মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি হয়ে উঠেছিল প্রবাসীদের এক মিলন মেলা
মোহাম্মদ মনির উদ্দিন মান্না :-
আরব আমিরাত দুবাই মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি ও মিলন মেলা মধ্য দিয়ে পলান করা হয়েছে ১ম বর্ষপূর্তি অনুষ্টান গত ৩ মার্চ দুবাই মাশরীফ পার্কের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মীরসরাই
সমিতির ১ম বর্ষপূর্তি হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই প্রবাসীদের এক মিলন মেলা। প্রবাসে মীরসরাইবাসীর স্মরণকালের সর্ববৃহৎ এই মিলন মেলাকে এক বাক্যে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন সবাই। মূহুর্মূহু করতালি ও উপস্থিত দর্শক শ্রোতাদের হর্ষধ্বনির মধ্যে অতিথিরা
মীরসরাই সমিতির এ জাতীয় মিলন মেলায় বছর বছর ফিরে আসার ঘোষণা দেন মীরসরাই সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া চৌধুরী।
মীরসরাই সমিতি সাধারণ সম্পাদক এম এ তাহের ভূঁইয়া,বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এত বিপুল সংখ্যক মীরসরাইবাসীকে একত্রিত করতে পারার জন্য আমি মীরসরাই সমিতির আহবায়ক কমিটি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছ...







