Thursday, February 26Welcome khabarica24 Online

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মামুন নজরুল- উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল। সবার প্রাণবন্ত আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক নুরেচ্ছালাম ফোরকান ও ইফতার উদযাপন উপ-কমিটির আহবায়ক মাষ্টার জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সহযোগী অধ্যাপক শামছুর নাহার
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যাপক আক্তারুজ্জামান।

আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান,ইফতার মাহফিলে কলেজের ১ম থেকে ২৪ তম ব্যাচের মোট ৩৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সাবেক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল বলেন, অনেক দিন পর পুরোনো বন্ধুদের একসঙ্গে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক পুরোনো মুখ দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আমি আমার কলেজ জীবনেই ফিরে গিয়েছি।

সাবেক শিক্ষার্থী এডভোকেট সাহেদ মোহাম্মদ বলেন প্রতি বছরের মতো এ বছরও আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ফ্রেন্ডস ফরএভার বা বন্ধুত্ব চিরদিন- এ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করি।এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি। এ অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ সুজা উদ্দিন।