প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর ইন্টারনেট সচেতনতা সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিনিধি ::: মিরসরাই উপজেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর উদ্যোগে সাপ্তাহব্যাপী ইন্টারনেট সচেতনতা বিষয়ক সেমিনার শনিবার(২১ শে জুলাই)মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহ ব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রচেষ্টা'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ এস অনুপ দাশ। রবিউল হোসাইন পারভেজের সভাপতিত্বে,আই.সি.টি সম্পাদক শাহরিয়ার মাহমুদ জিশানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সংগঠনে প্রধান উপদেষ্টা শেখ আতাউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক নাজিম উদ্দিন,সংগঠনের পরিচালক জাফর ইকবাল। প্রধান অতিথি বলেন ইন্টারনেট বিপ্লবের কারনে পৃথিবী এখন হাতের মুঠোয়,এই সুযোগ খারাপ কাজে না লাগিয়ে ভাল কাজে ব্যবহারের পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীদের এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ঘটিয়ে দেশ...







