Tuesday, October 27Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিনামূল্যে বই বিতরন

খবরিকা রিপোর্ট;

মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল ১৮ জুলাই (বুধবার) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের হল রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা এবং ক্লিপটন গ্রুপ চেয়ারম্যান প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশন এর সভাপতি লায়ন তাহের আহম্মেদ, শিক্ষানুরাগী সদস্য ডাক্তার গিয়াস উদ্দিন সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।