Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

মুস্তাফিজকে নিয়ে গর্ব করে যা বললেন তার বাবা

খেলাধুলা
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। তরুন এই ক্রিকেটারকে নিয়ে দেশের সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সবার মনে আশঙ্কা মুস্তাফিজ কিনা আবার আইপিএলে টাকার মোহে পরে কোন অনৈতিক কাজে জড়িয়ে যায়। কিন্তু মুস্তাফিজের বাবা এমনটি মনে করছেন না। গনমাধ্যমকে আবুল কাশেম সাহেব জানান, আমি মনে করি না কোটি টাকার আইপিএলে, নাচুনে কন্যা আর সুন্দরী নায়িকা (বলিউডি) আইপিএলে গেলেও পথ হারাবে না আমার ছেলে। ক্রিকেটের প্রতি সৎ ভালোবাসা আর টাকার প্রতি নির্মোহ থাকার পারিবারিক শিক্ষাই পথ হারাতে দেবে না তাঁকে। মুস্তাফিজের প্রতি তার বাবার অঘাত বিশ্বাস থাকলেও ক্রিকেট মাঠে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা তাকে বিশ্বাস করতে পারে না। তার মায়াবি কাটারে যে কোন সময় ব্যাটসম্যানদের তিনি সাজঘরে ফেরাতে বড্ড পারদর্শি।...

নারী ও পুরুষের সম্পর্ক কি ‘শুধু বন্ধুত্বের’ হয়?

সারা-দেশ
পুরুষ ও নারীর সম্পর্ক কি শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে? বেশির ভাগ গবেষণায় দেখা যায়, বিপরীত লিঙ্গের কারো সঙ্গে দীর্ঘ সময় শুধু বন্ধুরূপে থাকা সম্ভব হয় না। যদি বিপরীত লিঙ্গের কারো সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পুরুষ ও নারীর মধ্যে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে এমন ঘটনা খুব বিরল। তবে যদি অনেক বন্ধুরা মিলে দল বেঁধে থাকে, যেখানে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, খাওয়া, ঘুরতে যাওয়া হয় সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কারণ তখন আপনার মন বন্ধুদের সেই ভিড়ের মাঝেই আবদ্ধ থাকে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে পুরুষ ও নারীর সম্পর্কের কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন দেখে নিই দিকগুলো। ১. বেশির ভাগ নারী পুরুষদের শুধু ‘বন্ধু’ ভাবতে পারে। অপরদিকে পুরুষরা বেশির ভাগ সময় নারী বন্ধুটির প্রেমে পড়ে যায়। ২. অনেক পুরুষ গোপনে নারী সঙ্গীকে ভালোবেসে ফ...

নতুন চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন

বিনোদন
বিনোদন প্রতিবেদক : নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবির নাম ‘বিজলি’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিটিতে ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের খবরটি চূড়ান্ত বলে জানিয়েছেন পরিচালক নিজেই। তিনি বলেন, ‘কাঞ্চন ভাই ‘বিজলি’ ছবিতে কাজ করবেন এটি চূড়ান্ত। তার চরিত্রে অনেক চমক থাকবে। এখন এর বেশি কিছু জানাবো না।’ নির্মাতা ইফতেখার আরো বলেন, ‘আগামী শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ওয়েস্টিন হোটেলের বল রুমে ‘বিজলি’ ছবির মহরতের আয়োজন করেছি। সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ এদিকে, ‘বিজলি’ ছবিতে ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরো অভিনয় করবেন ওপার বাংলার শতাব্দী রায়। এছাড়াও থাকবেন কলকাতার নায়ক রণবীর, চিত্রনায়িকা ববি হক, আহমেদ রুবেলসহ আরো অনেকে। জানা গেছে, ছবিটির নির্মাণ কাজ শুরু হবে আগামী সোমবার (২৫ এপ্রিল) থেকে। বাংলাদেশ, ভারত ছাড়াও থাইল্যান্ডে নির্মিত...

