রাষ্ট্র মেরামতের ৩১ দফা আদায়ের দাবীতে মীরসরাইয়ে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১ ফেব্রুয়ারি) মীরসরাই পাইলট স্কুল মাঠে এক যুব সমাবেশ মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক ও ছাত্রদল নেতা তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৩১ দফা বাস্তবায়নের দাবীতে এক বিক্ষোভ মিছিল মহাসড়কের মীরসরাই সদর প্রদক্ষিন করে।
সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যে সৃষ্টি আওয়ামী অপতৎপরতার বিরুদ্ধে ঘোষিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: নুরুল আমিন । সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক ...







