Tuesday, July 28Welcome khabarica24 Online

স্বজন

করোনা দিনে বৈশাখ  :  জেসমিন সুলতানা চৌধুরী

করোনা দিনে বৈশাখ : জেসমিন সুলতানা চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ এলো এমন দিনে করোনা ভয় অতিমাত্রা দেশটা জুড়ে জীবন যেন অনিশ্চিতে করছে যাত্রা ! প্রতিবছর আসতো বোশেখ আনন্দেরই পশরা নিয়ে রং ছড়াতো সবার মাঝে রাঙা ভোরের আলো দিয?ে। সর্ষে ইলিশ পান্তা ভাতে খুশির জোয়ার শহর-গাঁয়, নাগরদোলায় দুলতো কতো আলতা পরা নুপূর পায়ে। জুটি বেঁধে ঘুরতো সবে রঙ বাহারী রূপের সাজে, হাটে মাঠে বসতো মেলা জাগতো সাড়া প্রাণের মাঝে! লকডাউনে বন্দি মানুষ হতাশ মনে নেট দুনিয়ায় দু:খের মাঝে রসের খোরাক ত্রাণ চুরিতে দেশ বেনিয়ার। খাটের ভেতর তেলের মজুদ দেখতে সোনার চকচকে বার, মাটির নিচে চালের বস্তা এক যুগেও নয় ফুরাবার। কোভিড উনিশ নিলো কেড়ে বিষের থাবায় লাখো দুয়েক, চলমান সব সৃষ্টি জগৎ, থমকে গেছে বিশ্ব বিবেক। মহাশক্তি ন্যস্ত ছিল জীবন ধ্বংসে অস্ত্র তৈরি, জীবন রক্ষায় গবেষণা, ছিল না যে কভু বৈরী। চোখের সামনে ঝরছে প্রাণ হায় ! নেইতো করার কিছু, কি বেদনার, মৃত্যুতে ও যায়না স্বজন আগ...
বৈশাখ আর ভাইরাস : নুছরাত জাহান ফাহিয়া

বৈশাখ আর ভাইরাস : নুছরাত জাহান ফাহিয়া

খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ এলো বর্ষ ঘুরে খুশির আমেজে মধু মাসের মহড়াতে মন হারায় অবশেষে। বকুল তলায় মুকুল ঝরে বাঙ্গালী মন রঙ্গের মেলায় ছুটে তেপান্তর, এমন সময় আরোপ করলে কে গো তুমি কি কর ? ঘর ছেড়ে আর বেরোবে না কেউ এমন আদশে জারি এখন। ধরণীর এখন বেহাল দশা ডুকরে কাঁদে সবাই র্আতনাদে । সচতেনতায় থাকো সবাই আমাদের যে হবেই বাঁচতে। কোভডি-১৯ মরণ ঘাতী পাচ্ছে ক'জন ছাড়া! অসর্তক থাকলে শুনো তোমায় ও দিবে নাড়া।।...
মহামারী ২০২০ : পারভীন আকতার

মহামারী ২০২০ : পারভীন আকতার

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
রাক্ষসে যমরাজ করোনা ভাইরাস। গলায় থাকে চারদিন তখনই তাকে মেরে দিন। আদা, রসুন, লেবু জল ফুটিয়ে বানান টোটকা, গরম গরম বাষ্প জল নাকে মুখে ঢুকান কোপটা। হাত ধুবেন ভালো করে করোনা যাবে দূরে, নস্যি, চক্ষু সাবধানে ধরে মিলবে শেফা নূরে। স্যালাইন খান গরম জলে রোদের ডি মাখুন, ভিটামিন সি,সবজি খান, সরিষার তেলে ঝাঁকুন। হরেক রোগের অধীনস্থ যাদের শরীরখানা, দয়া করে বের হবেননা করোনা দিবে হানা। ঘরে বসে থাকুন সুখে বাইরে ঝঞ্ঝাট থাক, আপনজনের সুরক্ষায় করোনা নিপাত যাক। রাক্ষসে যমরাজ করোনা ভাইরাস। গলায় থাকে চারদিন তখনই তাকে মেরে দিন। আদা, রসুন, লেবু জল ফুটিয়ে বানান টোটকা, গরম গরম বাষ্প জল নাকে মুখে ঢুকান কোপটা। হাত ধুবেন ভালো করে করোনা যাবে দূরে, নস্যি, চক্ষু সাবধানে ধরে মিলবে শেফা নূরে। স্যালাইন খান গরম জলে রোদের ডি মাখুন, ভিটামিন সি,সবজি খান, সরিষার তেলে ঝাঁকু...
নতুন একটি ভোর : নূরনাহার নিপা

নতুন একটি ভোর : নূরনাহার নিপা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
জীবনটা যেন থমকে গেছে ক্ষুদ্র ভাইরাসে, ব্যস্তময় শহরটা থমকে গেছে করোনার ত্রাসে। সারাদিন সবুজের বুকে করে বেড়াতাম টইটই, সি-বীস-এ জমজমাট আড্ডা হইচই। হৃদয়ক্যানভাসে জোড়া চোখের হা- হুতাশ নিরব কান্না। মেঘের খামে বৃষ্টি নামে লাশের মিছিলে দগ্ধজীবন পুঁড়ছে পায় নাতো মাটি, এমন মৃত্যু চাই না প্রভু করো রহমত পাপ করেছি, ভুল করেছি, দাওনা ক্ষমা শত। বিশ্ববুকে গজব দিলে তুমি এ কেমন ঘাতক করোনা ভাইরাস !! লাশের মিছিল দেখে বুকটা পুড়ছে শুধু হুহু অন্ধকারে। ক্ষুধার্ত মানুষগুলো তোমার দরবারে দুহাত তুলে হে, দয়াময় হেদায়েত করো, সব অপরাধ ভুলে। প্রার্থনা করি, আসবে আঁধার পেরিয়ে অনাবিল সুন্দর একটি নতুন ভোর।।...
করোনাতঙ্ক  : শামীম খান যুবরাজ

