচ-দারুচিনি-লবঙ্গ-গোলমরিচ-পাঁচফোড়ন ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। যেভাবে করবেন জলপাই ধুয়ে তাতে লম্বালম্বি তিনটা চির দিয়ে ১ টেবিল চামচ লবণ দিয়ে পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে লবণ ও হলুদ মাখিয়ে ১ দিন রোদে উল্টেপাল্টে শুকিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, কালিজিরা, তিল, আদা, রসুন দিয়ে এ...

মন্ত্রিসভা ও সংসদে ফেসবুক খুলে দেওয়ার দাবি

বিজ্ঞান-প্রযুক্তি
মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী ফেসবুক খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার মন্ত্রিসভার আলোচনার বাইরে ফেসবুক বন্ধ-চালুর পক্ষে-বিপক্ষে চলে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর কথোপকথন। একই দিনে জাতীয় সংসদে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় ঝিনাইদাহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী ফেসবুক খুলে দেওয়ার দাবি জানান। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বাক্য বিনিময় হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। বৈঠকে নসরুল হামিদ বিপু প্রতিমন্ত্রী তারানা হালিমকে উদ্দেশ্য করে বলেন, আপনি ফেসবুক বন্ধ করলেন কেন? জবাবে তারানা হালিম বলেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে নাশকতার মাধ্যমে যদি একটি প্রাণও ঝরে যায় তার দায়িত্ব আপনি নেবেন? নসরুল হামিদ বলেন, ‘...

শখের ‘এ কূলে আমি আর ওই কূলে তুমি’

বিনোদন
সারাক্ষণ হাসি-ঠাট্টায় মেতে থাকেন শখ। কোন ঝামেলায় খুব সহসায়ই জড়ান না। সবার সঙ্গে মিষ্টভাষী তিনি। কিন্তু এত সাদাসিধে জীবনযাপনের মাঝেও আচমকা ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। ভয় তার পিছু ছাড়ছেই না। শখের এ আতঙ্কের কারণ এলাকার প্রভাবশালী এক লোক। নাম তার পল্লব ভাই। এলাকায় তাকে সবাই পল্লব ভাই নামেই জানেন। তার ভয়ে পুরো আশপাশের মানুষ সবাই অস্থির। তবে পল্লব ভাই কারও ক্ষতি করে না। সেটা না করলে কী হবে। শখ ঠিকই পল্লব ভাইয়ের কাছে জিম্মি। বাসার সামনে একটি চায়ের দোকানে সারাক্ষণ বসে থাকে। কে শখের বাসায় এলো-গেল এসবের খোঁজ রাখছে সে। শুধু তা-ই নয়, কোন যুবক শখের বাসায় আসতে পারে না। এলেই নানা প্রশ্নে জর্জরিত করে তাকে। এমনকি সময়-অসময় মার দিয়েও বসে। কারণ এই পল্লব ভাই শখকে খ্বুই ভালোবাসে। যে কোন কিছুর বিনিময়ে হলেও তাকে আপন করে নেবেই। কিন্তু শখ তার ব্যাপারে মোটেও আগ্রহী নন। একটা মস্তান যে সারাক্ষণ তাকে আতঙ্কের মধ্যে রাখে তার...