Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের ৪টা বই

জাতীয়
জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের নতুন ৪টি বই আসছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এরমধ্যে কিশোর উপন্যাস দুটি, বড়দের গল্পের বই একটি এবং একটি কিশোর ছড়াগ্রন্থ। পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ টো টো কোম্পানি থাকছে এবারের মেলাতেও। সিরিজের ষষ্ঠ উপন্যাস ‘টো টো কোম্পানি ও সার্কাসের ঘোড়া’ বরাবরের মতো প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে। অন্যপ্রকাশ থেকে আসছে গল্পগ্রন্থ ‘আবু ওসমানের নিজস্ব ভুল’। মজার কিশোর উপন্যাস ‘টুলু ব্রাদার্স’ প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশন। পাঞ্জেরি থেকে আসছে কিশোর ছড়াগ্রন্থ ‘মা করেছে বারণ’। নতুন বই সম্পর্কে পলাশ মাহবুব বলেন, বরাবরের মতো আমি আমার মতো করে ভিন্ন আঙ্গিকের গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি পাঠকদের ভালো লাগবে।...

মীরসরাইয়ের সন্তান, চট্টগ্রামের টাইগার- মারুফ

জাতীয়, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: বছর ২০ এর ছেলেটার ডোরাকাটা রংয়ের শরীরটা যেন বাঘের গা। তবে এতটুকুতেই তার বাঘ পরিচয় শেষ হচ্ছে না। হিংস্র দাঁত কিংবা ভয়ংকর চাহনি না থাকলে কিসের আবার বাঘের সঙ্গে তুলনা? তাই মুখে লাগিয়েছে বাঘের মত হিংস্র নকল দাঁত। চোখের চারপাশে সাদাকালো রংয়ে নিয়েছে বাঘের ভয়ংকরতা। এরপর চেহারাটা একটু বাঁকালেই যেন ‘পুরোপুরি’ বাঘ! নাম তার খাইরুল ইসলাম মারুফ। বাংলাদেশের ম্যাচ মানেই তার বাঘ রূপে মাঠে হাজির। আর হাতে থাকবে লাল সবুজের পতাকা। ওই চট্টগ্রামের একমাত্র মনুষ্য ‘বাঘ’। ছোটকাল থেকেই ক্রিকেটের পাড় সমথর্ক। বাংলাদেশের ম্যাচ মানেই টিভির সামনে বুঁদ হয়ে থাকা। তবে গত দু’বছর ধরে আর ঘরে নয়। সরাসরি মাঠে। এভাবে, বাঘ হয়ে। সময়ের ব্যবধানে পরিচয়টা বড্ড পাল্টে গেছে এ তরুণের। মূল নাম খাইরুল ইসলামটা এখন একপ্রকার হাওয়া। সবার কাছে তার পরিচয় মারুফ ...

মীরসরাইয়ে একের পর এক ভরাট হচ্ছে পুকুর-দীঘি

Uncategorized, জাতীয়, মীরসরাই, সারা-দেশ
রণজিত ধর::: অদৃশ্য ক্ষমতা বলে মীরসরাই উপজেলা সদরে প্রশাসনের সামনেই সংঘবদ্ধ একটি সিন্ডিকেট একের পর এক পুরোনা পুকুর-দীঘি ভরাট করেই যাচ্ছে। এইসব ভূমিদস্যু চক্রের দৃষ্টি যেখানে পড়ছে সেখানেই হার মানছে নিয়ম বিধিবিধান বা আইন। আর এখন মীরসরাই পৌর সদরেই পরিবেশ আইন অমান্য করে পুরনো একটি দীঘি ভরাট করার আয়োজন প্রায় চড়ান্তই। গতকাল শুক্রবার পর্যন্ত মীরসরাই সদরের পুরনো দীঘিটি ভরাটের নানা আয়োজন লক্ষ্য করা গেছে। মীরসরাই পৌর সদরের কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থাকা কয়েকজন জামায়াত নেতা এমন আইন অমান্য করছেন দৌর্দ- প্রতাপের সঙ্গে। এই বিষয়ে আওয়ামী লীগ নেতাগণ বলছেন, আমরা ওদের সঙ্গে আংশিক অংশের ব্যবসায় আছি, তবে ওদের বেআইনি কাজের সঙ্গে নেই। ইতোমধ্যে মীরসরাইয়ের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি পুরোনো পুকুর ভরাট করেছে ভিন্ন ভিন্ন চক্র। অবশেষে মীরসরাইয়ের (বিএনপি থেকে নির্বাচিত) সাবেক সংসদ সদস্য এমএ জিন্না...

কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মীকে গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ
সাতকানিয়ায় কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের দুইজন বুধবার চট্টগ্রামের একটি বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সাতকানিয়ার কেরাণীহাট ঢেমশা এলাকায় কোরআন শরীফ ছিঁড়ে ছড়িয়ে রাখার অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করে। এদের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছেন। গ্রেফতার চারজনের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান। তবে প্রাথমিক তথ্য বিবরণীতে গ্রেফতার চারজনই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।...

