Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

ডায়াবেটিস রোগীর জন্য কোন ফলের জুস ভালো?

সারা-দেশ, সুস্বাস্থ্য
তাজা ফলমূল বা ফলের রস প্রায় সব মানুষের জন্যই ভালো। আর সে ফল যত রঙিন হয় ততই ভালো, বিশেষ করে সবুজ হলে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও কিছুদিন আগ পর্যন্ত এরকমই ভাবা হতো। কিন্তু বেশিরভাগ ফলের রসই ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ বৃদ্ধির কারণ। আবার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কিছু কিছু ফলের রস দীর্ঘদিন নিয়মিত পান করলে টাইপ ২ ডায়াবেটিস হবার সম্ভাবনা বেড়ে যায়। ফলের রসে কি থাকে? ফলের রসে ভিটামিন সি ও ক্যালসিয়াম তো আছেই। তাছাড়াও রয়েছে, * ২৫০ মিলিলিটার (১ গ্লাস) চিনিমুক্ত কমলার রসে ১০০ ক্যালরি থাকে (একটি প্রমাণ আকারের কমলায় ৬০ ক্যালরি থাকে)। * ফ্রুক্টোস (এক ধরণের চিনি) - ১ পাইন্ট (৪৭৩ মি.লি.) ফলের রসে যে পরিমাণ চিনি থাকে তা বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্দেশিত ডায়াবেটিস রোগীর প্রতিদিনের চিনির পরিমাণের (প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য ৩০ গ্রাম আর প্রাপ্ত বয়স্ক মহিলাদের জন্য ২৪ গ্রাম) চেয়ে বেশি। * আঁ...

অনলাইন পত্রিকা নিবন্ধন খুব সহজে নয়

সারা-দেশ
অনলাইন পত্রিকা নিবন্ধন করার জন্য প্রকাশকদের দেয়া কাগজপত্র যাচাই-বাছাই করছে তথ্য অধিদফতর। যাচাই-বাছাই শেষে নিবন্ধনের জন্য পরবর্তী ধাপ অনুসরন করা হবে। তথ্য অধিদপতর সুত্রে জানা যায়, প্রায় ২০০০ হাজার অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য কাগজ পত্র জমা দিয়েছেন সংশ্লিষ্ট পত্রিকার প্রকাশকরা। এসব কাগজ-পত্র ঠিক আছে কি না তা যাচাই-বাছাই চলছে। তবে যদি কোনো প্রকাশক তার অনলাইন পত্রিকার কাগজপত্র ভুলে কম দিয়ে থাকেন তাহলে তথ্য অধিদফতর বিষয়টি অবগত করবে এবং ভুল করে না দেয়া কাগজ-পত্র জমা দেয়ার জন্য বলা হবে। এ জন্য ওই অনলাইন পত্রিকার প্রকাশক কয়েকদিন সময় পাবেন। এ বিষয়ে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসহাক হোসেন বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ‘আমরা যে কাগজ-পত্রগুলো হাতে পেয়েছি বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। কেউ যদি ভুল করে কাগজ-পত্র কম দিয়ে থাকেন তাহলে তাদেরকে ওই কাগজ-পত্রগুলো জমা দিতে...

যে কারনে দশম শ্রেণীর ছাত্রী দোলাকে বিয়ে করলেন রুবেল

খেলাধুলা, বিনোদন
সাবেক প্রেমিকার অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে বোল্ড আউট করে গোপনে বিয়েটা সেরে ফেললেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। দিব্যি সংসারও করছেন। নিজ মুখেই স্বীকার করেছে টাইগার দলের এই ফাস্ট বোলার। বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরাত জাহান দোলাকে রুবেল বিয়ে করেছেন ব্যাপারটা এতদিন গোপন ছিল কেন? কারণে হিসেবে জানা গেছে, ২০১৫ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় রুবেলের সঙ্গে বিয়ে হয় দোলার। মেয়ের বয়স কম হওয়ায় এতদিন বিয়ের খবরটা গোপন রাখে দুই পরিবার। কিন্তু তারকা ক্রিকেটার বলে কথা! কত দিন আর নিজের বিয়ের খবরটি গোপন রাখবেন। এবার নিজেই বিয়ের ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। গেল বছর ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপীর প্রেমে ভাঙন দেখা দেয়। যা আদালত পর্যন্ত গড়ায়। মামলা চলাকালীন রুবেলের বাবা-মা নিজেদে...

পর্দায় ফিরছেন পূর্ণিমা!

বিনোদন
শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক জয়। প্রার্থনার পর এটি তার দ্বিতীয় ছবি। রোববার দুপুরে মুঠোফোনে পূর্ণিমা বলেন, ‘কিছুদিন আগে জয় ভাইয়ের সঙ্গে সিলেটে একটি নাটকের শুটিং করেছি। সেখানেই এই ছবি নিয়ে আলাপ হয়। ছবির গল্পটা ভালো লেগেছে।’ ছবি করার জন্য চার বছরের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার পরিবারকে সময় দিতে হয়। মেয়েটা বড় হচ্ছে, তাকে সময় দেওয়ার জন্যই এই বিরতি। সে একটু বড় হয়েছে। এখন আবারও কাজ শুরু করব।’ ছবি শুরুর পর নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা হবে না। শুটিংয়ের জন্য টানা শিডিউল দিতে হয়। সেটা আমার পক্ষে সম্ভব নয়। জয় ভাইকে সেটা জানিয়েছি। তিনি সেভাবেই শুটিংয়ের শিডিউল করবেন বলে আশ্বস্ত করেছেন।’ চার বছর আগে পূর্ণিমা অভিনয় করেছিলেন ছায়াছবি নামের একটি সিনেমায়। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওই ছবিটি এখনো মুক্তি পায়নি।...

মীরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ চেয়ারম্যান ও ৫১ মেম্বার নির্বাচিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৪জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের মীরসরাইয়ের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান এবং ৫১জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৯জুন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা ও বিএনপি সমর্থিত অসংখ্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমদ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪নং হাইতকান্দি ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১১নং মঘাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ১০নং মিঠানালা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ খায়রুল আলম এবং ১নং করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এছাড়াও ৭টি ইউনিয়নে মোট ৮৪জন মেম্বার পদে ৫১জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঘাদিয়া ইউনিয়নে ১জন, খৈয়াছর...

ডেভেলপার্সের নামে প্রতারনার ফাঁদে মীরসরাইয়ের অনেকেই আজ সর্বশান্ত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ঃ  রাজধানি ঢাকা থেকে শুরু করে কুয়াকাটা ও অবশেষে মীরসরাই উপজেলায় ও ডেভেলপারর্সের নামে অনেক লোককে হাতিয়ে পথে বসালো লেক্সাস ডেভেলপারস নামের সিন্ডিকেট ও জনৈক বেল্লাল হোসেন নামের এক ব্যক্তি। রিয়েল এষ্টেট এর নামে প্রতারনার ফাঁদে অনেকেই আজ সর্বশান্ত। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি এলাকার অনেক উঠতি যুবককে ও সে পথে বসানোর অভিযোগ উঠেছে। মীরসরাই উপজেলার আমবাড়ীয়া নোয়াপাড়া গ্রামের প্রবাসী জসিম উদ্দিন জানান রিয়েল এষ্টেট ও পৌর সদরে হাসপাতালের ব্যবসায় তাঁকে চেয়ারম্যান করার কথা বলে বেল্লাল হোসেন তার কাছ থেকে দফায় দফায় কোটি টাকা নেয়। বর্তমানে ব্যবসার লাভ তো দুরের কথা দীর্ঘদিন কোনভাবে আর যোগাযোগ ও করতে চাইছে না সে। এমতাবস্থায় স্বর্বস্বান্ত হওয়া জসিম দুবার দেশে এসে তার সাথে দেখা করতে চাইলে সে গা ঢাকা দেয়। আবার মীরসরাই উপজেলা সদরে ডেভেলপারস অফিস দিয়ে জমি বিক্রির নামে প্রতারনা ও সুফিয়া রোড এলা...

দৈনিক সংবাদের ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে মীরসরাইয়ে মিলনমেলা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
বৃষ্টি বড়ুয়া ॥ বাঙালী জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক ও আদর্শবাদী সাংবাদিকতার মুখপত্র দৈনিক সংবাদ ৬৬ বছরে পদার্পণ উপলক্ষে মীরসরাইয়ে মিলনমেলার আয়োজন করা হয়। গতকাল (২০ মে) শুক্রবার বিকাল ৪টায় মীরসরাই পৌরসদরস্থ খবরিকা কার্যালয়ে কেক কেটে মিলনমেলার উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি কবি মাহবুব পলাশের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদের মীরসরাই প্রতিনিধি রণজিত ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুশাসনের জন্য সুনাগরিক (সুজন) এর মীরসরাই শাখার সভাপতি ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও মানবজমিন প্রতিনিধি রাজিব মজুমদার, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম সহ-সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মান...

উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেডের সুযোগ শেষ হচ্ছে, তবে…

বিনোদন
গত সপ্তাহেই মাইক্রোসফট জানিয়েছিল যে তারা ফ্রি উইন্ডোজ ১০ আপগ্রেডের বিষয়ে নিয়ম পরিবর্তন করবে। আর এতে পরবর্তীতে বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির আপগ্রেড পাওয়া যাবে না। তবে এ সপ্তাহে মাইক্রোসফট নতুন একটি ঘোষণা দিয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া ২৯ জুলাইয়ের পর অপারেটিং সিস্টেমটিতে বিনামূল্যে আপগ্রেডের সুযোগ শেষ হচ্ছে বলেও জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস। মাইক্রোসফট জানিয়েছে, আগামীতে উইন্ডোজ ১০ আপগ্রেড করার নিয়মে পরিবর্তন আসলেও কিছু ব্যবহারকারী সব সময়েই বিনামূল্যে আপগ্রেডের সুযোগ পাবেন। মাইক্রোসফটের ডেভেলপার ব্লগে সিনিয়র প্রোগাম ম্যানেজার ড্যানিয়েল হাবেল বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘আপনারা হয়ত জেনেছেন উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনামূল্যের উইন্ডোজ ১০-এ আপগ্রেডের সুযোগ জুলাই মাসের ২৯ তারিখে শেষ হবে। যদিও এ বিষয়টি আমরা জানাতে চাই যে, এ সুযোগ সব ব্য...