Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

সাংবাদিকতায় সম্মাননা পেলেন মাহবুব পলাশ ও রাজিব মজুমদার; অভিনন্দন

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ১৪নং হাইতকান্দি ইউনিয়নের শ্রীশ্রী সার্বজনীন বাসন্তী পুজা উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। এসময় উদ্যাপন পরিষদ কর্তৃক (মীরসরাই) সংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মীরসরাই থেকে খবরিকা সম্পাদক, দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তরের মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ এবং মাসিক দুর্বার সম্পাদক, দৈনিক মানজমিন ও দৈনিক জনকন্ঠের মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব মজুমদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরবর্তী সময়ে উদ্যাপন পরিষদের যুগ্ন আহবায়ক হারাধন চক্রবর্তী আজ ৭ মে খবরিকা অফিসে এসে তাদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলেদেন। তাঁদের এই অর্জনে মীরসরাই সাংবাদিক ইউনিয়ন, পাক্ষিক খবরিকা পরিবার, মাসিক দুর্বার, যুগান্তর স্বজন সমাবেশ, দৈনিক মানবকণ্ঠ সেতুবন্ধন মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে গাছের পাতা

সুস্বাস্থ্য
ইনসুলিন কিংবা ট্যাবলেট নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এবার গাছের পাতা। ঔষধি গুণসমৃদ্ধ বিদেশি গাছটির বৈজ্ঞানিক নাম গাইনূরা প্রোকাম্বেন্স। চিকিৎসকদের দাবি, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই এন্টি-ডায়াবেটিস গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। প্রতিদিন খালিপেটে ২ টি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ও ব্লাড প্রেসার। তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে ২ টি এবং রাতে শোবার আগে ২ টি পাতা সেবন করতে হবে। এছাড়াও এটি কিডনি, লিভারও ভালো রাখে। সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় কমিয়ে হাইপোগ্লামিয়া থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। চিকিৎসকরা জানান, প্রথম দুই মাস ডায়াবেটিসের নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে ২ টি পাতা সেবন করতে হবে। এরপর দুই মাস পর থেকে শুধু ২ টি করে পাতা খেলেই হবে। আরো বেশি কার্য...

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে

বিজ্ঞান-প্রযুক্তি
স্মার্টফোনে প্রাইভেসি ফিচার হিসেবে পাসওয়ার্ড লক বা প্যাটার্ন লক অন্যতম। স্মার্টফোনে যাতে অনাকাঙ্ক্ষিত মানুষের স্পর্শ না পড়ে, এ জন্য প্যাটার্ন লক দিয়ে রাখেন অনেকেই। কিন্তু কেউ যদি প্যাটার্ন লক ভুলে যান? কয়েকটি সহজ ধাপে স্মার্টফোনের এই প্যাটার্ন লক খুলে ফেলতে পারবেন। ১. প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন। ২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন। ৩. আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন। ৪. ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ‘ইয়েস’ করে দিন। তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে। ৫. এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক সেট করতে পারবেন।...

চট্টগ্রামের মিতি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় ফাইনালে

বিনোদন
চট্টগ্রাম, ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর ফাইনালে উঠেছেন চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিযোগী তাবাসসুম নাবিলা মিতি। বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো চ্যানেল আই এর এ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বশেষ ৭ জন প্রতিযোগীর একজন হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন মিতি। ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর সেমিফাইনাল রাউন্ড হতে দর্শকদের ভোটিং এর মাধ্যমে তাদের পছন্দের প্রতিযোগীকে বাছাই করার সুযোগ দেয়া হয়। দর্শকদের সমর্থন ও ভালোবাসায় সেমিফাইনাল রাউন্ডে মিতি অন্যতম সেরা হিসেবে ফাইনাল রাউন্ডে পৌছায়। ফাইনালে জয় লাভের জন্য মিতির প্রয়োজন দর্শকদের সমর্থন ও ভোটের। মিতিকে ভোট করতে যেকোনো মোবাইল হতে টাইপ করুন ঝঘ গওঞঊঊ অর্থাৎ ঝঘ গওঞঊঊ এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে, যত বেশিবার সম্ভব। দর্শকদের ভোটই পারে চট্টগ্রামের একমাত্র প্রতিযোগী মিতিকে বিজয়ী করতে। ...

