খবরিকা ডেস্ক::আরব সাগরের পারে বিমান কেনা বেচার হাট বসেছে যেনো। দুবাই এয়ার শো হাটই বটে। বিশ্বের প্রথম সারির সমস্ত এয়ার সংস্থার পেশি প্রদর্শনের খেলা এই এয়ার শো।
এ বছর মেলার শুরুতে কেনাবেচা না জমায় মুখ ভার ব্যবসায়ীদের। তবে তাক লাগিয়ে দিয়েছে এমিরেটস। এমিরেটসের দুই পাইলট রোজি ও রেফেট এমন এক শো প্রদর্শন করেছে যা দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেছে।
সাঁ সাঁ করে উড়ছে বিমান। জুমেইয়া বিচের আকাশে চার হাজার ফুট উচ্চতায় উড়ছে A380 বিমানটি। কিন্তু এ কী? বিমানের গা ঘেঁষে উড়ছে দুজন মানুষ! হ্যাঁ, চক্ষু ছানাবড়া হওয়ারই জোগাড়।
দুই পাইলটের পিঠে জেট ব্যাগ। এই জেট ব্যাগ পিঠে লাগিয়ে তারা এমিরেটসের বিশাল বিমানটির আশপাশ দিয়ে নানা রকমের কসরত দেখায়। কখনো বিমানটির পেটের কাছে, কখনো পিঠের উপরে আবার কখনো পাখার দুপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে স্বচ্ছন্দে।
A380 সঙ্গে মাঝ আকাশে পাল্লা দেওয়া কিন্তু কম ঝুঁকির ছিল না। মাটি ছোঁয়ার পর রোজি বলছেন, ‘মাঝ আকাশে মনে হচ্ছিল বাজ পাখির পাশে দুটো মশা উড়ছিল।’ চলুন ভিডিওতে দেখি সেই অবিশ্বাস্য দৃশ্য।

