Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরাক্কেলের মঞ্চে চট্টগ্রামের রাসেল

বিনোদন
বিনোদন ডেস্ক: যতদিন ও দেশে ছিল, যেখানেই যাচ্ছিল ওকে ঘিরে থিক থিকে একটা ভিড় লেগেই ছিল। সবার আগ্রহ-জোবরা গ্রামের ছোট্ট ছেলেটা ওপার বাংলায়ও ‘নাম’ করেছে ফেলেছে। তাই, একবার যদি তার চাঁদমুখটার দেখা মেলে… একবার যদি তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা যায়… মানুষের এমন আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এ ‘ছোট্ট ছেলেটি’ হলেন চট্টগ্রামের ইয়াকুব রাসেল। ২২ বছর বয়সী এ তরুণ ভারতের কলকাতাভিত্তিক স্যাটেলাইট চ্যানেল জি বাংলা’র জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন-৯ এর অন্যতম প্রতিযোগী। যার কল্যাণে মীরাক্কেলের মঞ্চ থেকে সারাবিশ্ব শুনেছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। ইয়াকুব রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তার বাড়ি। বেড়ে উঠেছেন এ ক্যাম্পাসেই। শনিবার (২ জানুয়ারি) যারা জি বাংলা খুলে টিভির সামনে বসেছিলেন তাদের চোখে হয়তো এখনও ভাস...

বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশনের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: আবদুল্লাহ আল নোমান

জাতীয়
খবরিকা ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনের দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ৯ জানুয়ারি শনিবার সকাল ১১টায় নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, ৫ জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ও সম্প্রতি পৌরসভা নির্বাচনে সিইসি সরকারের বলয় থেকে বের হতে পারেনি। এই সিইসি’র অধীনে আর কোনো নির্বাচন নয়। বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে জাতীয় উন্নয়নের সঙ্গে গণতন্ত্র জড়িত, গণতন্ত্রকে বিকশিত করার স্বার্থে গণতান্ত্রিক সরকার অপরিহার্য। অগণতান্ত্রিক সরকার দিয়ে জোর কর...

বলিউডের আলোচিত-সমালোচিত পাঁচ তারকা সন্তান

বিনোদন
বিনোদন ডেস্ক: বলিউড সেলিব্রেটিস- তারা কী পরেন? কী খান? তাদের জীবনযাত্রার ধরণ সম্পর্কে জানতে আগ্রহী আমরা সবাই। শুধুমাত্র বলিউড তারকারা নয়, এই কৌতূহলের বাক্সে রয়েছে তাদের সন্তানেরাও। আর তাইতো বেশির ভাগ সময় জন্মগ্রহণের পূর্বেই সংবাদের শিরোনাম হয়ে যায় এই ক্ষুদে তারকারা। তাদের জন্মগ্রহণ থেকে শুরু করে ক্যারিয়ার নির্ধারণের খুঁটিনাটি ব্যাপারগুলো এক থালায় পরিবেশনের কাজটি দিনের পর দিন নিখুঁতভাবে করে আসছে সংবাদমাধ্যম। আজ হাজির হলো বলিউডের আলোচিত পাঁচ তারকা সন্তানদের নিয়ে,যারা বিখ্যাত তাদের পিতামাতার মতই! আরাধ্য বচ্চন কোনো রকম সন্দেহ ছাড়াই প্রথম স্থানটি দখল করে আছে মিষ্টি চেহারার অধিকারিণী আরাধ্য বচ্চন। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পদার্পণেই সংবাদের শিরোনাম হয়ে যায় এই ক্ষুদে তারকা। লাইম লাইটে আসার অনুভূতি বুঝতে অপারগ এই ক্ষুদে তারকা পরিণত হয় একজন সেলিব্রেটিতে। ২০১১ সালের নভেম্বরে জন্মগ্রহণ করা আরাধ্য ...

ছেলেদের চুলের যত্নে কিছু টিপস

সুস্বাস্থ্য
স্বাস্থ্যকর চুল সৌন্দর্যের বাহক। আর পুরুষের ক্ষেত্রে যেন এটা আরও অনেক বেশি সত্য টেকো হয়ে যাওয়ার ভয়ে। একটু যত্ন নিলেই আপনার চুল থাকতে পারে স্বাস্থ্যকর। ফুটিয়ে তুলতে পারে আপনার যথাযথ সৌন্দর্য ও ব্যক্তিত্ব। আসুন তবে জেনে নিই ছেলেদের চুলের যত্নে ৫ টি টিপস: ১। ভেজা চুল সাবধানে মুছে নিন। চুলের মূল উপাদান ক্যারাটিন নামক প্রোটিন। পানিতে ভিজলে ক্যারাটিনগুলো দুর্বল হয়ে পড়ে। তাই ভেজাচুল ভঙ্গুর হয়। তাই চুল ভেজা থাকা উচিত নয়। ভেজা চুল যত্নসহকারে হালকাভাবে মুছে নিন। ২। বেশি গরম পানি চুল ধোয়ার কাজে কখনো ব্যবহার করবেন না। চুল সব সময় ঠাণ্ডা বা কুসুম গরম পানিতে ধুয়ে নিবেন। ৩। চুল পরিষ্কার করতে ভালো মানসম্পন্ন এবং আপনার চুলের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ শ্যাম্পু বেছে নিন। মানহীন শ্যাম্পু পরিহার করুন। ওগুলো আপনার চুলের বারোটা বাজাবে। ৪। চুল শুষ্ক হলে কন্ডিশনার ব্যবহার করুন। আর অতি অবশ্যই কন্ডিশনারের...

