Friday, September 11Welcome khabarica24 Online

স্লাইড

বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দুর্গম পাহাড়ের অসহায় মানুষ

বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দুর্গম পাহাড়ের অসহায় মানুষ

খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, বিশেষখবর, স্লাইড
কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি-  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বব্রুবাহন হেডম্যান পাড়া। যোগাযোগব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সীমিত। বেশিরভাগ সময়ই সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নামতে হয় উপজেলার কেন্দ্রীয় এলাকায়। এমন বাস্তবতায় সোমবার (৮ তারিখ) সকালে সেনাবাহিনী পৌঁছে যায় তাদের দোরগোড়ায়। সকালে শুরু হওয়া চিকিৎসা কার্যক্রমে এলাকার শতাধিক পাহাড়ি–বাঙালি পরিবার অংশ নেয়। সেনা চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা–নিরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। বিশেষ করে শিশু–বয়স্কদের শ্বাসকষ্ট, সর্দি–কাশি, চর্মরোগ, রক্তস্বল্পতা, পুষ্টিহীনতাজনিত সমস্যা এবং নারীদের সাধারণ স্বাস্থ্য সমস্যার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এলাকাবাসী জানান, “আমাদের এলাকায় ডাক্তার পাওয়া খুব কঠিন। সেনাবাহিনী নিজ উদ্যোগে চিকিৎস...
মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান  ::  রবিরার ( ৮ ডিসেম্বর) মীরসরাই উপজেলায় পালিত হয় হানাদার মুক্ত দিবস। সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে ভিন্ন ভিন্ন ভাবে পুস্পস্তবক অর্পন করে মীরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিএনপির থেকে মনোনিত এমপি প্রার্থী । প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুর উদ্দিন, কামাল পাশা চৌধুরী, নুরুল আবছার, নিজাম উদ্দিন এসকেএম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ। এরপর এক ঝাঁক নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভুমির এই শহীদ মিনারে পুস্পস্তবক অর্...
রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: কোমলমতি শিশুদের মায়াভরা আলতো নির্মল কন্ঠে ‘আতা গাছে তোতা পাখি ’, ‌‌'আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া’ মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি’ ’ আমার বাড়ি যাইও বন্ধু বসদেব পিড়ে’ শুনে সত্যিই বিমোহিত উপস্থিত সকলে। পল্লী কবি জসিম উদ্দিন, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, সত্যেন্দনাথ দত্ত সহ কিংবদন্তি কবিগনের হরেক রকম কবিতা আর দেশের গানে অনন্য সৃষ্টির স্বাদে জমে উঠেছে মীরসরাইয়ের ছড়ার উঠোন। উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনুষ্টিত হয় শিশু কিশোরদের জন্য আয়োজিত ২য় ছড়ার আসর। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও তানজিল আরা তানজু’র সঞ্চালনায় উক্ত ছড়ার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সঙ্গীত শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার ষ্টাডিজ এর প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী ব...
মীরসরাইয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

মীরসরাইয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, স্লাইড
বিশেষ প্রতিনিধি- উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মীরসরাইয়ের বড়তাকিয়ায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যা লি সম্পন্ন হয়েছে। প্রতিবন্ধীতা অর্ন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরাম্বিত করি - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের বিশিষ্ট আয়কর আইনজীবী জনাব নজরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, আইন গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন, বড়তাকিয়া সোপান সংঘের সভাপতি জনাব মাসুদ রেজাউল করিম চৌধুরী, হিতকরীর প্রতিষ্ঠাতা জনাব শহিদুল ইসলাম রয়েল, ...
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত

গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: সারাদেশের মতো মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে অর্ধদিবস শান্তিপূর্ণ কর্মবিরতি পালিত হচ্ছে। ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন। দীর্ঘ তিন দশকের বৈষম্য, অবহেলা, প্রশাসনিক উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে একটি ন্যায্য অধিকার আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে। পেশাজীবীরা বলেন- কর্মসূচী চলাকালীন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের যে সাময়িক অসুবিধার মুখোমুখি হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা এই আন্দোলনে অবমূল্যায়ন থামাতে, পেশাজীবীদের নায্য অধিকার নিশ্চিত করতে। স্বাস্থ্যখাত কেবল ডাক্তার-নার্সের ও...
হেমন্তের কথামালায় জমে উঠেছিল থিয়েটার ইনষ্টিটিউটে নীলকলমের সাহিত্য আড্ডা

