নাটকে অভিনয়ের সংগীতশিল্পী হৃদয় খান
প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী হৃদয় খান। তা–ও আবার জনপ্রিয় অভিনেত্রী তিশার বিপরীতে। কেমন সে অভিজ্ঞতা? জানতে যোগাযোগ করা হলো হৃদয় খানের সঙ্গে। উচ্ছ্বাসের সঙ্গেই উত্তর দিলেন তিনি। বললেন, ‘মজার অভিজ্ঞতা। আমি একজন কলেজশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। একটা মেয়েকে তাঁর ভালো লাগে। তাঁর সঙ্গে দুষ্টুমি করে। কিন্তু কখনো ভালোবাসি বলা বা অনুভব করা এমনটা হয়নি।’
নাটকের সেই ‘একটা মেয়ে’ আসলে তিশা। এমন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও অকপটে বলেন হৃদয়, ‘প্রচণ্ড মেধাবী অভিনেত্রী তিশা। আমার অভিনয় অতটা ভালো না হলেও তাঁর অভিনয়গুণেই উতরে গেছি আমি। আমার জন্য এটা এক দারুণ অভিজ্ঞতা।’
হৃদয় খান ও তিশাকে নিয়ে নাটকটি নির্মাণ করলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘রূপকথা’।
নাটকে অভিনয়ের আগে হঠাৎ করেই অসুস্থ হয়েছিলেন হৃদয় খান। শুটিংয়ের প্রথম দিন অনেকটা অনিশ্চিত ছিল তাঁর অংশ নে...
