Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

বর্তমান সরকার শিক্ষাকে উৎসাহিত করতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করছেন- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মীরসরাই
মীরসরাই জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্যাপিত নিজস্ব প্রতিবেদক : মীরসরাই জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উৎসব গতকাল (১৬ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথমে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তপন কান্তি ধরের সভাপতিত্বে নপুর ধরের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। একটা জাতি তার উন্নতির প্রধান সোপান হচ্ছে শিক্ষা। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পৃথিবীর মধ্যে এক মাত্র বাংলাদেশেই বিনামূল্যে বই ব...

জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসায় কর্মরত বাংলাদেশি রুবাব খান

বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: সূর্যের চেয়ে কয়েক শ’ গুণ বড় পাঁচটি জোড়া নক্ষত্র আবিষ্কার করে জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছে নাসার এক দল বিজ্ঞানী। আর এই বিজ্ঞানী দলের নেতৃত্বে আছেন নাসায় কর্মরত তরুণ বাংলাদেশি ড. রুবাব খান (২৯)। যুক্তরাষ্ট্রেই উচ্চতর পড়াশোনা সম্পন্ন করে ড. রুবাব খান কাজ শুরু করেন নাসায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইটের একদল গবেষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ড. রুবাব খানের নেতৃত্বাধীন বিজ্ঞানী দল মহাবিশ্বের বিভিন্ন স্থানে ‘ইটা কারিনে’র মতো নক্ষত্র ব্যবস্থার খোঁজে অনুসন্ধান চালাচ্ছিলেন। নাসার স্পিটলার ও হাবল টেলিস্কোপের তথ্য নিয়ে গবেষণা করেন তাঁরা। শেষমেশ খোঁজ মেলে ইটা কারিনের মতো জোড়া নক্ষত্রের। তবে একটি-দুটি নয়, পাঁচ জোড়া নক্ষত্রের খোঁজ পান রুবাবের দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সো...

খেজুর রসকে টেক্কা দেবে নারকেলের রস! পাওয়া যাবে সারা বছর!

বিজ্ঞান-প্রযুক্তি
খবরিকা ডেস্ক: খেজুর রস তো ছেলেবেলা থেকেই খেয়েছেন৷ অনেকে খেয়েছেন তালের রসও৷ কিন্তু নারকেলের রস এখনও খাওয়া হয়নি। তাও খাওয়ার ব্যবস্থা হচ্ছে! গাছ থেকে নারকেলের রস পাওয়ার কৌশল শেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ এই রসের নাম দেয়া হয়েছে, নীরা (নারকেলের রস)। খেজুর রস সংগ্রাহকদের মতো প্রশিক্ষিত লোক তৈরি করা হচ্ছে তাঁদের তত্ত্বাবধানে৷ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকল্পে উৎসাহিত করা হচ্ছে আগ্রহী চাষিদের৷ সুস্বাদু তো বটেই, নারকেলের রসকে স্বাস্থ্যকর পানীয় বলেও দাবি করছেন গবেষকরা৷ খেজুর রস যেখানে কেবলমাত্র শীতকালে পাওয়া যায়, নারকেল রস সেখানে সারা বছর পাওয়া যাবে।এই রস থেকে তৈরি গুড় -চিনি-মধুর ভালো বাজারও পাওয়া যাবে বলে মত গবেষকদের৷ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গাছে ডাব ধরার আগে মোচার মতো যে ফুলের কলি বের হয়, সেখান থেকেই নারকেলের রস আসবে৷ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে পরিচ...

মীরসরাইয়ে বোরো চাষে ব্যস্ত কৃষকরা ।। সুইস গেটগুলো সচল থাকলে আরো বেশি ফলন সম্ভব

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল: সদ্য কৃষকদের ঘরে তোলা আমনের ফলনে আশানুরূপ ফলন না হলেও অনুকুল পরিবেশ পেয়ে লোকসান পোষাতে মাঠে নেমে গেছে মীরসরাইয়ের হাজার হাজার কৃষক। উপজেলার ইছাখালী, মঘাদিয়া, মায়ানী, দুর্গাপুর, হিঙ্গুলী, করেরহাট, সাহেরখালী ওয়াহেদপুর ইউনিয়নের কৃষকদের ছরা, খাল, ডোবা বা জলাশয় থেকে সেচ দিয়ে বোরো আবাদে ব্যস্ত হতেই লক্ষ্য করা গেছে। বিশেষ করে পাহাড়ী নিকটবর্তী ছরার পাশের জমিগুলোতে রবিশস্য ও বোরো আবাদে বেশ ফলপ্রসূ হচ্ছে। তবে উপজেলার অনেক স্থানে অকেজো হয়ে থাকা ুইস গেটগুলো সংস্কার না হওয়ায় অনেক স্থানেই সম্ভব হচ্ছে না ব্যাপক বোরো আবাদ। বিশেষ করে দুর্গাপুর, গোভানিয়া, মীরসরাই, ইছাখালী ও বামনসুন্দর ুইস গেইটগুলো অকেজোই অনেকটা। তবুও থেমে নেই কৃষকরা কেউ বা ডোঙ্গা বানিয়ে, কেউ বা গাছের সেচ পাম্প বানিয়ে নেমে পড়েছে ভালো ফলনের স্বপ্ন নিয়ে। কারণ গত আমনে ও জলাবদ্ধতার জন্য অনেকের লোকসান হয়েছে। তা পুষিয়ে নিতে হবেই সকলের।...