সাংবাদিক নিয়োগ

মীরসরাই, সারা-দেশ
উত্তর চট্টলার স্বনামধন্য ও বহুল প্রচারিত ‘পাক্ষিক খবরিকা’ পত্রিকায় শিক্ষানবিশ কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা নিম্নোক্ত ঠিকানায় অথবা মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মাহবুব পলাশ, সম্পাদক পাক্ষিক খবরিকা, খবরিকা ভবন, কলেজ রোড মীরসরাই পৌরসদর, চট্টগ্রাম। ০১৭১১-১৪৫৮৬৭...

একজন যাত্রীর জন্য স্টেশনে থামে ট্রেন, কারণটা শুনলে অবাক হবেন

আন্তর্জাতিক, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: বরফে ঢাকা একটা রেললাইন। বরফে ঢাকা একটা নির্জন স্টেশন। স্টেশনে প্রতিদিন সকালে থামে একটা ট্রেন। একজন যাত্রী ওঠে। বিকেলে ফিরতি ট্রেনে সেই একজনই নামে। একজন কলেজছাত্রী। একজনের জন্যই একটা স্টেশন। এমনই চলছে গত তিন বছর ধরে। হোক্কাইডো। জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপ। চারপাশে রুক্ষ্ম, পাহাড়ি পরিবেশ। ভরা শীতে অবিরত তুষারপাতে ঢেকে গেছে চারপাশ। তারই মাঝখানে তুষারে ঢাকা একটা রেললাইন। সেই শুভ্র তুষারের স্তূপ ছিন্নভিন্ন করে ছুটে চলেছে লাল রঙা এই ট্রেন। প্রতিদিন সকালে এই রেলপথের জনহীন কামি-শিরাতাকি স্টেশনে থামে এই ট্রেন। তুলে নেয় এক কলেজছাত্রীকে। আবার নামিয়ে দেয় বিকেলে। অনেকদিন আগেই পরিত্যক্ত এই স্টেশন। তবু শুধু মাত্র একজন যাত্রীর জন্য কেন এই স্টেশনে থামে ট্রেন? কারণ ছাত্রীটির গ্র্যাজুয়েশন এখনও শেষ হয়নি। অনেকদূরের কলেজে যেতে হয় ওকে। তাতে ট্রেনই ভরসা। তাই শুধুমাত্র ছাত্রীটির জন্য একটা গো...

কার্পেটিং এর এক বছরের মাথায় সড়কের এ কি হাল!

মীরসরাই
খবরিকা ডেস্ক: গত দুই বছর আগে সরকারি বাজেটের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মীরসরাই উপজেলার মিঠানালা চেয়ারম্যান সড়কটি সংস্কার করে। কিন্তু কার্পেটিংয়ের এক বছর হওয়ার আগেই কার্পেটিং উঠে যেতে শুরু করে। এদিকে ওই সড়কে তেমন কোন বড় যানবাহন চলাচল করে না। সামান্য সিএনজি ও অটোরিক্সা চলাচল করে। তারপরও কার্পেটিং উঠে গিয়ে মাটি দেখা যাচ্ছে। এখন যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হয়। সিএনজি চালক নবী বলেন, গত দুই বছর আগে এইটি সংস্কার করা হয়েছে মাত্র। কিন্তু এক বছর হওয়ার আগে থেকে সড়কের কার্পেটিং উঠে যেতে দেখা দিয়েছে।...

দীপন হত্যার ময়নাতদন্ত রিপোর্টে

জাতীয়, মুক্তাঙ্গন
খবরিকা ডেস্ক: দুর্বৃত্তদের হামলার শিকার জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এখন তাকে গোসল করানো হচ্ছে। এরপর তাকে কবি সুফিয়া কামাল হলে শিক্ষকদের আবাসিক বাসভবনে নিয়ে যাওয়া হবে। ঢামেকের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. কাজী মো. আবু সামাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১০টা ৫ মিনিটে দীপনের ময়না তদন্ত শুরু হয়, ৩৫ মিনিট সময় লেগেছে। আমরা তার ঘাড়ে ৩টি গুরুতর জখম পেয়েছি। এরমধ্যে তার ঘাড়ের জখমটি ৪ ইঞ্চি গভীর ছিল। হাড়সহ কেটে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কোনো ভারী ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।’ তিনি আরো জানান, এছাড়া তার শরীরে আরো তিনটি আঘাতের চিহ্ন আছে। সেগুলোও কোপানোর চিহ্ন, কিন্তু মাংস কাটেনি। তবে মাংস থেতলে গেছে। বিগত সময়ের খুনগুলোর সঙ্গে এ খুনের বেশ রয়েছে। দীপনকে মাটিতে শুইয়ে উপর্যুপরি কোপানো হয়েছিল বলেও জানান তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধ...