Tuesday, July 28Welcome khabarica24 Online

স্বজন

টুপুর টাপুর : আহসান আরিফ

টুপুর টাপুর : আহসান আরিফ

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
টুপুর টাপুর বৃষ্টি পড়ে টিনের চালে জল, ঘরের ভিতর মাতোয়ারা দুষ্টু ছেলের দল। আষাঢ় মাসে জলের মেলা পাখি ডাকে ঝিলে, মরা নদীর ভরা যৌবন জোয়ার খালে বিলে। মেঘের সাথে কাকের কথন জলে ভাসে হাঁস, কচুরিপানা নাইওর যাবে ছাড়ে দীর্ঘশ্বাস। কৃষক চলে দলে দলে থামাল মাথায় দিয়ে, বৃষ্টি ভেজা সময় কাটায় সর্দি কাশির ভয়ে। কদম ফুলের রেনু গুলি দুলছে আপন মনে, তাজা হলো ফুলের পরাগ বৃষ্টি মেঘের টানে।...
নিভু নিভু নি:শ্বাষে  :: মাহবুব পলাশ

নিভু নিভু নি:শ্বাষে :: মাহবুব পলাশ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিশেষখবর, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
প্রগাঢ় প্রণয়ে সাঁঝের দ্বীপ ও ম্রিয়মাণ গাঢ়তর মরণ এলে চোখের জলে জীবন হাসে। তোমার প্রেমের উচ্চতা, প্রস্থ, গভীরতা সব জ্বল জ্বল করছে নিভু নিভু নি:শ্বাষে । মেঘ চৌচির অসুখী দেবদূত প্রিয়তমা হায় ঈর্ষাকাতর হিমেল জ্বরে চিরনিদ্রায় শুয়ে। ঋজু প্রেম আকাশে তারার মেলায় গাঁথে বাঁধন সাগরতলের স্বর্গে ও শব্দমুখর হয় সমাধিতলে । আকাশ জুড়ে বনবিথী ছড়ায় আলো চাঁদ প্রিয়ার শয্যাপাশে বাস্পকণা কাঁদে। চিরযৌবন রুপের ঐশ্বর্যে রুপালী নক্ষত্র অদৃষ্টের সীমারেখা থামে অন্তিম গন্থব্যে।  ...
ইনবক্স কাহন : নাজমুন নাহার

ইনবক্স কাহন : নাজমুন নাহার

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  মিষ্টি বন্ধু সৃষ্টি বন্ধু কৃষ্টি বন্ধুর ভীড়ে, হরেক রকম চরিত্রের যে বন্ধুর আগমন নীড়ে। কেমন আছো তুমি আপু দিনটা কেমন কাটে? ভিড়াবো কী বন্ধুর নৌকা তোমার বিরান ঘাটে? আপু তুমি অনেক ভালো দিলটা তোমার খোলা, হাসিটা নয় যেমন তেমন হাজার টাকা তোলা। ছোট ভাইটা আমি তোমার সাথে দিয়ে ফলো, সাবস্ক্রাইবটা করে চ্যানেল এক কাতারে চলো। নিঃস্বার্থ যে আছে বন্ধু সকাল বিকাল রাতে শুভেচ্ছাটা দিয়ে সদায় থাকে তারা সাথে। কিছু আবার এসে বলে আপনি অতি আপন, পরাই তাকে দ্রুততার সাথ ব্লক লিস্টেরই কাফন। নিত্য চলে এমন কাহন ফেইসবুকেরই বুকে, বিমুখ হই না তবু মোরা আছি পরম সুখে।...
অধিকার : পুষ্পিতা সেন

অধিকার : পুষ্পিতা সেন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
যেটুকু ঠিক অধিকারে সেটুকু শুধু আমায় দিও যোগ্য যদি না হই তারই ফিরিয়ে দেবো হীরে টিও। যে উঠোনি রোদ আমার নয়কো বাড়িয়ে দেবো না সে হাত আর এই ললাটে লেখা থাকে যদি নেবো মেনে ওই অন্ধকার। কারো ভাগে মিছে দাগ টানবো রাখিনি কখনো এমন মন উদারতায় হাত বাড়িয়ে দিতে পারি তাকে যে যেমন। ছিনিয়ে নিতে শিখিনি কখনো রাখিনি কখনো লোভের চোখ দিনযাপনের দিনলিপিতে হিসেবি ফিতের নইতো লোক।...
অনিকা সুলতানা’র কবিতা