হেমন্তের কথামালায় জমে উঠেছিল থিয়েটার ইনষ্টিটিউটে নীলকলমের সাহিত্য আড্ডা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: গত ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার কক্ষে অনুষ্ঠিত হয় সৃজনশীল সাহিত্য চর্চার মঞ্চ নীলকলম’ এর হেমন্ত সাহিত্য আড্ডা। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী সভাপতিত্বে ও রায়হানা হাসিব, সাইফুদ্দিন সাকী ও লিপি তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন বরেণ্য কবি ও সাহিত্যিকর্মী গণ । এরপর উপস্থিত প্রাজ্ঞ জনের চমৎকার সব বক্তব্য, কবিতা পাঠ, গানে মুখরিত হয়ে ওঠে হেমন্তের কুয়াশাঘন সন্ধ্যা। সকলেই নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। কবি আকতার হোসাইন, কবি রিজোয়ান মাহমুদ ও কবি প্রাবন্ধিক অভিক ওসমান এবং কামরুল হাসান বাদলের এর স্বরচিত হৈমন্তি কবিতা আবৃত্তির শব্দগাঁথুনির মূর্ছনায় পুরো অনুষ্ঠানকে প্রাণোজ্বল ও সার্থক করেছে যেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি লিপি বড়ুয়া, সাংগঠনিক আলোচ...
৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করলো বিজিবি।

৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করলো বিজিবি।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, স্লাইড
কাওসার হোসেন মামুন-  চলতি মাসে বিভিন্ন অভিযানে ৬ কোটি ৩১ লক্ষ টাকার বেশি অবৈধ মালামাল উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী -বর্ডার গার্ড বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামসহ বিজিবি’র দক্ষিণ -পূর্ব বিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে পানছড়ির লোগাং জোানে প্রেস বিফ্রিংয়ে ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহেরে দায়িত্বপূর্ণ ৫৪০ কিলিমিটার এলাকায় সীমান্ত পাহারা পাশাপাশি ৪শ ৭৭ বোতল মদ, ৪শ ২৯ পিস ইয়াবা, ৩শ ৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং ৫২০ পিস বাংলা মদ তৈরির ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৫শ ১ট গরু এবং ৩৬টি ছাগল জব্দ করা হয়। জব্দকৃত পশু স্থানীয় শুল্ক কার্যালয়ের নিলাম সরকারী কোষাগারে জমা দেওয়া হয়। এছাড়া চলতি মাসে ১৯ লাখ ৩১ হাজার ২শ৯৩ ঘ...
প্রজন্ম মীরসরাইয়ের বিরুদ্ধে অপপ্রচার, সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

প্রজন্ম মীরসরাইয়ের বিরুদ্ধে অপপ্রচার, সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহিম বাদশা-  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরসরাইয়ের অনিয়ম-দূর্নীতি ও মিরসরাই নিউজ ডেস্ক নামের ফেসবুক পেইজে প্রকাশিত একটি লেখা প্রজন্ম মীরসরাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। প্রজন্ম মীরসরাই এই লেখার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী বিবৃতি প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি রহিম উদ্দিন জানান, প্রজন্ম মীরসরাই একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা শিক্ষাবৃত্তি, মানবিক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। সম্প্রতি প্রকাশিত লেখার প্রতিটি অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা সত্যের পক্ষে, বিভ্রান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি এবং আমাদের সুনাম রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রজন্ম মীরসরাইয়ের কার্যক্রম কোনো রাজনৈতিক প্রভাব বা চাপের ভিত্তিতে পরিচালিত হয় না। হলপরিদর্শন, বৃত্তি পরীক্ষা ও অন্যান্য ক...