Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

উৎসবমুখর পরিবেশে ২১০ প্রার্থীর মনোনয়ন জমাদান

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক- ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন মীরসরাইয়ের অবশিষ্ট ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। গতকাল দিনভর মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছিল চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের পদচারণায় মুখর। ৭ ইউনিয়নের ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ২১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় আওয়ামী লীগের প্রার্থীদের সাথে আসা নেতাকর্মীদের প্রাণবন্ত দেখা গেছে। অন্যদিকে অনেকটা নীরবে নিভৃতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। ৭ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ১৬০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ সদস্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লী...

প্রিন্টিং মিসটেক : হাসির নাটকে জাহিদ হাসান

বিনোদন
আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে অনেক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। প্রতিটি টিভি চ্যানেলে ছয় থেকে সাত দিনের ঈদের বিশেষ আয়োজন থাকছে প্রতিবছরের মতোই। এরই ধারাবাহিকতায় জাহিদ হাসানকে নিয়ে শুরু হয়েছে টেলিফিল্ম ‘প্রিন্টিং মিসটেক’। নাটকের গল্প লিখেছেন ফরহাদ আলম, পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। ৪ মে নাটকের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফরহাদ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘এই নাটক আমরা গতকাল রোববার থেকে শুটিং শুরু করেছি। ঈদ মানেই যেহেতু আনন্দ, তাই আমরা হাসির একটি নাটকের শুটিং করছি। আমরা মনে করি, টেলিফিল্মটি ঈদকে আরো রাঙিয়ে দিতে সাহায্য করবে।’ নাটকের গল্প নিয়ে গল্পকার ফরহাদ আলম বলেন, ‘গল্পে দেখা যাবে যে অভিনেতা জাহিদ হাসান একটি মেয়েকে ভালোবাসেন। তার নাম ববিতা। কিন্তু ববিতার পরিবারের পক্ষ থেকে বিয়েতে কেউ রাজি নন। তখন তিনি এলাকাবাসীর দোয়া নিয়ে বিয়ে করতে চান। এলাকাবাসীর কাছে দোয়া চাওয়ার জ...
ঘুরে আসুন রাবির প্যারিস রোড

ঘুরে আসুন রাবির প্যারিস রোড

আন্তর্জাতিক
নগরীর স্বাভাবিক জীবনের ফাঁকে এক চিলতে প্রশান্তির জন্য ঘুরাঘুরির প্রয়োজন? ঘুরার জন্য প্রকৃতির মাঝে যেতে চান? কেননা প্রকৃতি আমাদের বিনম্র হতে শিক্ষা দেয় । কাজের ফাঁকে নগরীর বাইরে চলে আসুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতির এক নিবিড় মেলাবন্ধন। অপরূপ সৌন্দর্যের এ লীলাভূমিতে ঘুরে আসুন সৌন্দর্যের প্রতিমা প্যারিস রোড। নির্মল বাতাস। পিচঢালা পরিষ্কার রাস্তা। সুবিশাল গগনশিরীষ গাছ  রাস্তার দুই ধারে। সড়কের দুই ধারে বেড়ে উঠা গাছগুলো যেন একে অপরকে আলিঙ্গন করতে মরিয়া। গাছগুলোকে রৌদ্রস্নান করাতে সূর্যমামার কত প্রচেষ্টা। সূর্যের আলো কখনো গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তায় নেমে আসছে, কখনো বা পাতায় আটকে যাচ্ছে। এমনই আলো-ছায়ার খেলায় সৌন্দর্যের প্রতিমা হয়ে জেগে আছে একটি রাস্তা। বলছিলাম সৌন্দর্যমণ্ডিত প্যারিস রোডের কথা। বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশের সময়ই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌ...

ফেসবুকে লগ আউট করতে ভুলে গেলে কী করবেন?

বিজ্ঞান-প্রযুক্তি
অন্য কারও মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক ব্যবহারের পর লগ আউট করতে ভুলে গেছেন? চিন্তা নেই, আপনি দূর থেকেই লগ আউট করতে পারেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, অন্য কারও যন্ত্রে লগ আউট করতে ভুলে গেলে তা প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি হতে পারে। এ ছাড়া সাইবার ক্যাফের মতো কোনো স্থানে ফেসবুক বা সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের পর লগ আউট করতে ভুলে গেলে, তা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দূর থেকে ফেসবুকে লগ আউট করার সহজ একটি প্রক্রিয়া আছে। কয়েকটি ধাপ অনুসরণ করে যে যে যন্ত্র থেকে লগ আউট করা হয়নি, তা করা যাবে। ১. ফেসবুক মেনু থেকে সেটিংস অপশনে যান এবং তা নির্বাচন করুন। ২. বাম পাশে সিকিউরিটি বাটন পাবেন, এতে ক্লিক করুন। ৩. একবার সিলেক্ট করার পর ডানদিকে কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশন। এই অপশনটির পাশে এডিট বাটন পাবেন। ৪. এডিট বাটনে ...

