Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

একই ম্যাচে চারজনের অভিষেক

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক: টি২০-তে একসঙ্গে বাংলাদেশের চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে একসঙ্গে অভিষেক হয় আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলীর। ২০০৬ সালে বাংলাদেশের টি২০-তে যাত্রার দিনে একসঙ্গে অভিষেক হয়েছিল ১১ ক্রিকেটারের। কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে এক সঙ্গে ছয় ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এরপর সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের অভিষেক হল এই ম্যাচে। এই চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে আগে খেলেছেন মোহাম্মদ শহীদ। গত বছর পাকিস্তানের বিপক্ষে খুলনাতেই টেস্ট অভিষেক হয়েছিল তার। বুধবার বাংলাদেশের ৫১তম ক্রিকেটার হিসেবে টি২০-তেও অভিষেক হলো এই ডানহাতি পেসারের। এছাড়া যথাক্রমে ৫২, ৫৩ এবং ৫৪তম ক্রিটোর হিসেবে টি২০-তে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনি, ডানহাতি স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং ...

সাকিবের ‘৪০০’, প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য অর্জন!

খেলাধুলা
খবরিকা ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি অর্জন হয়ে গেল সাকিব আল হাসানের। আজ নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন। টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারি তিনিই। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আবদুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১ উইকেটে। রাজ্জাকের ২০৭ উইকেট, সাকিবের ২০৬টি। টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরা তিনিই। তিন ধরনের ফরম্যাটেই আলাদা আলাদাভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক যে হয়ে যাবেন তাতে সন্দেহ নেই। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে সফল তো অবশ্যই। (বিস্তারিত আসছে)...

বিনামূল্যে মিলবে হোয়াটসঅ্যাপের সেবা

বিজ্ঞান-প্রযুক্তি
জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ এবার তাদের সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেবে। এর আগে অ্যাপটি ব্যবহারকারীদের প্রথম বছরের পর বার্ষিক এক ডলার ফি দিতে হতো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য হিন্দু। সোমবার হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম হোয়াটসঅ্যাপের ওপর থেকে সাবসক্রিপশন ফি তুলে নেওয়ার ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্লগে তিনি জানান, এবার থেকে আর মেসেজ ব্যবহারকারীদের কাছ থেকে বার্ষিক ফি নেওয়া হবে না। গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা যাতে নোটিফিকেশন পাঠাতে পারেন, সে উপায়ে অর্থ আয়ের পরিকল্পনা থেকে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি করে দেওয়া হচ্ছে। এর আগে ২০১৪ সালে ১৯ কোটি মার্কিন ডলারের বিনিময় হোয়াটস্যাপ কিনে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক এক কোটি। বিনামূলে সেবা দেওয়ার কারণ হিসেবে জানা যায়, স্কাইপকে টেক্কা দেয়ার পরিকল্পনা করছে হোয়াটস...

ফেসবুকে ট্যাগ করায় ১ বছর জেল

জাতীয়, বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: প্রাক্তন ননদকে ফেসবুকে একটি পোস্ট ট্যাগ করেছিলেন মার্কিন এক নারী। তার পরিণাম কী জানেন? এক বছরের হাজতবাস হয়েছে নিউ ইয়র্কবাসী ওই নারীর। এমন ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে। নেটিজেনরাও ভাবতে শুরু করে দিয়েছেন কতটা সতর্ক হয়ে এবার পা ফেলতে হবে সোশাল সাইটে। তবে, সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গোটা ঘটনাটি একটু অন্য ধরনের। মারিয়া গঞ্জালেজ নামে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকেই আদালতের নির্দেশ অনুসারে প্রাক্তন পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্ক রাখা বারণ মারিয়ার। তা সত্ত্বেও তিনি ওই পোস্ট ট্যাগ করায় তাঁকে জেলে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে। নিজের ননদ মারিবেলকে একটি স্টেটাস লিখে ট্যাগ করেন মারিয়া। তাতে তিনি লেখেন, 'আমি জানি তুমি আর তোমার পরিবার খুব দুঃখিত। তোমাদের আরও শক্ত হতে হবে।' এ ছাড়াও তাঁকে 'বোকা' আখ্যাও দেন মারিয়া। যদিও আদালতে নিজের লেখার সপক্ষে মার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেট্রোরেলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের পথ তৈরির পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে ক্যাম্পাসে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় মেট্রোরেলের পক্ষে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের চৈতালী, বৈশাখী, ক্ষণিকা ও শ্রাবণ বাসের শিক্ষার্থীরা। তারা জানান, যানজটের কারণে আমরা যারা বাইরে থেকে আসি, তাদের ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা অপচয় হয়। আমরা চাই মেট্রোরেল হোক। এর ঘণ্টাখানেক পর কয়েকগজ দূরে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনে সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে মেট্রোরেলের বিপক্ষের দেড়শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। তারা জানান, আমরা মেট্রোরেলের বিরোধিতা করছি না। আমরা মেট্রোরেল চাই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে নয়। এর রুট পরিবর্তন করতে হবে। রাজধানীতে মেট্রোরেল রুট নির্মাণে ইতোমধ্যে অ...

৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার

জাতীয়, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে মতিঝিলের বক চত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। শাহজাহান খান বলেন, ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার হবে। আর সেদিনের বিচারিক কার্যক্রমে বিচারকও থাকবেন। তিনি আরও বলেন, বাংলার মাটিতে পাকিস্তানিদের বিচার করবো। তাদের চরদের নির্মূল করে ছাড়বো। স্বাধীনতা বিরোধী কেউ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এদিকে, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলের বক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের ...

বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত?

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: বাংলাদেশে কোটিপতির সংখ্যা কত তা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া দুষ্কর। তবে বাংলাদেশ ব্যাংক একটি পরিসংখ্যান প্রকাশ করে, যেখানে ব্যাংকে কোটি টাকা জমা আছে এমন একাউন্টধারীর মোট সংখ্যা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭২ সালে দেশে কোটিপতি অ্যাকাউন্টধারী ছিলো মাত্র ৫ জন। ১৯৭৫ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ৪৭-এ পৌঁছে, যা ১৯৮০ সালের ডিসেম্বরে ছিল ৯৮ জন। তখন তাদের আমানতের পরিমাণ ছিল সামগ্রিক ব্যাংকিং খাতের মোট আমানতের ১০ শতাংশ। এরপর ১৯৯০ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪৩-এ। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের জুনে কোটিপতির মোট সংখ্যা ছিল ২,৫৯৪ এবং ২০০১ সালের সেপ্টেম্বর শেষে কোটিপতির মোট সংখ্যা দাঁড়ায় ৫,১৬২ তে। এরপর অক্টোবর ২০০১ থেকে ডিসেম্বর ২০০৬ পর্যন্ত কোটিপতির সংখ্যা বেড়েছিল ৮,৮৮৭ এবং তত্ত্বাবধায়ক সরকারের ২ বছরে বেড়েছিল ৫,১১৪। আর বর্তমানে এ সংখ্যাটি ক...

স্ত্রীকে বাঁচাতে কুকুরের সঙ্গে বিয়ে

আন্তর্জাতিক
আর্ন্তজাতিক ডেস্ক: আলেকজান্ডার ভারতে প্রবেশের পর তার সেনাপ্রধানকে বলেছিলেন, ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ।’ ভারতীয় অনেক কর্মকাণ্ড দেখে চোখ কপালে না উঠে পারে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ স্ত্রীকে বাঁচাতে মাত্র সাত বছরের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে কুকুরের! ভারতীয় বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাঙ্কুরা জেলার মানিক বাজার এলাকার বাসিন্দা মুকেশ কেরাই। তার পরিবারের সদস্যদের দাবি, জ্যোতিষীর কাছ থেকে তারা জানতে পেরেছেন, ছেলের প্রথম বউ অল্পবয়সেই মারা যাবে। তাই ছেলের জীবনে যাতে এই করুণ অধ্যায় নেমে না আসে সে জন্য বাবা-মা মিলে তাকে একটি কুকুরছানার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানের আয়োজনও আট-দশটার সাধারণ বিয়ের মতোই হয়েছে। গ্রামের মানুষ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছে মুকেশের বিয়েতে। তবে বিয়ের পর ‘কনেকে’ কিন্তু ঘরে ওঠানো হয়নি। কষে লাথি দিয়ে বেচারা কুকুরটিকে রাস্তায় ব...