ফ্যান সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাবেন বলিউড সুপারস্টার শাহরুখ ।। পরিচালক মণীশ শর্মা

বিনোদন
বিনোদন ডেস্কঃ ফ্যান সিনেমায় দ্বৈত চরিত্রে দুরন্ত অভিনয়ের জন্য শাহরুখ খান জাতীয় পুরস্কার পাবেন বলে আশা প্রকাশ করেছেন সিনেমার পরিচালক মণীশ শর্মা। এই সিনেমায় কিং খান বলিউডের এক সুপারস্টার ও তাঁর এক তরুণ অনুরাগীর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় বিশেষ করে গৌরব চাঁদনার ভূমিকায় তাঁর অভিনয় সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ছবির কাহিনী অনুযায়ী, ২৪ বছরের গৌরবের তারকার প্রতি ভালোবাসা শেষ পর্যন্ত বিদ্বেষে বদলে যায়। নির্মাতা মণীশ বলেছেন, তিনি শাহরুখের জন্য জাতীয় পুরস্কার আশা করছেন। এই সিনেমায় পারফরম্যান্সের জন্য শাহরুখকে এত প্রশংসা পেতে দেখে ভালো লাগছে। শাহরুখও এতে খুবই খুশি। মণীশ বলছে, ‘ফ্যান’ একটু ভিন্ন স্বাদের সিনেমা। শাহরুখকে এতদিন অনুরাগীরা যে ভূমিকায় দেখে আসতে অভ্যস্ত তার তুলনায় এই সিনেমায় অন্য ভূমিকায় দেখা গিয়েছে তারকাকে। শাহরুখের সিনেমায় যেমন নাচ-গান, রোমান্স থাকে, এই সিনেমা তার থেকে কিছুটা ভি...

মীরসরাইয়ে ১৭ মণ জাটকা জব্ধ, পরে এতিখানায় বিতরন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক- মীরসরাইয়ে প্রায় ১৭ মণ জাটকা ইলিশ জব্ধ করেছে মীরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড থেকে একটি ট্রাক ভর্তি জটকাগুলো উদ্ধার করা হয়। পরে মাছগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। মীরসরাই থানার উপ-পরিদর্শক মো. হাসান জানান, চট্টগ্রাম থেকে সিলেটগ্রামী মাছ ভর্তি ট্রাকটি সুফিয়া রোড এলাকায় তল্লাশি চালায় মীরসরাই থানার টহল পুলিশ। এসময় ওই ট্রাকটির ( ঢাকা মেট্রো-ট-১৮-৩৩৬৯) ভেতর ১৭ মণ জাটকা পাওয়া যায়। পরে ট্রাক ও মাছগুলো জব্ধ করে থানায় নিয়ে আসা হয়। এসময় ট্রাকের হেলপার ও মাছের দায়িত্বে থাকা আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন নির্বাহী ম্যাজিস্ট্রেটের  শাস্তিমূলক ৫ হাজার টাকা জরিমানা করে আটককৃত ব্যাক্তিদের ছেড়ে দেয়। এসময় উদ্ধার হওয়া মাছগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।...

শুরু হলো মীরসরাইয়ের আমবাড়িয়ায় রাস্তা মেরামত

মীরসরাই, সারা-দেশ
রেজা তানভীর-  মীরসরাইয়ের দক্ষিন আমবাড়িয়ারগ্রামের উত্তর -দক্ষিনমুখী একটি রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতহীন হয়ে থাকার  গতকাল ২ মে (সোমবার) সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কারকাজে এলাকার যুবক -বৃদ্ধ সহ সমাজের সকল স্তরের স্বতস্ফূর্ত অংশগ্রহন ছিল। এই রাস্তা দিয়ে গত কয়েক বছর দিয়ে কেনো মাইক্রো কিংবা সিএনজি যেতে পারেনি। রিক্সা চলাচল করতেও খুব কষ্ট হতো।বর্ষাকালে সাধারন মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ওঠত।গ্রামের সামাজিক সংগঠন 'সমাজকল্যান সংঘের' উদ্যেগে আয়োজিত এই মেরামত কাজজে পরিদর্শনে আসেন উপজেলা সমাসেবা কর্মকর্তা জসীম উদ্দীন।সমাজকর্মী রাব্বী বলেন,' রাস্তাটি মেরামতের ফলে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে।সবাই মিলে কাজ করার ফলে খুব দ্রতই আমরা কাজটি সম্পন্ন করেছি। দক্ষিন আমবাড়িয়া সমাজকল্যান সংঘের সভাপতি আজিজুল হক ভুইয়া বলেন, 'সমাজবল্যান সংঘের অনেকগুলো কাজের ভিতর এই রাস্তা মেরামত একটি।গ্রামের সকল উন্নয়ন কর্...

মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফার দাফন সম্পন্ন

মীরসরাই
রেজা তানভীর- মীরসরাইয়ের দক্ষিন আমবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফার দাফন রাষ্ট্রীয় পদমর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগ, কিডনী,ডায়বেটিস সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। তার জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসন,বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। জানাযাপূর্ব সমাবেশে বক্তারা বলেন,'মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা একজন ত্যাগী ও সাহসী মানুষ ছিলেন।তিনি একজন নির্ভীক মুক্তিযোদ্ধা ছিলেন । স্থানীয় ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন,'মোস্তফা আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিককে হারালো। উল্লেখ্য,মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।...