পিঠের ব্যথা কমানোর সবচাইতে কার্যকরী উপায়
ইদানিং প্রচুর পরিমাণে মানুষ কম্পিউটারের সামনে কাটান দিনের একটা বড় সময়। আর শারীরিক ভঙ্গিমার ভুল করাতে তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় ব্যাক পেইন। ব্যাক পেইন এড়াতে মুঠো মুঠো ওষুধ খেয়ে থাকেন অনেকে। কেউ বা কেনেন এমন সব স্যান্ডেল বা জুতো যা কিনা ব্যাক পেইন কমাতে পারে বলে দাবি করা হয়। আসলে কিন্তু এগুলো অনেক ক্ষেত্রেই কাজ করে না। একটিমাত্র উপায় আছে যা সবার ক্ষেত্রে ব্যাক পেইন কমাতে সক্ষম, আর তা হলো ব্যায়াম।
হাফিংটন পোস্ট জানায়, ব্যাক পেইন সংক্রান্ত বিভিন্ন গবেষণার রিভিউ থেকে দেখা যায়, প্রচুর মানুষের মাঝে দেখা দেওয়া এই সমস্যার সবচাইতে ভালো সমাধান হলো ব্যায়াম। শুধু ব্যায়ামই নয়। বরং ব্যায়ামের পাশাপাশি কীভাবে ব্যাক পেইন প্রতিরোধ করা যায় সেই জ্ঞান থাকাটাও কার্যকরী। কোন ভারি জিনিস ওঠানোর সময় কী করতে হবে, কী করে দাঁড়ালে বা বসলে ব্যাক পেইন কম হবে এসব ব্যাপারে জানা থাকাটা জরুরী।
শুধুমাত্র ব্যায়াম করে ...

