মীরসরাইয়ে নৌকা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পক্ষে রাষ্ট্রপতির সাংসদ পুত্রের নির্বাচনী প্রচারনা আগামী নির্বাচনে নৌকা ক্ষমতায় আসেলে প্রতিটি গ্রামকে নগরের মতো উন্নয়ন করা হবে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে নৌকা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্য ভোট চাইলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পুত্র কিশোরগঞ্জ (৬) আসন এর সংসদ সদস্য জনাব রিজওয়ান আহমেদ তৌফিক । মীরসরাইয়ে এক সুধী সমাবেশে তিনি বলেন আমার পিতার সহকর্মী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চাচা এর মতো অভিবাবক যেখানে আছেন সেখানকার মানুষ অনেক ভাগ্যবান। তিনি আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্য মীরসরাইবাসীর কাছে আহ্বান জানিয়ে নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। শুক্রবার ( ১৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে নাছির উদ্দিন দিদারের বাড়ীতে এক সুধী সমাবেশে নেতা-কর্মী ও সাধারন জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামীলীগ জানে মানুষের ও দেশের কীভাবে উন্নয়ন করতে হবে আর এই সরকারই প্রতিটি গ্রাম...





