জামায়াতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ
প্রতি বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।এজন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। সরেজমিনে ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, শতাধিক শ্রমিক অবকাঠামো প্রস্তুতির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।ইতোমধ্যেই ইমাম সাহেবের বসার স্থান (মেহরাব) ও আশপাশের দেয়ালে রঙের কাজ সম্পন্ন করা হয়েছে। মেহরাবে সাদা, গোলাপি ও নীল রঙ দিয়ে রঞ্জিত করা হয়েছে। বাঁশের তৈরি অবকাঠামোর কাজও প্রায় শেষ পর্যায়ে।ঈদের জামাতকে সামনে রেখে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে মাঠ পরিস্কার পরিচ্ছন্নসহ সার্বিক সংস্কার কাজ শেষ হয়েছে। কর্মীরা মেহরাবের চুনকাম, মাঠে দাগ কাটার কাজ ও ওজুখানা পরিস্কার করেছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনে চালু থাকবে। এবারও শোলাকিয়া মাঠ থেকে জামাত সরাসরি সম্প্রচার...







