মস্তাননগরে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে শানে গাওছেপাক ও শানে জামি আওলিয়া রাহমাতাল্লাহি আলাইহিম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় এতে বক্তব্য রাখেন আল্লামা রেজাউল মোস্তাফা কাওছার, মাও. সাইদুর রহমান, মাও.জামশেদ আলম, রেজাউল করিম, হাসান আবরার, সাইদুল ইসলাম সহ প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসলামের ছদ্ধবেশী বাতিল ফেরকা ওহাবীবাদ-শিয়াবাদ-সালাফিবাদ যেমন ঈমানের বিপরীত ও দ্বীন বিকৃতিকারী তেমন নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী মতবাদও ঈমান বিধ্বংসী এবং দ্বীন-মিল্লাত-মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্বক বিষয়। বাতিল ফেরকা ও বস্তুবাদী মতবাদের অনুসারী হয়েও এবং দ্বীনের মৌলিক দিক অস্বীকার করেও সুন্নী দাবীর ম...