করোনাতঙ্ক : শামীম খান যুবরাজ

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, ভিডিও, মীরসরাই, স্বজন, স্লাইড
করোনাতঙ্কে থেমে গেছে সংঘাত সৈকতে সাঁতার কাটছে ডলফিন শত্রু শিবিরে চলছে না প্রতিঘাত দুখীর গতরে ফুটছে না আলপিন। করোনাতঙ্কে চাপাজীবীরাও চুপ সুপারপাওয়ার গর্ত খুঁজছে ধীরে বাতাসে পানিতে দূষণ থেমেছে খুব ঘরের ছেলে ঘরেই এসেছে ফিরে। করোনাতঙ্কে থেমেছে যুদ্ধ হানা থেমেছে শিশুর কান্না ফিলিস্তিনে আকাশে বিমান মেলছে না আর ডানা অপচয় খাবার যাচ্ছে না ডাস্টবিনে। করোনাতঙ্ক থামবে যেদিন জানি আবার শুনব স্বৈরাচারের গর্জন পৃথিবী হারাল কত মানুষ আর প্রাণী করবে না তবু কু-স্বভাবটুকু বর্জন। করোনা তবু শিক্ষা দিয়েছে শিক্ষা অহংবোধের ভেঙেছে দেয়াল সব যে যদি নিতে পারি এর থেকে কিছু দীক্ষা তবেই আমাদের বাঁচাবেন মহা রব যে।...
কোন এক বৈশাখ : সৈয়দা মেহেরীন নকীব

কোন এক বৈশাখ : সৈয়দা মেহেরীন নকীব

খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, স্বজন, স্লাইড
কোন এক বৈশাখে তুমি আসবে বলেছিলে আমার জীবনে বৈশাখী ঝড় হয়ে, দেখা হবে দুজনার রাপ্তি নদীর তীরে। কাছে আসা হবে, ভালবাসাবাসি হবে মনে পড়ে কি? কই আর এলে নাতো! আমিতো প্রতিবছরই বৈশাখের প্রথম দিনে পথ চেয়ে বসে থাকি তোমারই জন্যে। তুমি বলেছিলে আসবে আর আমায় ভালবাসবে। বলেছিলে একজোড়া লাল-নীল রেশমী চুড়ি আনবে আমার জন্য, পরিয়ে দেবে আমার দুহাতে খুব যতœ করে। আর আমি দেব নিজ হাতে সেলাই করা লাল টুকটুকে পান্জাবি কই আর এলে নাতো! আমিতো আজও দু হাতে কোন চুড়ি চড়াইনি গো হাত দুখানি খালিই পরে রয়েছে তোমার স্পর্শের প্রতীক্ষায়। কত মানুষ নতুন বছরে নতুন জামা গায়ে দেয়। তুমি আসোনি বলে আমি আজও বৈশাখী শাড়ি দেইনি গায়ে। তবে কি আমার আর কখনই চড়ানো হবে না বৈশাখী শাড়ি-চুড়ি ? তোমায়ও তো আর দেয়া হলোনা সেই লাল পান্জাবিখানা। তুমি হারিয়ে গেলে নাতো বিদেশী প্রসাধনী আর চাকচিক্যের মাঝে? আমিতো ...
লাশের মিছিল : পারভিন লিয়া

লাশের মিছিল : পারভিন লিয়া

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  হলুদ রঙের ক্ষীপ্ত বাতি অশান্ত হয় মধ্যরাতি , কালো আকাশ মেঘের ঘরে দৃষ্টিটা মোর উদাস করে... আঁকা বাকা জীবন চাকায় আঙুল তুলে নরক দেখায়, বুকের পকেট খালি কে স্তম্ভিত হই জোয়ার ভাটায়--। জীর্ণশীর্ণ সাদা কাপড় দাফন করে ক্লান্ত কবর লাশের মিছিল বিশ্বজুড়ে শান্ত থাকি কেমন করে ? জীবন নিয়ে শংকিত নই ধ্যানের মাঝে ব্যাকুল যে রই, এই মিছিলে শামিল হবে আমার দেশে কে কে আছে সেই হিসেব ঐ প্রভুর কাছে। গোলক ধাঁধার অন্ধকারে আসল নকল থাকবে পরে হে প্রভু মোর রক্ষা করো ধ্যানের মাঝে রাখো ধরে ।...
বৈশাখ :  রিয়াদ হোসেন রাজু

বৈশাখ : রিয়াদ হোসেন রাজু

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ তুমি এসেছ ! এসেছ আমার হৃদয় মন্দিরে, আমার এই হৃদয়ে নতুন দোলা নিয়ে। বৈশাখ তুমি পুঞ্জ-পুঞ্জ করে ; আমায় রাঙ্গিয়ে তোল তোমার আগমনে। বৈশাখ তুমি জরা - জীর্ণকে ধুলিসাৎ করে, নতুনকে আগমন জানাতে এসেছ, ইলিশ ভাজা আর পান্তা ভাতে তোমায় দেখব বলে, তুমি এসেছ হে বৈশাখ অথচ এবার এলে দুঃস্বপ্নময় করোনা নিয়ে।