অনিকা সুলতানা’র কবিতা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
মৃত্যু অপ্রিয় সত্যের অপর নাম আর দেখা হবে না প্রভাতের সেই অরুণ রাঙা আলো,আর দেখা হবে না বাতাসের মৃদুমন্দ দোলায়িত প্রকৃতি দেখা হবে না গোধূলি, রাতের আকাশ, ফসলের মাঠ, হবে না জীবনের তাগিদে ছুটে চলা,হবেই বা কি করে জীবনটাই তো নেই উদভ্রান্ত আজ আত্মার অন্তিম নীলিমায়।। কোথায় জীবনের সেই পারাবার? যেই পারাবারই চির অমৃত্যু পথের দ্বার! প্রতীক্ষা কোন এক ইন্দ্রজালের সুপ্ত বাঁশরি উঁকি দিয়ে তোমাকে ডাকছে প্রতীক্ষার সপ্তসিন্ধুর পাড়ে, নোনাজলের এক মহাসমুদ্র, দিগন্তে আকাশ মিশেছে মিশে নি শুধু মহাকালের গহ্বরে মিলিয়ে যাওয়া কালের ঘন্টা, দিবানিশি তোমারই টানে অকূল আহ্বান আমি দেখেছি আমি দেখেছি শ্রাবনের আকাশের তপ্ততা, দেখেছি কালের গর্ভে বিলীন হতে সততা ও নিরাপত্তা। দেখেছি সুখের সাগরে বৃষ্টির প্লাবন, রক্তাক্ত মন মেঘের ভেলায় উড়ন্ত গগন। দেখেছি হাজারও জীবন রাস্তায় গড়াগড়ি, দেখেছি মিষ্টি আবেশে ...
কবি মাহবুব পলাশ এর ৫০তম জন্মজয়ন্তী ও প্রকাশনা উৎসব

কবি মাহবুব পলাশ এর ৫০তম জন্মজয়ন্তী ও প্রকাশনা উৎসব

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
অনুষ্ঠানে অন্যান্য পর্বের মধ্যে ছিল কবিতা আবৃত্তি ও কেক কাটা । নিজস্ব প্রতিনিধি :: কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর ৫০ গত জন্মজয়ন্তী ও কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ৪মে শনিবার নাট্যজন প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন ভূঞার সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন আমাদের সমাজে শিল্প সাহিত্য ও সংস্কৃতির সংগঠকদের মূল্যায়ন বৃদ্ধি হলেই সুস্থ ও মননশীল সমাজ বিনির্মান সহজতর হবে। তিনি দেশে শিল্প সাহিত্যের ভীত মজবুত করতে এমন সংগঠক, কবি ও সংবাদকর্মীর সৃজনশীলতাকে উøুদ্ধকরণ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্য প্রদানকালে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামে বিশিষ্ট লেখক শামছুল হক বলেন কবি ও সাংবাদিকগন আমাদের দেশ ও সমাজের দর্পন, তাই লেখক ও সাংবাদিকগনকে লেখালেখি ও সংবাদ সৃ...
মীরসরাইয়ে খোলা নুডুলস ও ফল বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মীরসরাইয়ে খোলা নুডুলস ও ফল বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মীরসরাই পৌর সদর বাজারে খোলা বাজারের অনুমোদনবিহীন নুডুলস ও ফল দোকানে অতিরিক্ত মূল্যের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলার সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি জানান রবিবার ( ৩১ মার্চ) সকালে উক্ত ভ্রাম্যমান আদালতকালে মীরসরাই বাজারে অনুমোদনহীন নুডুলস বিক্রয় ও আঙুরের দাম বেশি রাখার অপরাধে ২ টি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ জন ব্যক্তিকে ১৫০০ টাকা অর্থদন্ড, এবং পরবর্তীতে পদুয়া নামক স্থানে অনুমোদনহীন ভাবে সরিষার তেল বিক্রয়ের অপরাধে অভিযুক্ত ব্যক্তি কে বি এস টি আই আইন ২০১৮ অনুযায়ী ২৫০০০(পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্ত মাহফুজুর রহমান ও মীরসরাই থানা পুলিশ টিম।...
মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার পূর্ব মায়ানীস্থ মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সৈয়দ মফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন, মায়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ নিজামী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মামুনুর রশীদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন বলেন বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। আর এই শ্রেষ্ঠ জীব মানুষের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখতে কিছু গুণ অবশ্যই অর্জন করতে হয়। যার জন্য এই ...