ইন্টারনেটের দাম কমছে
খবরিকা ডেক্সঃ গতি বাড়িয়ে ইন্টারনেটের দাম কমানোর পক্ষে কাজ করছে সরকার। দাম পুনঃনির্ধারণের ঘোষণা আসতে পারে দু-একদিনের মধ্যেই। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট একটি মূল্য থাকবে। গ্রাহক এবং ব্যবসায়ী কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকটিকে প্রাধান্য দেয়া হচ্ছে।
বুধবার (১ মার্চ) পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সারাদেশে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া ও গতি বাড়ানোর জন্য কাজ শেষ পর্যায়ে। তথ্যপ্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম যাতে দ্রুতগতির ইন্টারনেট সেবা পায় সেটা নিশ্চিত করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ...







