Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

শিক্ষা ও পরিবেশ খাতে কাজ করবে মীরসরাই ইয়ুথ ফোরাম

শিক্ষা ও পরিবেশ খাতে কাজ করবে মীরসরাই ইয়ুথ ফোরাম

আমিরাত সংস্করণ, স্লাইড
ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মীরসরাই প্রবাসীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন মীরসরাই ইয়ুথ ফোরাম ইউএই দেশে নিজেদের আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও পরিবেশ খাতে কাজ করবে বলে মন্তব্য করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি। শুক্রবার(১৭ নভেম্বর) আমিরাতের শারজাস্থ একটি হোটেলে আয়োজিত 'উন্নয়ন ভাবনায় মীরসরাই' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আশা এখন সময়ের দাবি। সময় এখন পরিবর্তনের। বহির্বিশ্বে বসবাসরত প্রবাসীরা চাইলে দ্রুত নিজ নিজ অঞ্চলের উন্নয়ন সাধনে অবদান রাখতে পারে। তবে তার জন্যে প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান। মীরসরাই ইয়ুথ ফোরাম সেই লক্ষ্যেই কাজ করে যাবে। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় নিজেদের জাহির করা কর্মকাণ্ডে সময় ব্যয় না করে, একেকজন সংগঠককে কাজ করতে হবে দীর্ঘ মেয়াদী উন্নয়ন-পরিকল্পনা নিয়ে। এতে করে সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে...
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন ১৮ তম পর্ব প্রচার হবে আগামি ১৯ নভেম্বর

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন ১৮ তম পর্ব প্রচার হবে আগামি ১৯ নভেম্বর

আন্তর্জাতিক, বিনোদন, বিশেষখবর, স্লাইড
খবরকিা ডেস্ক|| বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ১৮তম পর্ব প্রচার হবে আগামি ১৯ নভেম্বর রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। চলচ্চিত্র নিয়ে নোংরা প্রচার নীতি, ফেইসবুক চিকিৎসা কেন্দ্র, ঘুষ, দুর্নীতি, অনিয়ম,বাড়িওয়ালাদের অযৌক্তিক বাড়ী ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের দোষ ত্রুটি, ইভটিজিং,বিদ্যুতের প্রিপেইড বিল সিষ্টেম, মরণ ফাঁদ ব্লু হোয়েল গেমস, ধুমপানে বিষপান, মুদ্রাদোষ, নিয়ম মানা না মানা, ফেসবুকের অপব্যবহার, অপসংস্কৃতি চর্চা,পারস্পরিক সন্দেহ অবিশ^াস,শীতকালীন পোষাক পরিচ্ছদ,ফলমুল শাকসবজি,পরিবেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত বিভিন্ন এ্যাপস ইত্যাদিসহ সমসাময়িক আরো বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরী হয়েছে এবারের পরিবর্তন। পরিবর্তনের এই পর্বের জন্য তৈরী করা নতুন ২টি গানসহ ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ ...
অদম্য মীরসরাই এর ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার লিখিত পরিক্ষা সম্পন্ন

অদম্য মীরসরাই এর ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার লিখিত পরিক্ষা সম্পন্ন

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি; মীরসরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থীদের ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার ‘আইডল’র খোঁজে লিখিত পরিক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’। প্রতিযোগিতার স্পন্সর হিসেবে রয়েছে নুর ইসলাম ফাউন্ডেশন। অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা’র পরিচালক সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, জনকল্যাণের উদ্দেশ্যে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের শিার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছিল ‘অদম্য-২০০৫’। সংগঠনটি প্রতিষ্ঠার পর ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিার্থীর খোঁজে প্রথমবারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা’র আহাবায়ক নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, মীরসরাই মডেল পাইলট উচ্চ...

মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রিমিয়ার ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম ॥ মীরসরাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগ এর ফাইনাল খেলা গত ১৭ ই সেপ্টেম্বর শুক্রবার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ৪৬ রানে এমএসসি কিংসকে হারিয়ে এমএসসি ফাইটার নাইট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। উক্ত ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক জসিম উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সচিব সামসুদ্দিন আবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাষ্টমস সহকারী কমিশনার ও বিভাগীয় প্রধান কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াছ খোকা, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক বিপুল দাশ, কবি মাহমুদ নজরুল, জেবি উচ্চ বিদ্যালয়ে...
মীরসরাই ইকোনমিক জোনের জন্য কৃষিজমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবীতে কৃষকদের মানববন্ধন

মীরসরাই ইকোনমিক জোনের জন্য কৃষিজমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবীতে কৃষকদের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতনিধিঃ মীরসরাইয়ে দেশের সর্ববৃহৎ শিল্পজোনের জন্য সম্প্রতি নতুন করে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এতে নতুন এই অধিগ্রহণের কার্যক্রমের ক্ষয়ক্ষতির সম্মুখিন কয়েক হাজার কৃষক ও জমির মালিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে । এদিকে মানববন্ধনকারীদের উপর স্থানীয় চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ করে হামলায় আহতরা। এসময় মানববন্ধনকারীদের ৪টি ব্যানার ছিনিয়ে নেয় হামলাকারীরা । বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১১টার সময় স্থানীয় ইছাখালী ইউনিয়নের শিল্প জোন এলাকায় সড়কের ধারে উক্ত মানববন্ধন পালন করা হয়। এসময় স্থানীয় জমির মালিক কৃষকসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মীরসরাইয়ের সাংসদ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স...
জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে,হারালে, অথবা নতুন করতে গেলে করণীয়

জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে,হারালে, অথবা নতুন করতে গেলে করণীয়

আন্তর্জাতিক, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  স্টাফ রিপোটার: কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন। জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ। কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন। পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর পরিচালকেরকাছে আবেদন করতে হবে।...
রিলিজ হচ্ছে শর্টফিল্ম দাগ এর প্রথম গান

রিলিজ হচ্ছে শর্টফিল্ম দাগ এর প্রথম গান

বিনোদন, ভিডিও, স্লাইড
      বিনোধন ডেস্কঃ আগামী ১৭ ই নম্বেবর শুক্রবার রিলিজ হচ্ছে মাহমুদ মাহিন পরিচালিত শর্টফিল্ম দাগ এর প্রথম গান । গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ন্যান্সি , গানটির মিউজিক ডিরেক্টর ইমরান নিজেই আর গানের কথা লিখেছেন স্নেহাশিষ গোষ। শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন নিরব ইসলাম , সালহা খানম নাদিয়া , জিম , জোনায়েদ , আহসানুল হক মিনু সহ আর অনেকে । নেত্রকোনার প্রত্যন্ত একটি গ্রামে শর্টফিল্মটির চিত্রায়ন করা হয় । পরিচালক সূত্রে জানা গেছে সামনের ক্রিসমাস ডে - তে সিডি চয়েচ এর ব্যানারে রিলিজ হবে দাগ ।...
মীরসরাইয়ে ব্যবসার ফাঁদে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারক সাদ্দাম পলাতক

মীরসরাইয়ে ব্যবসার ফাঁদে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারক সাদ্দাম পলাতক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ব্যবসার নামে ফাঁদে ফেলে চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবকের সর্বস্ব হাতিয়ে নিয়ে উধাও প্রতারক। জীবনের সঞ্চিত সর্বস্ব হারিয়ে যুবক মোঃ আবুল কাশেম ( ৩৬) অবশেষে বুধবার ( ১৫ নভেম্বর) সকাল ১১টায় অশ্রুসিক্ত নয়নে মানবিক ও মৌলিক সহযোহিতা চেয়ে সংবাদ সম্মেলন করে মীরসরাই প্রেস ক্লাবে । পুলিশ জানায় আমরা অভিযুক্ত অপরাধিকে ধরার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আবুল কাশেম এর গ্রামের বাড়ী রাউজান থানার ফতেনগর গ্রামে। তার পিতা দানা মিয়া ছোট বেলাতেই মৃত্যুবরণ করে। অনেক কষ্ট করে নিজে মাঠে কাজ করে পড়ালিখার খরচ জুগিয়েছে। এরপর মীরসরাইস্থ পল্লী বিদ্যুত সমিতিতে চুক্তিভিত্তিতে মিটার রিডারের চাকুরি করছে। চাকুরীর সুবাধে মীরসরাই অবস্থান করায় সাজ্বাদ হোসেন সাদ্দাম (২৮) নামে যুবকের সাথে তার বন্ধুত্ব হয় । সাদ্দাম মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত নুরুল আবছার এর পুত্র। সাদ্দাম তাকে মেরিজ...