গ্রামীণ জনপদে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
ইমাম হোসেন; ঢেঁকি নিয়ে জনপ্রিয় অনেক ভাওয়াইয়া গান আছে। বিভিন্ন অনুষ্ঠানে এগুলো গাইতেও শোনা যায়। শুধু শোনা যায় না ঢেঁকির ছন্দময় শব্দ।
যান্ত্রিক সভ্যতা ও কালের বিবর্তনে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঢেঁকি। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান আর সেই সাথে গড়ে উঠেছে শিল্প কলকারখানা,পরিবর্তন হচ্ছে রুচির।
যান্ত্রিক সভ্যতার গ্যাঁড়াকলে পড়ে বাঙালি পাড়াগাঁর এ শিল্পটি আজ প্রায় বিলুপ্তির পথে। পল্লীর ঘরে ঘরে আর ঢেঁকি চোখে পড়ে না। শোনা যায় না ধপাস-ধপ্ ছন্দময় শব্দ।
ছোটকালে দেখতাম কোন উৎসব শুরু হলেই পিঠা, পায়েস, ক্ষীর তৈরির জন্য মা মাসিরা ঢেঁকিতে ধান ভানতেন, চাল গুঁড়া করতেন।
কিন্তু এখন বিয়ে শাদী, আনন্দ উৎসব ও পৌষ পার্বণ কোন উৎসবেই আর ঢেঁকি ঘরে সাড়া পড়ে না।
এক সময় ধান ভানা, চাল গুঁড়া করা ছাড়াও হলুদ, মরিচ গুঁড়া করার জন্যও ঢেঁকির ওপরই নির্ভর করতে হতো। কিন্তু এখন বিভিন্ন কল চা...
