Thursday, February 26Welcome khabarica24 Online

সাহিত্য-সংগঠন

মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: গ্রামীণ জনপদ মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা পত্রিকার রজত জয়ন্তী শনিবার ( ২৬ এপ্রিল) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে রবীন্দ্রনাথের ‘ আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর হে’ দিয়ে শুরু হওয়া একে একে আবৃত্তি ও গানে মুখরিত হয়ে উঠে উৎসব। শিল্পকলা একাডেমীর ছোট্ট বন্ধুদের পরিবেশনায় ’ বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো বন’’ দলীয় নৃত্য মুগ্ধ করে সবাইকে। ’আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ আবৃত্তি করে প্রতাপ বণিক রানা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ গেয়ে শোনান ‘ নিশা লাগিল রে, হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে’ । বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে এর সভা...
কল্পতরু : মারিয়া শাইরি

কল্পতরু : মারিয়া শাইরি

কবিতা ও গল্প, গ্যালারি, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  ছায়ার শিখরে আগুন জ্বেলেছি মায়ায় দুলেছে মন; কাব্যশ্বাসে অধিক খুঁজেছি তোমার ঠোঁটের কোণ ! কুয়াশাচ্ছন্ন প্রভাত বেলায় তোমার কাহনধ্বনি; প্রেমপিয়াসী আমার মনটা ঝিনুকের মুক্তাখনি মায়া মেঘের দল প্রতি প্রহরে ,অনুভুতিতে ঘুরে ইচ্ছাধনু সুর লতার, শৌখিন ছন্দ স্মৃতিতে উড়ে। চন্দ্র শীতল নক্ষত্র কথা ধুলো মলিনে ঢাকা নদীর ঢেউয়ে তরঙ্গবিলাস কল্পতরুতে আঁকা। শিশির বিন্দু ঘাসের উপর অন্তলীনে হাসে রজনীগন্ধা দক্ষিণ কোণে অলীকপুরীতে ভাসে সোনালী স্বপ্নসিঁড়ি মৃদুস্বরে, বলছে কথা হেসে চিরপ্রিয় আবেগ সুধা, গেছে আকাশবন্দীর দেশে । মাঠে ঘাটে বইছে উতলা বাতাস; চিরবিরহী হয়ে অলীক জগৎ ভারী মায়ার মিথ্যে সুখের থেকে। সুবাস ভাসে ফুলের মাঝে সুধাময় সেই স্মৃতি অভিমানের নিত্য খেলায় ,ভাঙলো অতীত ভয়ের ভীতি । হারানো প্রহর ফেলে আসা ভোর ছেঁড়া পাতার রীতি আঁধারে ডুবেছি সেই কবে কমেনি আজো প্র...
কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব। বাচিক শিল্পী জারিন সুবহার কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’ । বাচিক শিল্পী শিমলা চৌধুরীর কন্ঠে রবীন্দ্রনাথের ’ আমারই চেুনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, খালেছা খানম এর স্বরচিত ’ ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি শুনতেই উপস্থিত দর্শক শ্রোতা বিমুগ্ধতায় আনমনে হয়ে গিয়েছিল যেন। যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১১ জানুয়ারী) দিনব্যাপী আয়োজিত উক্ত শীতকালীন কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হি...
বর্ষার প্রেমে কদম :: চন্দনা চক্রবর্তী

বর্ষার প্রেমে কদম :: চন্দনা চক্রবর্তী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
সবুজ পাতায় কদম ফুল - বাদলের অশ্রুতে হয় ব্যাকুল । মেঘের চোখ বেয়ে আকাশের বুক ছিরে,,, বর্ষার আগমনে অঝরধারার বৃষ্টি ঝরে,, কদম যেনো পাতার ফাঁকে, বাদলের অশ্রুর সাথে ঝড়ে পড়ে,, বৃষ্টির সুরে খবর পেলাম আজই,,, বর্ষা আবার এসেছে ফিরে,, দেখা হয়নি, ছোঁয়াও হয়নি, হয়নি তার গন্ধ মাখা, কি করে হবে এইতো, এলো, সবে, একটুতো সবুর ধরো। আচ্ছা, তোমার মন এতো ব্যাকুল কেনো ? স্থিরতা কি তোমার বড্ড বোর লাগে, শুধু ভালোবাসায় পরিপূর্ণ নও তুমি! তোমাকে ছাড়া প্রকৃতি অচল। তোমার অঝোরধারায়, ইচ্ছে করে বাদলা দুপুরে, বৃষ্টি মাখি। স্বপ্নে বিভোর হয়ে ভাবছি আনমনে এক পশলা বৃষ্টি হোক আজি, তুমি আমি ভিজবো একসাথে। পায়ে বাজবে জলের নূপুর। মোরা হেঁটে যাবো দূর বহুদূর হংসমিথুন হয়ে । ।...
টুপুর টাপুর : আহসান আরিফ

