ভারতের অন্ধ্রপ্রদেশে হুদ হুদের তাণ্ডবে নিহত ৩
শক্তিশালী ঘূর্ণিঝড় হুদ হুদের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার বেলা ১২টা নাগাদ ১৯৫-২০০ কিলোমিটার বেগে এ ঘূর্ণিঝড় বিশাখাপত্তনমে আছড়ে পড়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব আই ভি আর কৃষ্ণা রাও এ তথ্য জানান।
দুইজনের মৃত্যু হয়েছে বিশাখাপত্তনমে, অপরজনের মৃত্যু হয়েছে শ্রীকাকুলামে। মৃতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে গাছ পড়ে। অন্যদিকে, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, দিল্লির আবহাওয়া দফতরের ডিরেক্টর লক্ষণ সিং রাঠোর জানিয়েছেন, এ ঝড়ের কেন্দ্রবিন্দু ক্রমশঃ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বইছে। সেসময় এর গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার হওয়ার সম্ভবনা। যদিও আগামী ছয় ঘণ্টার মধ্যে ঝড়ের গতিবেগ ধীরে ধীরে কমতে শুরু করবে।
হুদ হুদের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, বিজয়নগরম-এ...