স্টার জলসা আর ভারতীয় টিভি সিরিয়ালের ধংস হচেছ সমাজ ঃ বাড়ছে পরকিয়া সহ নানা অপকর্ম

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
ইমাম হোসেন- মিরসরাইয়ে প্রতিটি ঘরে ঘরে বিদেশি টিভি চ্যানেল এর কারণে শিশু থেকে শুরু নারীসহ অনেকে বিপদগামী হয়ে পড়ছে। জানা যায় সপ্তাহে ৪-৫ দিন সন্ধ্যা সাথে সাথে কিছু কিছু নারী ও শিশু স্টার জলসার প্রিয় অনুষ্টান কিরণমালা,বুঝেনা সে বুঝেনা , বধু বরণ,ইষ্টি কুটুম ,তোমায় আমায় মিলে ,লাভ ষ্টোরী, সহ বেশ কিছু অনুষ্টান দেখার জন্য বেপরোয়া হয়ে স্ত্রী স্বামীকে তওয়ক্কা করছেনা,মেয়েরা বাবা কে তোয়াক্কা করছেনা নিজের স্বাধীন মত খাওয়া দাওয়া বাদ দিয়ে স্বামীর কথা না শুনে টিভির রীমট হাতে নিয়ে টিভির সামনে বসে থাকে । যার ফলে এলাকায় ঘটছে ছোট বড় কম বেশি প্রতিটি পরিবারে ঝগড়া । এতে করে অনেক স্বামীর ও স্ত্রী উভয়ের প্রতি অনীহা দেখা দিচ্ছে। ছোট ছোট কমল মতি শিশু নারীদের সন্ধ্যার পর লেখাপড়ার সময় হলে ও লেখাপড়া না করে ছুটছে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব অনুষ্ঠান দেখার জন্য আগ্রহী হয়ে বসে থাকে । যার ফলে ছাএ-ছাএীদের লেখাপড়ার ক্...

প্রত্যেক উপজেলায় সরকারি কলেজ করা হবে: প্রধানমন্ত্রী

Uncategorized
খবরিকা ডেস্ক: দেশের প্রতিটি উপজেলার একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা দেড়টায় সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাখাতে উন্নতি করছে। দেশে এখনো পর্যন্ত যেসব উপজেলায় সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়নি, সে সব উপজেলার একটি করে সরকার স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে।’ যুগোপযোগী শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমাদের ছেলেমেয়েরা মেধাবী। তাদের মেধা বিকাশের সব চেষ্টা করছে সরকার।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। একসময় সিলেটে শিক্ষার হার সবচেয়ে কম ছিল। সিলেটের শিক্ষাকে এগিয়ে নিতে এখান থেকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।’ শিক্ষামন্ত্রীর প্র...

USAID এর অর্থায়নে লিডারর্স কনভেনশন অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: আজ ২০ ডিসেম্বর USAID এর অর্থায়নে ও Counterpart intanational এর কারিগরী সহযোগিতায়- ইপসা কর্তৃক আয়োজিত লিডারর্স কনভেনশন সভা মায়ানী ইউনিয়ন পরিষদে সকাল ১১টা অনুষ্ঠিত হয় । উক্ত কনভেনশন এর উদ্দেশ্য সংযুক্তি সভায় আলেয়া বেগমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা ফোরামের সভাপতি জনাব সনজিত চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউডি এফ মেম্বার ,সচিব,ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা,স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,মিডিয়া প্রতিনিধি সহ সর্ব মোট ৮১ জন আর ইপসা থেকে ছিলেন আলেয়া বেগম ও জান্নাতুল ফেরদৌস সোহাগ প্রোগ্রাম অফিসার-ইপসা এল.ডি.পি।...

যানজট নিরসনে ঢাকায় রিকশা বন্ধের পক্ষে মত দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

জাতীয়
রোববার (১৭ জানুয়ারি) রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যানজট বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঢাকা শহরে রিকশা বন্ধ করা উচিত। যদি এটা না পারা যায় তাহলে লাইসেন্সকরা রিকশাগুলো রেখে অলাইসেন্সকরা রিকশাগুলো বন্ধ করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আইইবি’র প্রেসিডেন্ট কবির আহমেদ ভূইয়া ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) গোলাম ফারুক। মোশাররফ হোসেন বলেন, আগের পরিকল্পনাবিদরা চিন্তা করেনি ঢাকার শহর এতো বাড়বে। তাদের দুরদর্শিতার অভাব রয়েছে। যান নিরসনের পরামর্শ দিয়ে তিনি বলেন, রাস্তার পাশে কোনো পার্ক অ্যালাউ করা উচিত নয়। যদি কেউ পার্ক করে তাহলে পুলিশ যেন রেকার দিয়ে তা উঠিয়ে নেয়। বর্তমানে বিভিন্ন...