টুপুর টাপুর : আহসান আরিফ

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
টুপুর টাপুর বৃষ্টি পড়ে টিনের চালে জল, ঘরের ভিতর মাতোয়ারা দুষ্টু ছেলের দল। আষাঢ় মাসে জলের মেলা পাখি ডাকে ঝিলে, মরা নদীর ভরা যৌবন জোয়ার খালে বিলে। মেঘের সাথে কাকের কথন জলে ভাসে হাঁস, কচুরিপানা নাইওর যাবে ছাড়ে দীর্ঘশ্বাস। কৃষক চলে দলে দলে থামাল মাথায় দিয়ে, বৃষ্টি ভেজা সময় কাটায় সর্দি কাশির ভয়ে। কদম ফুলের রেনু গুলি দুলছে আপন মনে, তাজা হলো ফুলের পরাগ বৃষ্টি মেঘের টানে।...
নিভু নিভু নি:শ্বাষে  :: মাহবুব পলাশ

নিভু নিভু নি:শ্বাষে :: মাহবুব পলাশ

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, বিশেষখবর, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
প্রগাঢ় প্রণয়ে সাঁঝের দ্বীপ ও ম্রিয়মাণ গাঢ়তর মরণ এলে চোখের জলে জীবন হাসে। তোমার প্রেমের উচ্চতা, প্রস্থ, গভীরতা সব জ্বল জ্বল করছে নিভু নিভু নি:শ্বাষে । মেঘ চৌচির অসুখী দেবদূত প্রিয়তমা হায় ঈর্ষাকাতর হিমেল জ্বরে চিরনিদ্রায় শুয়ে। ঋজু প্রেম আকাশে তারার মেলায় গাঁথে বাঁধন সাগরতলের স্বর্গে ও শব্দমুখর হয় সমাধিতলে । আকাশ জুড়ে বনবিথী ছড়ায় আলো চাঁদ প্রিয়ার শয্যাপাশে বাস্পকণা কাঁদে। চিরযৌবন রুপের ঐশ্বর্যে রুপালী নক্ষত্র অদৃষ্টের সীমারেখা থামে অন্তিম গন্থব্যে।  ...
ইনবক্স কাহন : নাজমুন নাহার

ইনবক্স কাহন : নাজমুন নাহার

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  মিষ্টি বন্ধু সৃষ্টি বন্ধু কৃষ্টি বন্ধুর ভীড়ে, হরেক রকম চরিত্রের যে বন্ধুর আগমন নীড়ে। কেমন আছো তুমি আপু দিনটা কেমন কাটে? ভিড়াবো কী বন্ধুর নৌকা তোমার বিরান ঘাটে? আপু তুমি অনেক ভালো দিলটা তোমার খোলা, হাসিটা নয় যেমন তেমন হাজার টাকা তোলা। ছোট ভাইটা আমি তোমার সাথে দিয়ে ফলো, সাবস্ক্রাইবটা করে চ্যানেল এক কাতারে চলো। নিঃস্বার্থ যে আছে বন্ধু সকাল বিকাল রাতে শুভেচ্ছাটা দিয়ে সদায় থাকে তারা সাথে। কিছু আবার এসে বলে আপনি অতি আপন, পরাই তাকে দ্রুততার সাথ ব্লক লিস্টেরই কাফন। নিত্য চলে এমন কাহন ফেইসবুকেরই বুকে, বিমুখ হই না তবু মোরা আছি পরম সুখে।...
অধিকার : পুষ্পিতা সেন

অধিকার : পুষ্পিতা সেন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
যেটুকু ঠিক অধিকারে সেটুকু শুধু আমায় দিও যোগ্য যদি না হই তারই ফিরিয়ে দেবো হীরে টিও। যে উঠোনি রোদ আমার নয়কো বাড়িয়ে দেবো না সে হাত আর এই ললাটে লেখা থাকে যদি নেবো মেনে ওই অন্ধকার। কারো ভাগে মিছে দাগ টানবো রাখিনি কখনো এমন মন উদারতায় হাত বাড়িয়ে দিতে পারি তাকে যে যেমন। ছিনিয়ে নিতে শিখিনি কখনো রাখিনি কখনো লোভের চোখ দিনযাপনের দিনলিপিতে হিসেবি ফিতের নইতো লোক।...