মীরসরাই মহামায়ার ছড়া, খাল ভরাট ও দখল মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ গণপূর্ত মন্ত্রীর

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ জানুয়ারি (শ্রক্রবার) মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মেশাররফ হোসেন মীরসরাই মহামায়া ছড়া, খাল ভরাট ও দখলের স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিতে ইউ এন ও এবং ওসি কে নির্দেশ দিয়েছেন। উক্ত স্থান হতে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধোর্তন কর্তৃপক্ষের সাথেও ফোনে কথাবলে নির্দেশনা দিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও মিঠাছরা জেনারেল হাসপাতালের ফ্রি হার্ট ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ জানুয়ারি (বুধবার) মীরসরাই উপজেলার মিঠাছরা জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যৌথ উদ্যোগে হার্ট ও ডায়াবেটিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। মিঠাছরা জেনারেল হাসপাতালের পরিচালক দিন মোহাম্মদ রানা‘র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি হার্ট ও ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম. পি। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ডঃ এফ. এ. আর শোকরানা। তিনি অনুষ্ঠানে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আবদুল বাকি নিজামী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ আবদুল মোত্তালিব, বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জ...

দীপন নেই, তবু বইমেলায় থাকছে জাগৃতি

কবিতা ও গল্প, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন
খবরিকা ডেস্ক : এবারের অমর একুশে গ্রন্থমেলায় ফয়সাল আরেফিন দীপনের প্রকাশনী জাগৃতি থাকবে। থাকবে নতুন বইও। তবে রাজধানীর লালমাটিয়ায় জঙ্গি হামলায় আহত প্রকাশক আহমেদুর রশিদ টুটুলের প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের মেলায় থাকা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। দিপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘অমর একুশের গ্রন্থমেলায় জাগৃতি অংশ নেবে। মেলায় স্টলও থাকবে। নতুন কিছু বই প্রকাশ করা হবে। পুরনো বইও পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি সবকিছু গুছিয়ে ওঠার।’ তিনি বলেন, ‘দীপনের মৃত্যুতে আমাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কখনও পুষিয়ে ওঠা সম্ভব নয়। তবে আমার ছেলের প্রতিষ্ঠানটি যেন বেঁচে থাকে সেজন্য বাবা হিসেবে চেষ্টা করছি। দীপনের শুভাকাঙ্ক্ষীরাও তাই চায়। জাগৃতি তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। দীপনের হত্যার পর আমরা মামলাও করতে চাইনি। কারণ, দেশের চলমান বিচার না হওয়া সংস্কৃতি। কিন্তু ...

আইসিসি র‌্যাংকিংয়ে হঠাৎ সাকিবের পতন

খেলাধুলা
খবরিকা ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলারদের স্থান থেকে পতন হয়েছেন সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বোলার র‌্যাংকিংয়ে সেরা দশ হতে তাকে সরিয়ে উপরে উঠে এসেছেন আফগান ক্রিকেট দলের অলরাউন্ডার দৌলাত জাদরান। বুধবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলার হিসেবে শীর্ষ দশে উঠে এসেছেন জাদরান। বর্তমানে তার অবস্থান আটে। আফগার এ ক্রিকেটার সেরা দশে জায়গা করে নেওয়া র‌্যাংকিংয়ে পতন হয়েছে সাকিবের। নবম থেকে নেমে গেছেন দশম স্থানে। টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের অবস্থান ২২তম। তবে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে সাকিব যথারীতি শীর্ষেই রয়েছেন। সদ্য এই প্রকাশিত র‌্যাংকিংয়ে জাদরানের সঙ্গে উন্নতি হয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদেরও। তিনি উছে এসেছেন অষ্টম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৭ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শাহজাদ।...