বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ট্রান্সপে’
খবরিকা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিকভাবে শীর্ষ অনলাইন পেমেন্ট সেবা ‘ট্রান্সপে’। গ্লোবাল অর্থ লেনদেন এবং ক্রস বর্ডার পেমেন্ট প্রতিষ্ঠান ট্রান্সফার্স্টের একটি পণ্য ট্রান্সপে।
বাংলাদেশের এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতির অগ্রগতির সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসতে সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন ট্রান্সপে’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামিষ কুমার।
অনুষ্ঠানে সামিষ কুমার বলেন, ট্রান্সপে আন্তর্জাতিকভাবেই পেমেন্ট পদ্ধতি সেবার মধ্যে শীর্ষে রয়েছে। বিশেষ করে গ্লোবাল মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে বিশেষ সহায়তা করতে পারে ট্রান্সপে। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য শক্তিশালী পেমেন্ট সেবা নিশ্চিত করবে ট্রান্সপে।
তিনি আরো বলেন, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা যাতে দেশের ৬০টি স্থানীয় বাংলাদেশি ব্যাংক থেকে...
