Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

সুন্দরবনের বিপদ মানেই, বাংলাদেশের সকলের বিপদ

জাতীয়
দেশের সচেতন মানুষ মাত্রেই জানেন, সেই বিপদের কথা তা হলো, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগে বাাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ শুরু করছে সরকার। ২০১০ সালের ১০ জানুয়ারি বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রয় সফরের সময় বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভারতীয় সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান জানান। সে অনুযায়ী ফেব্রুয়ারি ২০১০ ভারতীয় জ্বালানী সচিবের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানী (এনটিপিসি) যৌথভাবে এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রকল্পের স্থান চুড়ান্ত হওয়ার পর ২০১০ সালের ডিসেম্বর থেকে রামপালে ১৮৩৪ একর জমি অধিগ্রহন এবং বসত বাড়ি উচ্ছেদ মাটি ভরাটের কাজ শুরু হয়। সুন্দরবনের বাঘের খ্যাতি বিশ্ব ...

মীরসরাইয়ে ইলিশের সরবরাহ পর্যাপ্ত ; দাম নাগালের বাইরে

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক::দেশের অন্যান্য স্থানের মতো চলতি সপ্তাহে অনেক ইলিশ ধরা পড়ছে মিরসরাই উপজেলার সাহেরখালী উপকূলের জেলেদের জালেও। চাঁদপুরের ইলিশের মতো অতোটা পরিচিতি না পেলে ও মিরসরাই উপজেলার সাহেরখালী উপকূলের ইলিশ চট্টগ্রাম জুড়ে খ্যাত। চাঁদপুর থেকে বরফ দিয়ে নিয়ে আসতে সময় লেগে যায় অনেক। কিন্তু এখানকার ইলিশ ভোর বেলা অনেকে সোজা ঘাটে গিয়েই কিনে নেয়। আস্ত ও তাজা ইলিশ পাবার জন্য। তরতাজা বলে স্বাদে ও মানে চাঁদপুরের পদ্মার ইলিশকে হার মানায় যা। মা-ইলিশ এর শিকারে নিষেধাজ্ঞা উঠে যাবার গতকাল পর্যন্ত গত এক সপ্তাহ ধরে মিরসরাই-সীতাকুন্ডের জেলে পরিবারে দেখা দিয়েছে উৎসবের আমেজ। প্রায় সহ¯্রাধিক জেলে পরিবারে এখন উৎসবের আমেজ। তবে জেলেদের দাবি এবছর মা ইলিশ রক্ষা কার্যক্রম যথা সময়ে দেয়া হয়নি। কারণ ইলিশ ডিম ছাড়ার এখনো সুযোগ পায়নি। এ অমাবশ্যা-পূর্ণিমার মধ্যে অভিযান দিলে মা ইলিম ডিম ছাড়ার সুযোগ পেতো। গতকাল মিরসরা...

১০ হাজার প্রেমপত্র পেলেন সালমান

বিনোদন
বলিউডের সবচেয়ে যোগ্য পাত্র বলা হয় তাকে। ক্যারিয়ারের শুরুতেই প্রেমিক পুরুষ হিসেবে জায়গা করে নিয়েছিলেন নারী দর্শকদের মনে। তারপর আড়াই দশকেরও বেশি সময় পেরিয়েছে, কিন্তু সালমান খানের আবেদন এতটুকু কমেনি। আর তারই প্রমাণ মিললো গুজরাটে। নিজের নতুন সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো'র প্রচার চালাতে তিনি গিয়েছিলেন গুজরাটের আহমেদাবাদে। সেখানেই তিনি উপহার হিসেবে পেলেন ১০ হাজার প্রেমপত্র। সালমানের আহমেদাবাদের ভক্তরা সারা ভারত থেকে প্রেমপত্র সংগ্রহ করে এবং একটি বাক্সে ভরে আহমেদাবাদ ছাড়ার আগে তার সামনে পেশ করে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়াকে এক সূত্র জানায়, "সালমান এই উদ্যোগে দারুণ চমকে যান এবং খুশি হন আর এত ভালোবাসা প্রদর্শনের জন্য তার দর্শকদের ধন্যবাদ জানান। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ির পাশের ডাকঘরে সালমানের জন্য বস্তায় বস্তায় চিঠি আসে।" এ বছর দ্বিতীয়বারের মতো পর্দা মাতানোর প্রস্তুতি নিচ্...
করেরহাট ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত

করেরহাট ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত

জনপদ, মীরসরাই, সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র করেরহাট ইউনিয়ন শাখার (একাংশ) কমিটি গঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর শুক্রবার বিকালে দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মাওলা’কে সভাপতি ও আবুল হোসেন আর্মিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন মীরসরাই উপজেলা বিএনপি’র একাংশের আহ্বায়ক এম. আলাউদ্দিন। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন আর্মির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মঈন উদ্দিন মাহমুদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক এম. আলাউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন মজুমদার, নূর হোসেন, আজিজুল হক, হেদায়েত উল্ল্যাহ, সলিম উল্ল্যা, ছালেহ আহমেদ ডিপটি, জাপর আহম্মদ, জয়নাল আবেদীন, ওমর ফারুক, শরীফ উদ্দিন রাজীব প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি নাজিম উদ্দিন মজুমদার, সলিম উল্ল্যা,...

৬ বছরে শিশু ৪৫ বছর বয়ষ্কের চেয়ে বেশি জানে

বিজ্ঞান-প্রযুক্তি
আধুনিক প্রযু্ক্তি সম্পর্কে ছয় বছরের শিশুটি ৪৫ বছরের কোনো নারী পুরুষের চেয়ে বেশি ধারনা রাখে। ঘরে ঘরে এই সত্য জানা। এবার তা প্রমাণিত গবেষণায়ও। নতুন গবেষণা বলছে, স্মার্ট ফোন, ট্যাবলেট কম্পিউটার থেকে শুরু করে থ্রিডি প্রিন্টার, স্মার্ট গ্লাসেস যা কিছু উন্নত প্রযুক্তি গত দশকে এসেছে তা বড়দের পেছনে ফেলেছে আর পরিবারের ছোটদের সামনে এগিয়ে নিয়েছে। ব্রিটেনের কমিউনিকেশন ওয়াচডগ অফকম তার জরিপে দেখিয়েছে ১৪-১৫ বছরের টিনেজাররা, যাদের জন্মই হয়েছে সহস্রাব্দের সন্ধিক্ষণে, এবং তারপরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দুনিয়ায় বেড়ে উঠেছে, তারা আজ প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে সাহসী-সক্ষম। তরুণরা এখন তাদের দিনের সাড়ে তিন ঘণ্টাই কাটিয়ে দেয় স্মার্টফোনের স্ক্রিনে। প্রাথমিকের শিশুরা আজকাল আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাদের বাবা-মায়ের চেয়ে বেশি প্রত্যয়ী। ৫৫ বছরের বেশি বয়সিদের ৬০ শতাংশই স্বীকার করেছেন তাদের নতুন প্রযুক্তির সঙ্গ...

