Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

শিক্ষা জীবনের সূচনাতেই শিশুদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করতে হবেঃ শফিক সোহাগ

শিক্ষা জীবনের সূচনাতেই শিশুদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করতে হবেঃ শফিক সোহাগ

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তরুণ সংগঠক, গবেষক ও কলামিস্ট শফিক সোহাগ বলেছেন, শিক্ষা জীবনের সূচনাতেই শিশুদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করতে হবে । স্বাধীনতা কি, স্বাধীনতার তাৎপর্য ও প্রয়োজনীয়তা কি, স্বাধীনতা কিভাবে অর্জিত হলো, স্বাধীনতা অর্জনে যারা অবদান রেখেছেন-জীবন দিয়েছেন তাঁদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা করার শিক্ষা শিশুকাল থেকেই দিতে হবে । তবেই শিশুরা সত্যিকার দেশপ্রেমিক হয়ে উঠবে । আজ ২৭ ডিসেম্বর সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল নিলুফা ইয়াসমিন জয়িতার সভাপতিত্বে ও শিক্ষিকা পিংকি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং উইমেনস চেম্বার অব কমার্সের সদস্য, ফ্যাশন ডিজাইনার, নারী নেত্রী শাহানা আলম, জাতিসংঘ এসোসিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট জারিফ শাবাব জ্যাকশন, বক্...
মীরসরাইতে বই উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা

মীরসরাইতে বই উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশের মতো বই উৎসবের অপেক্ষায় রয়েছে মীরসরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে সব স্কুলের প্রধান শিক্ষকদের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে সরকারের দেয়া বিনামূল্যের বই। সবকিছু ঠিক থাকলে সারা দেশের মত মীরসরাইতে ও নতুন বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির ১ তারিখই বই উৎসব হবে । মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান জানান, মীরসরাইতে ইতিমধ্যে সবকটি বই এসে পৌঁছেছে। এখন বাকী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। তিনি আরো জানান, এবার উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬২টি বেসরকারি বিদ্যালয়ের জন্য বই এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আমরা জানুয়ারির ১ তারিখ শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে বই তুলে দেয়ার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।...
ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে নৌকার গনসংযোগে মন্ত্রীপুত্র রুহেল

ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে নৌকার গনসংযোগে মন্ত্রীপুত্র রুহেল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে গনসংযোগে গিয়ে নৌকার জন্য ভোট চাইলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেল। আজ বুধবার (২৬ ডিসেম্বর) তিনি মীরসরাইয়ের দাস পাড়া এবং জেলে পাড়ায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের তৃণমূল জনগোষ্ঠীর সাথে দেখা করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এসময় সুনীল দাস সাধু এবং রেবতী মোহন জলদাস সহ সারা মীরসরাই উপজেলায় ২৯ জন নির্মম নির্যাতনের মাধ্যমে খুন হন। রুহেল, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত খুন হওয়া ভোক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা আগামিতে সকল খুনের রহস্য উদঘাটনে আই...
পিএসসিতে সাংবাদিক মাহবুব পলাশের ভাগনি ও পুত্রের কৃতিত্ব

পিএসসিতে সাংবাদিক মাহবুব পলাশের ভাগনি ও পুত্রের কৃতিত্ব

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  এবারের পিএসসি ফলাফলে খবরিকা পত্রিকার সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুব পলাশের পুত্র ও ভাগনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তাঁর ভাগনি মীরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তানজিল আরা তানজু জিপিএ -৫ লাভ করে। আর পুত্র তাকিবুর রহমান এ ( ৪.৫) লাভ করে। উল্লেখ্য যে তানজু মীরসরাই পাইলটের ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ স্থান ও তাকিব ১১তম স্থান অর্জন করে। এই দুই ছোট্ট বন্ধু তানজু ও তাকিবকে ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উজ্বল আগামী প্রত্যাশা করছি।...
খৈয়াছড়া পাহাড়ের পাথরে ১২ মাস জ্বলছে আগুন

খৈয়াছড়া পাহাড়ের পাথরে ১২ মাস জ্বলছে আগুন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন::  মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নিঝুম পাহাড়ের কোনে ভূঁইয়া টিলা নামে একটি পাহাড়ে ১২ মাস জ্বলছে আগুন। ২৫শে ডিসেম্বর ১৮ইং (মঙ্গলবার) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, গ্যাস সিলিন্ডারের আগুনের মত মিট মিট করে জ্বলছে আগুন, এই বিষয়ে এলাকার কয় এক জন বয়স্ক মুরুব্বীর সাথে কথা বলে জানতে চাইলে তারা জানায় ছোট কাল থেকে তারা এই আগুন দেখে আসতেছে। আগুনের পরিমান বেড়ে গেলে মাটি দিয়ে আগুন জ্বলার স্থান ভরাট করে তার পর আগুন বন্ধ করে। বেশির ভাগ গ্রীষ্মকালে আগুনের পরিমান বেড়ে যায়। এই বিষয়ে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেনের সাক্ষাৎকার নিলে তিনি জানায় ১৯৯৫ সালে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাওয়ার পথে ভূঁইয়া টিলাতে জ্বলতেছে আগুন কৌতুহল বসত বন্ধুদের নিয়ে দেখতে যাই কিসের আগুন জ্বলতেছে সেই খানে তখন থেকে আমরা দেখতে পাই এই আগুন। বন বিভাগের কথা জিঙ্গাসা করলে তিনি জানায়। ব...
মীরসরাইয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনগ্রসর ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মীরসরাইয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনগ্রসর ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর অধিনে মীরসরাই উপজেলা অডিটরিয়ামে ২০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে ও সমন্বয়কারী জিয়া উদ্দিন এর সঞ্চালনায় “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনগ্রসর ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিথিরা তাদের বক্তব্য বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫,০২,০০০ পাঁচ লক্ষ দুই হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এবং মীরসরাই উপজেলায় ও একটি ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন পর্যায়ের দক্ষ কারিগরি প্রশিক্ষন উদ্যোগ কার্যক্রম আগামী জানুয়ারী থেকেই শুরু ...
আ.লীগ ঘুমিয়ে স্বপ্ন দেখেনা, জেগে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে -গণপূর্তমন্ত্রী

আ.লীগ ঘুমিয়ে স্বপ্ন দেখেনা, জেগে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে -গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ আওয়ামীলীগ ক্ষমতায় এলে দারিদ্রতা দূরীভূত করে উন্নত দেশে রুপান্তরিত হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই। বেকারত্ব দুর করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে দেশ উন্নয়নের মহাসড়কের রুপান্তরিত হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দিন। রবিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইস্কুল মাঠে বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবার ক্ষমতায় না আনলে দেশ চরম সংকটে আবর্তিত হবে। উন্নয়নের কান্ডারী আওয়ামীলীগ ঘুমিয়ে স্বপ্ন দেখে না জেগে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে। অনুষ্ঠানে জোরারগঞ্জ আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন (ভিপি)র যৌথ সঞ্চা...
বারইয়াহাটে সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরনী

বারইয়াহাটে সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরনী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বারইয়াহাটের সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা, বিদ্যালয়ের ফলাফল ঘোষনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ( রবিবার ) সকাল ১১টায় বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু সুনীল চন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর আলম মাসুক। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর্জা জসিম উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও ওস্তাদ রণজিত ধর । আরো বক্তব্য রাকেন সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাছির উদ্দিন, বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সিরাজ উদ্দিন, শাহজাহান প্রমুখ। আলোচনা শেষে বিদ...