রাজন হত্যা: দুই এসআই বরখাস্ত ওসি ক্লোজড
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলা, গাফিলতি ও অসদাচরণের অভিযোগে জালালাবাদ থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।এরা হলেন পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর হোসেন, এসআই আমিনুল ইসলাম ও অফিসার জাকির হোসেন।সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়ে যুগান্তরকে বলেন, শিশু রাজন হত্যকাণ্ডের পর তার পিতার সঙ্গে অসদাচরণ, মামলা নিতে অসহযোগিতা, দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে এসআই আমিনুল ও এসআই জাকিরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ঘটনার দিন জালালাবাদ থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আলমগীরকে ক্লোজড করা হয়েছে। তাকে সাসপেন্ড করার জন্য পুলিশ সদর দফতরে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।রাজন হত্যার ঘটনায় মামলা নিতে গাফিলতি ও আসাম...







