সিপিএভূক্ত দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করলেন স্পিকার
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ভূক্ত দেশসমূহের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিপিএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সিপিএ’র মাধ্যমে গণতন্ত্র, সুশাসন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। আগামীতে সেই উদ্যোগ নেওয়া হবে।ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে অনুষ্ঠিত সিপিএ’র ৬০তম সাধারণ সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন বলে আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে স্পিকার শিরীন শারমিন সিপিএ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ক্যায়েমেন আইল্যান্ডের প্রথম নারী মন্ত্রী ও বর্তমান স্পিকার জুলিয়ানা ও’কন্নর-কন্নোলিকে ৩ ভোটে পরাজিত করেন। আগামী ৩ বছর সিপিএ’র ৩৫ সদস্যের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার। তিনি...