ভালো বন্ধু হওয়ার কিছু উপায়

বিনোদন
বন্ধুদের পারস্পারিক ভালোবাসার উপর পৃথিবীটা টিকে আছে । কিন্তু অনেক মানুষ বন্ধুর সাথে ঠিকমত মানিয়ে চলতে পারেন না। নিজের ভুলটা খুঁজে না পেয়ে তারা হতাশায় ভোগেন। আসুন ভালো বন্ধু হওয়ার কিছু উপায় জেনে নিই। * বন্ধুকে কখনও এমন কোন কথা দেবেন না, যা আপনার পক্ষে রাখা সম্ভব নয়। নিজের সামর্থ্যের উপর ভিত্তি করে প্রতিজ্ঞা করুন। ‘প্রতিজ্ঞা করাই হয় ভেঙে ফেলার জন্য’ আজই এই ভুল ধারণা মন থেকে মুছে ফেলুন। আর প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা কখনও ভালো বন্ধু হতে পারে না। * আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করে কিছু বললে, সেটা নিজের মধ্যেই রাখুন। কারণ যে কোন সম্পর্কে বিশ্বাস জিনিষটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। কোন কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তা মিটিয়ে ফেলার সর্বাত্মক চেষ্টা করুন। * একজন বন্ধু বিপদে পড়লে অন্য একজন বন্ধু তার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম ঘটলেই সমস্যার সৃষ্টি হবে। তাই দৃঢ় কণ্ঠে আপনা...

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী মিরসরাইবাসীর কোন অভাব থাকবে না আর

মীরসরাই
আকাশ ইকবাল ঃ গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এই মীরসরাইবাসীর কোন অভাব থাকবে না আর। মিরসরাইবাসীর সকল অভাব শীঘ্রই পূরন করা হবে । তিনি বলেন আপনারা শুধু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন শুধু। আর আপনাদের কিকি অভাব আমাকে জানাবেন, আমি আপনাদের আপনাদের সকল অভাব পূরন করার চেষ্টা করবো। বর্তমান সরকার আগামী কয়েক বছরের মধ্যেই বিদ্যুৎ দিয়ে সারা দেশকে আলোকিত করবে। কোথাও বিদ্যুতের ঘাটতি থাকবে না আর। তিনি আরো বলেন, আপনারা বিদ্যুৎ পেয়েছেন, পেয়েছেন সড়ক, আর কিছুদিনে মধ্যে আপনারা পাবেন দেশের সবচেয়ে বড় সম্ভাবনা ইকোনোমিক জোন। যেখানে কাজ করবে ১০ ল শ্রমিক। পুরো মীরসরাইতে কাজ করার শ্রমিক আছে মাত্র ৫০ হাজার। বাকী ৯ ল ৫০ হাজার শ্রমিক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিদেশ থেকে ও এখানে আসবে। আর তখন থাকবে না এখানে কোন বেকার। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় মীরসর...

সিসি ঢালাইয়ের ৬ র্মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুকিপূর্ণ ফাটল

জাতীয়
সিসি ঢালাইয়ের ৬ মাসেইনিজস্ব প্রতিবেদক::::ঢাকা-চট্টগ্রাম ফোর লেন এ সম্প্রতি প্রায়শই লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। কখনো ঘন্টার পর ঘন্টা ও স্থায়ী হচ্ছে এই যানজট। প্রায় লেগে থাকা এই যানজটের সময় বিভিন্ন অংশে মীরসরাই থানা পুলিশ সদস্যদের অনেক চেষ্টা করে যানজট নিরসনে চেষ্টা চালাতে দেখা গেছে। গত বৃহস্প্রতিবার ও গতকাল শুক্রবার ও দফায় দফায় মীরসরাই সদরে ছিল যানজট। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেন এর মীরসরাই সদর অংশে মাত্র ৬ মাস আগেই সম্পন্ন হয় সিসি ঢালাই কাজ। এর মধ্যে ঝুকিপূর্ণ ফাটলের জন্য গত দুদিন ধরে শুরু করতে হয়েছে পূনঃ সংস্কার কাজ। কিন্তু এই সংস্কার কাজ করতে গিয়ে পুরো একটি ডাবল লেইন বন্ধ রাখায় অপর লেন দিয়ে লেগে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মীরসরাই সদর থেকে সৃষ্ট এই যানজটে দূর পাল্লার যাত্রী সহ গনপরিবহন ও মালামাল পরিবহনকারী সবাইকে দূর্ভোগ পোহাতে হয়। এসময় সিসি ঢালাই করা মীরসরাই সদর...