মা’কে নিয়ে যা লিখলেন মাহিয়া মাহি

বিনোদন
৮ মে, বিশ্ব মা দিবস। মাকে ভালো কে না বাসে? যে মা দশ মাস দশদিন গর্ভে ধারণ করেছেন। যে মা এতটা ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তুলেছেন, সে মাকে ভালো না বেসে উপায় আছে কি? ‘মা’ কত্ত মধুর একটা ডাক। পৃথিবীতে এই একটি মাত্র ডাক আছে, যা মুহূর্তেই হৃদয় জুড়িয়ে দেয়। সে মাকে নিয়ে লিখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মাহির সে লেখাটি হুবহু তুলে ধরা হলো ‘আম্মু তুমি জানো গুছিয়ে লিখতে পারি না। তবে অনুভূতি প্রকাশ করতে পারি স্বাধীনভাবে। কেমন হবে ভাবি না কারণ তোমার কাছে ভেবে কিছু প্রকাশ করতে চাই না। জীবনের অনেক বসন্ত পার করে দিলাম। তোমাকে একটা চিঠি লিখতে পারলাম না। তার কারণ সম্বোধন সঙ্কট। তোমাকে কী সম্বোধন করব তা খুঁজে পাই না মাঝে মাঝে। তুমি আমাকে আপন পেটে ধারণ করেছ। সবাইকে আমি খুব সুন্দর শব্দ দিয়ে সম্বোধন করি। কিন্তু তোমার বেলায়…থাক সেসব কথা। আমার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ। আমার...

বিগ ব্যাশেও টানাটানি মুস্তাফিজকে নিয়ে?

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছর পূর্ণ হয়েছে মুস্তাফিজুর রহমানের। অল্প সময়ের মধ্যে খুব কম খেলোয়াড়ই এত সাড়া ফেলতে পেরেছেন ক্রিকেট বিশ্বে। গত বছর জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত নৈপুণ্যের পর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলেও বাজিমাত করছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ডাক পেয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশেও মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। আইপিএলের দলগুলোতে দেখা যায় অনেক বিদেশি খেলোয়াড়কে। প্রতি ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন চারজন বিদেশি খেলোয়াড়। কিন্তু বিগ ব্যাশে প্রতিটি দলে থাকতে পারেন শুধু দুজন বিদেশি খেলোয়াড়। ফলে অনেক বিচার-বিশ্লেষণ করেই এই দুজন খেলোয়াড় নির্বাচন করে বিগ ব্যাশের দলগুলো। আর কঠিন এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে উঠে আসছে মুস্তাফিজের নাম।...

মিরসরাই মা দিবস পালিত

মীরসরাই
রেজা তানভীর - মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মা দিবস ঘটা করে পালিত হয়েছে।আজ ৮ই মে(রোববার)উপজেলা কৃষি অফিস মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন,'মা আমাদের ব্যবহারিক জীবনে খুবই গুরুত্ব।মা না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারতামনা।' মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ইয়াসমীন শাহীন কাকলী।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন,সমাজসেবা অফিসার জসীম উদ্দীন,প্রকৌশলী একে এম সাঈদ মাহমুদ,এনজিও সংস্থা অপকার প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদা আক্তার...

আমিরাতে অনুষ্ঠিত হলো কবিতা উৎসব, গুণীজন সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠান

আমিরাত সংস্করণ
মনির উদ্দিন মান্না,আরব আমিরাত প্রতিনিধি: “কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” এই প্রতিপাদ্য নিয়ে আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে গত ৭মে  আমিরাতের গ্রীণ সিটি নামে খ্যাত আল-আইনে অনুষ্ঠিত হয়ে  গেল কবিতা উৎসব, গুণীজন সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠান। আমিরাতে বিভিন্ন অবদানের জন্য নানা ক্যাটাগরি গুণীজনকে দেয়া হয় ক্রেস্ট ও সনদ। কবিতা মঞ্চের সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নার পরিচালনায় আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী কবি, শিল্পী, সাহিত্যিকেরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন পাক্ষিক খবরিকা,৭১নিউজ টিভি,যমুনা টিভি,বাংলাভিশন।উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতায় ৩ জন, শিল্পী ও গীতিকারে ৩ জন, কবিতায় ৩ জন, ব্যবসা ও সমাজ সেবায় ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয় । তাছাড়া বিভিন্ন অবদানের জন্য ১০ জন প্রবাসীর মাঝে সনদ দেয়া হয়। ...