নারী জাগরণের অগ্রদুত নুরজাহান বেগমের বর্ণাঢ্য জীবনী

জাতীয়
এম.ইমাম হোসেন-যে কয়জন নারী,নারী জাগরণের অগ্রদুত হয়ে সমাজকে আলোকিত করেছেন তাদের মধ্যে নুরজাহান বেগম অন্যতম।বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন,কবি সুফিয়া কামাল,সহ কিছু নারী সমাজকে আলোকিত করেছেন। নূরজাহান বেগম (জুন ৪, ১৯২৫ - ২৩ মে, ২০১৬) বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা "বেগম" পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত এবং ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর ডাক নাম ছিল নূরী।[২] প্রাথমিক জীবন নূরজাহান বেগমের মার নাম ফাতেমা বেগম। গ্রামে থাকার সময়ে নূরজাহান বেগম খালের পানিতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটান। তাই তার পরিবার গ্রাম ছেড়ে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯২৯ সালে সাড়ে তিন বছর বয়সে মা আর মামা ইয়াকুব আলী শেখের সঙ্গে তিনি কলকাতায় বাবার ব...

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ইন্তেকাল

জাতীয়, সংবাদ শিরোনাম
  পথিক আনোয়ার- বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৯১ বছর। গত ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক। তার অবস্থার অবনতি হলে তাকে ভ্যান্টিলেশন দেয়া হয়। চাঁদপুরের চালিতা তলীতে ১৯২৫ সালের ৪ জুন নূরজাহান বেগম জন্মগ্রহণ করেন। নূরজাহান বেগমের মায়ের নাম ফাতেমা বেগম। তিনি পিতামাতার একমাত্র সন্তান ছিলেন। তার পরিবার ১৯২৯ সালে গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে। ‘সওগাত’ পত্রিকার দপ্তর ১১ নম্বর ওয়েলসলি স্ট্রিটের দোতলা বাড়িতেই তারা থাকতেন। এই অফিসেই নি...

আসলামকে আপাতত নতুন রিমান্ড নয় : হাইকোর্ট

জনপদ, সারা-দেশ
সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন করে রিমান্ডে নেওয়া যাবে না, বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তার চলমান ৭ দিনের রিমান্ড নিয়ে কোনো আদেশ দেননি আদালত। রবিবার আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। ওই আবেদনের ওপর প্রথম দিনের মতো শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। পরে তিনি সাংবাদিকদের এই আদেশের কথা নিশ্চিত করেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেফতার ক...

বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতি করে টাকা লোপাট

সারা-দেশ
চট্টগ্রামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতি করে বিকাশের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল অপারেটর রবির সিম ব্যবহার করে এসব জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার। রবিবার বিকালে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা একটি অপরাধী চক্র গ্রেপ্তার করেছি, তাদের মাধ্যমে শুধুমাত্র রবি থেকে দেখা যাচ্ছে, ফিঙ্গার প্রিন্ট যেটা নেওয়া হচ্ছে, এটা যে কোনো ফিঙ্গার প্রিন্ট দিয়েই সিম তুলে ফেলতে পারছে। একই মোবাইলের সিম বার বার তোলা হচ্ছে। অবশ্য রবির দাবি, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম প্রকৃত মালিক ছাড়া তোলা সম্ভব নয়। পুলিশ সুপার জানান, সাতকানিয়া থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা নুরুন্নাহার অভিযোগ নিয়ে এলে তারা সিম জালিয়াতির বিষয়টি জানতে পারেন। ওই নারীর অভিযোগ, গত ২১ এপ্রিল তার নামে নিবন্ধিত রবি সিমটি হঠাৎ বন্ধ...

এবারের ঈদে কুসুম শিকদার

বিনোদন
অনেকদিন ধরেই টিভি নাটকে দেখা যাচ্ছে না অভিনেত্রী কুসুম শিকদার। বিরতি ভেঙে আবারও এই ঈদে কুসুমকে দেখা যাবে একটি ধারবাহিক নাটকে। মাঝের সময়টাতে সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন কুসুম। দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছে কুসুম শিকদার অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’। সিনেমার ব্যস্ততা কাটিয়ে এবার টিভি নাটকে অভিনয় করেছেন কুসুম শিকদার। আসছে ঈদে জন্য একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ নাটকে কুসুম শিকদারের বিপরীতে রয়েছেন সাজু খাদেম। এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় ধারাবাহিকের নাম ‘আমি তুমি তুমি আমি’। এতে কুসুম অভিনয় করছেন শ্রাবণী নামের একটি চরিত্রে। গত ১৬ই মে থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করছেন— আবদুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, ওয়াসিম খান, তাসনুভা তিশা প্রমুখ।...