মীরসরাইয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে জমি সংকান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার সময় উপজেলা জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চুনি মিঝির টেক গ্রামের জহুর মাঝি বাড়ীতে এঘটনা ঘটে। নিহত ফকির আহমদ (৬৫) ওই বাড়ীর মৃত খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত ফকির আহমদ একটি খুন্তি নিয়ে বাড়ীর উঠানে শীতের কারণে কম্বল রোদে শুকানোর জন্য বাশেঁর খুঁটি স্থাপনে মাটির গর্ত করছিলেন। এ সময় একই বাড়ীর জনৈক হালিমা (৪৫) এ নিয়ে তারসাথে বাকবিতন্ডা লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষ একই বাড়ীর রওশনের জামানের ছেলে শামীম (৩৫) ঘটনাস্থলে এসে বৃদ্ধ ফকিরের সাথে তর্ক এবং হাতাহাতিতে লিপ্ত হয়। এর একপর্যায়ে ফকিরের হাতে থাকা খুন্তি দিয়ে তাকে বুকে সজোরে আঘাত করে শামীম। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর পর তিনি পাশবর্তি দোকানে গ...







